সচী-পত্র সূরা আন্ফাল ১৭৭ (বিষয়টি)-কে ভারী মনে করছিল। তারা এই শুভকর্মে (অর্থাৎ জিহাদ এবং সৈন্যদের সম্মুখ সমরের ব্যাপারে) তা প্রকাশিত হয়ে যাবার পরেও (আত্মরক্ষার জন্য পরামর্শচ্ছলে) আপনার সাথে এমনভাবে বিবাদ করছিল যেন তাদেরকে কেউ মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা (যেন মৃত্যুকে) প্রত্যক্ষ করছে। (কিন্তু শেষ পর্যন্ত তার ফলাফলও শুভই হয়েছে। ইসলামের বিজয় এবং কুফুরের পরাজয় সূচিত হয়েছে) ৷ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সূরার শুরুতে বর্ণনা করা হয়েছে যে, সূরা আন্ফালের অধিকাংশ বিষয়ই হলো কাফির- মুশরিকদের আযাব ও প্রতিশোধ এবং মুসলমানদের প্রতি অনুগ্রহ ও পুরস্কার সম্পর্কিত । এতে উভয় পক্ষের জন্যই শিক্ষা ও উপদেশমূলক বিষয় এবং বিধি-বিধান বর্ণিত হয়েছে। আর এসব বিষয়ের মধ্যে. সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল বদর যুদ্ধ । এতে বিপুল আয়োজন, সংখ্যাধিক্য ও প্রচুর শক্তি সত্বেও মুশরিকীনরা জানমালের বিপুল ক্ষতিসহ পরাজয় বরণ করেছে। পক্ষান্তরে মুসলমানরা সর্বপ্রকার স্বল্পতা এবং নিঃসম্বলতা সত্বেও বিজয়ের সৌভাগ্য অর্জন করেছেন। এ সূরায় রয়েছে বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ । আলোচ্য আয়াত থেকেই তার আরম্ভ । প্রথম আয়াতে আলোচনা করা হয়েছে যে, বদর যুদ্ধের সময় কোন কোন মুসলমান জিহাদের অভিযান পছন্দ করেনি; কিন্তু আন্যাহ্ তা'আলা স্বীয় বিশেষ ফরমানের সাহায্যে রাসূলে করীম (সা)-কে জিহাদাভিযানের নির্দেশ দিলে তীরাও তাতে অংশগ্রহণ করেন, যারা ইতিপূর্বে বিষয়টিকে পছন্দ করেছিলেন। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে কোরআন করীম এমন সব শব্দ প্রয়োগ করেছে,.যেগুলো বিভিন্নভাবে প্রণিধানযোগ্য । প্রথমত এই যে, আয়াতটি আরম্ভ করা হয়েছে 4%, 42,১ ১ বাক্য দিয়ে । এতে (54 এমন একটি বাক্যাংশ, যা তুলনা বা উদাহরণ দিতে গিয়ে প্রয়োগ করা হয়। অতএব লক্ষ্য করার বিষয় যে, এখানে কিসের সাথে কিসের তুলনা করা হচ্ছে। তফসীরকার মনীষীবৃন্দ এর বিভিন্ন বিশ্লেষণ বর্ণনা করেছেন। ইমাম আবু হাইয়্যান (র) এ ধরনের পনেরটি বিবরণ উদ্ধৃত করেছেন। তাতে তিনটি সম্ভাবনা প্রবল । এক-এই তুলনার উদ্দেশ্য এই যে, যেভাবে বদর যুদ্ধে হস্তগত গনীমতের মালামাল বন্টন করার সময় সাহাবায়ে কিরাম (রা)-এর মাঝে পারস্পরিক কিছুটা মতবিরোধ হয়েছিল এবং পরে আল্লাহ্ তা'আলার নির্দেশ মুতাবিক সবাই মহানবী (সা)-এর হুকুমের প্রতি আনুগত্য করেন এবং তার বরকত ও শুভ পরিণতিসমূহ দেখতে পান, তেমনিভাবে এ জিহাদের প্রারস্তে কারো কারো পক্ষ থেকে তা অপছন্দ করা হলেও পরে আল্লাহ তা'আলার নির্দেশ অনুযায়ী সবাই আনুগত্য প্রদর্শন করে এবং তার শুভফল ও উত্তম পরিণতি দেখতে পায়। এ বিশ্লেষণকে ফাররা ও মুবাররাদ-এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাছাড়া বয়ানুল-কোরআনেও এ বিশ্লেষণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুই_ দ্বিতীয়ত এমন সম্ভাবনাও হতে পারে যে, বিগত আয়াতসমূহে সত্যিকার মু'মিনদের জন্য আখিরাতের সুউচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক কুষী দানের প্রতিশ্রতি দেওয়া হয়েছিল । অতঃপর এ আয়াতগুলোতে সে সমস্ত প্রতিশ্রুতির অবশ্যন্তাবিতা এভাবে ব্যক্ত করা হয়েছে যে, মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড) ২৩ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।