তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সু) পত্ৰ সূরা আন্ফাল ১৭৫ চতুৰ্থ বৈশিষ্ট্য নামায প্রতিষ্ঠা করা £ মু’মিনের চতুর্থ বৈশিষ্ট্য বলা হয়েছে নামায প্রতিষ্ঠা করা । এখানে এ বিষয়টি স্মরণ রাখার যোগ্য যে, এখানে ‘নায়ায়’ পড়ার. কথা নয়, বরং নামায প্রতিষ্ঠা. করারক্থা বলা হয়েছে। ৩-০ 5। শব্দের আভিধানিক অর্থ হলো কোন কিছুকে সোজা দাড় করানো । কাজেই 51,০ ৩২ 5!-এর মর্মার্থ হচ্ছে নামাযের যাবতীয় আদব-কায়দা, রীতিনীতি ও শর্তাশর্ত এমনভাবে সম্পাদন করা, যেমন করে রাসূলে করীম (সা) স্বীয় কথা ও কাজের মাধ্যমে বাতলে দিয়েছেন। আদব-কায়দা ও শর্তাশর্তের কোন রকম ক্রুটি হলে তাকে নামায পড়া বলা গেলেও নামায প্রতিষ্ঠা করা বলা যেতে পারে না। কোরআন মজীদে নামাযের যেসব উপকারিতা, প্রভাব-প্রতিক্রিয়া এবং বরকতের কথা বলা হয়েছে _যেমন, £1০]! */ LI .২১ 5]। ০০ ০45 (অৰ্থাৎ নামায লজ্জাহীনতা ও পাপ থেকে বিরত রাখে) তা এই নামায প্রতিষ্ঠা করার উপরই নির্ভরশীল নামাযের আদবসমূহে যখন কোন রকম ক্রুটি-বিচ্যুতি ঘটে, তখন ফতোয়ার দিক দিয়ে তার সে নামাযকে জায়েয বলা হলেও ক্রটির পরিণাম হিসাবে নামাযের ররকত ও কল্যাণে পার্থক্য দেখা দেবে। কোন কোন অবস্থায় তার বরকত বা কল্যাণ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে হবে। পঞ্চম বৈশিষ্ট্য আল্লাহ্র রাহে ব্যয় করা £ মর্দে মু'মিনের পঞ্চম বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তাকে যে রিযিক দান করেছেন, তা থেকে আল্লাহ্র রাহে খরচ করবে। আল্লাহ্র, রাহে এই ব্যয় .করার অর্থ ব্যাপক । এতে শরীয়তনির্ধারিত, যাকাত-ফিতর্! প্রভৃতি, নফণী দান-খয়রাতসহ মেহমানদারী, বড়দের কিংবা বন্ধুবান্ধবদের প্রতি-কৃত আর্থিক সাহীর্যয- সহায়তা প্রভৃতি সব রকমের দান-খয়রাতই অন্তর্ভুক্ত । . মর্দে মুমিনের এই পীচটি বৈশিষ্ট্য বর্ণনা করার পর বলা হয়েছে যে, eA AE (£2 অৰ্থাৎ এমন সব লোকই হলো সত্যিকার মু'মিন যাদের ভেতর ও বাহির এক রকম এবং মুখ ও.অন্তর একবদ্ধ । অন্যথায় যাদের মধ্যে এ সমস্ত বৈশিষ্ট্য অবর্তমান; তারা মুখে ১-১ এ৷ 11,4535, 5144050 ৷ }। 4। ১ বললেও তাদের অন্তরে না থাকে তওহীদের রং, আর না থাকে রাসূলের আনুগত্য ৷ তাদের কার্যধারা তাদের কথাকে প্রত্যাখ্যান করে। কাজেই এ আয়াতে এই ইঙ্গিতও দেওয়া হয়েছে যে, প্রত্যেক সত্যেরই একটা তাৎপর্য থাকে; তা যখন অর্জিত হয় না, তখন সত্যটিও লাভ হয় না । কোন এক ব্যক্তি হযরত হাসান বসরী (র)-র নিকট জিজ্ঞেস করেছিল যে, হে আবূ সাঈদ! আপনি কি মু'মিন ? তখন তিনি বললেন, ভাই, ঈমান দু'প্রকার । তোমার প্রশ্নের উদ্দেশ্য ধদি এই হয়ে থাকে যে, আমি আন্তাহ্‌, তার ফেরেশতাগণ, ক্ষিতাবসমূহ ও রাসূলগণের উপর এবং বেহেশত, দোযখ, কিয়ামত ও হিসাব-কিতাবের উপর বিশ্বাস রাখি কি না ? তাহলে তার উত্তর ‘এই যে, নিশ্চয়ই আমি মু'মিন ৷ পক্ষান্তরে সূরা-আন্ফালের আয়াতে যে'মু'মিনে কারমিল-বা পরিপূর্ণ মু'মিনের কথা বলা হয়েছে তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয় যে, আমি তেমন মু'মিন কি না ? তাহলে আমি তা কিছুই জানি না যে, আমি তার অন্তর্ভুক্ত কি না। সূরী 'আনফালের আঁয়াত বলতে সে আয়াতগুলোই উদ্দেশ্য যা আপনারা এরই মাত্র শুনলেন ৷: | 8 www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।