তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ১৬৮ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড করেন, যাতে তারা পুনরায় ফিরে আসতে না পারে। কিছু লোক কাফিরদের পরিত্যক্ত গণীম্তের মালামাল সংগ্রহে মনোনিবেশ করেন। আর কিছু লোক রাসূলে করীম (সা)-এর পাশে এসে সমবেত হন, যাতে গোপনে লুকিয়ে থাকা কোন শত্রু মহানরী (সা)-এর উপর আক্রমণ করতে না পারে যুদ্ধশেষে সবাই যখন নিজেদের অবস্থানে এসে উপস্থিত হন, তখন যারা গনীমতের মালামাল সং্গ্রহ-রুরেছিলেন, তারা বলতে লাগলেন. যে, এ সমস্ত মালামাল যেহেতু আমরা সংগ্রহ রুরেছি, কাজেই এতে আমাদের ছাড়া অপর কারও ভাগ নেই । আর যারা শত্ুর নও। কারণ আমরাই তো শত্রুকে হটিয়ে দিয়ে তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি, যাতে তোমরা নিশ্চিন্তে গনীমতের মালামাল, সংখহ করে আনতে পার. পক্ষান্তরে যারা মহানবী (সা)-এর হিফাযতকল্পে তার পাশে সমবেত ছিলেন, ভারা বললেন,.আমরাও ইচ্ছা করলে গনীমতের এই মাল সংগ্রহে তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা জিহাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজু হুযুরে আকরাম (সা)-এর হিফাযতের কাজে নিয়োজিত ছিলাম । অতএব আমরাও এর অধিকারী । সাহাবায়ে কিরাম (রা)-এর এসব কথাবার্তা হুযূর (রা) পর্যন্ত গিয়ে পৌছলে পর এ আয়াতটি অবতীর্ণ হয়। এতে পৃরিষ্কার তুয়ে যায় যে, এসব মালামাল আল্লাহ্‌ তা'আলার; একমাত্র আল্লাহ্‌ ব্যতীত এর অন্য কোন.ম্ালিক বা অধিকারী নেই, শুধু তাঁকে ছাড়া যাকে রাসূলে করীম (সা) দান করেন। সুতরাং মহানবী (সা) আল্লাহ্‌ রাববুল আলামীনের নির্দেশ অনুযায়ী এসব মালামাল জিহাদে অংশগ্রহণকারীদের মাঝে সমানভাবে বন্টন করে দেন ।-(ইবনে- কাসীর) অতঃপর সবাই আল্লাহ্‌ ও রাসূলের এই সিদ্ধান্তের উপর রাষী হয়ে যান এবং তাদের ah lad ds A La Lae al dials Cd sah Dene Mk হন। এ ছাড়া মসনদে আহমদ এ আয়াতের শানে-নুযুলের ব্যাপারে হযরত সা‘দ ইবনে আবী ওয়াক্কাস (রা) থেকে অপর একটি ঘটনা উদ্ধৃত রয়েছে। তিনি বলেন যে,' গযওয়ায়ে ওহুদে আমার ভাই ওমাইর (রা) শাহাদত বরণ করেন। আমি প্রতিশোধ গ্রহণকল্লে মুশরিকদের মধ্য থেকে সাইদ ইবনুল আ'সকে হত্যা করে ফেলি এবং তার তলোয়ারটি তুলে নিয়ে মহানবী (সা)-এর খিদমতে উপস্থিত হই । এই তলোয়ারটি যাতে আমি পেতে পারি তাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু মহানবী (সা) নির্দেশ দিলেন, এটি গনীমতেরর মালের সাথে জমা. করে দাও । নির্দেশ পালনে আমি বাধ্য হলাম, কিন্তু আমার মন এতে কঠিন বেদনা অনুভব করছিল যে, আমার ভাই শহীদ হলেন এবং তার বিনিময়ে আমি-একটি শতুকে হত্যা করে তার তলোয়ার লাভ করলাম, অথচ তাও আমার কাছ থেকে নিয়ে নেয়া হলো ! কিন্তু তা সত্বেও হুকুম তাযিলার্থ মালে-গদীমতে জমা দেয়ার জন্য এগিয়ে গেলাম । আমি খুব একটা দূরে না-যেঁতেই হুযূর (সা)-এর উপর সূরা আনফালের এ আয়াতটি নাযিল হলো এবং তিনি আমাকে ডেকে তলোয়ারটি দিয়ে দিলেন । কোন কোন রেওয়ায়েতে একথাও রয়েছে যে; হযরত সা'দ রাসূলুল্লাহ (সা)-এর কাছে নিবেদনও করেছিলেন যে, তলোয়ারটি আমাকে দিয়ে দেয়া হোক । কিন্তু তিনি বললেন, এটা আমার জিনিস না যে কাউকে দিয়ে দেব, আর না এতে তোমার কোন মালিকানা www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।