সটচী-পত্ৰ ‘ সূরা আনৃফাল ১৬৭ তফসীরের সার-সংক্ষেপ LL CE GE EGE NEG দিন যে, যাবতীয় গনীমত আল্লাহ্র (অর্থাৎ সেগুলো আল্লাহ্র মালিকানা ও অধিকারভুক্ত । তিনি এ সম্পর্কে যা ইচ্ছা নির্দেশ দেবেন) এবং (এগুলো এ অর্থে) রাসূল (সা)-এর (যে, তিনি আল্লাহ্ তা'আলার কাছ থেকে হুকুম পেয়ে তা জায়ি করবেন । অর্থাৎ গনীমতের মাল-আসবাবসমূহের ব্যাপারে তোমাদের কোন মতামত কিংবা প্রস্তাবের কোন সুযোগ নেই । বরং তার ফয়সালা হবে শরীয়তের হুকুম অনুযায়ী ) অতএব, তোমরা (পার্থিব লোভ করো না; আখিরাতের অন্বেষায় থাক । তা এভাবে যে,) আল্লাহকে ভয় কর এবং নিজেদের পারস্পরিক অবস্থার সংশোধন করে নাও (যাতে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ও ঈর্ষা না থাকে) ৷ আর আল্লাহ্ এবং তার রাসূলের অনুসরণ কর যদি তোমরা ঈমানদার হয়ে থাক । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতটি বদর যুদ্ধে সংঘটিত একটি ঘটনার সাথে সম্পর্কিত । আয়াতের বিস্তারিত তফসীরের আগে সে-ঘটনাটি সামনে রাখা হলে এর তফসীর বুঝতে একান্ত সহজ হয়ে যাবে বলে আশা করি। | “ঘটনাটি হলো এই যে, কুফর ও ইসলামের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে যখন মুসলমানদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গনীমতের মাল-সামান হাতে এল, তখন সেগুলোর বিলি-বল্টন নিয়ে সাহাবায়ে-কিরামের মধ্যে এমন ঘটনা ঘটে যা নিঃস্বার্থতা, ইখলাস ও এক্যের সেই সুউচ্চ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার ভিত্তিতে সাহাবায়ে-কিরাম (রা)-এর গোটা জীবন ঢেলে সাজানো ছিল ।. সেজন্য সর্বাযে এ আয়াতে তার সমাধান করে দেয়া হয়, যাতে করে এই পূৃত-পবিত্র এবং নিষ্কলুষ সম্প্রদায়ের অন্তরে বিশ্বাস ও নিঃস্বার্থতা এবং এঁক্য ও আত্মত্যাগের পণ চড়া দলা কোন হিয় থাকতে না ধারে। --.এ ঘটনার বিস্তারিত বিবরণ বদর যুদ্ধে অংশগ্রহণকারী হযরত ওবাদা (রা)-এর রেওয়ায়েতত্রমে মসনদে আহমদ, তিরমিযী, ইবনে মাজা, মুসতাদরাকে হাকেম প্রভৃতি গ্রন্থে এভাবে উদ্ধৃত রয়েছে যে, হযরত ওবাদা ইবনে সামেত (রা)-এর নিকট কোন এক ব্যক্তি আয়াতে উল্লিখিত )41 (আনফাল) শব্দের মর্ম জিজ্ঞেস করলে তিনি বললেন, “এ আয়াতটি..তো আমাদের অর্থাৎ বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে নাযিল হয়েছে৷: সে. ঘটনাটি ছিল এই যে, গনীমতের মালামাল বিলিবণ্টন ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ হয়ে গিয়েছিল, যাতে আমানের পবিত্র চরিত্রে একটা অশুভ প্রতিক্রিয়া দেখা. দেয় '' আল্লাহু: এ আয়াতের মাধ্যমে গনীমতের সমস্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রাসূলে করীম (সা)-এর দায়িত্বে অর্পণ করেন৷ আর রাসূলে করীম (সা) বদরে অংশগ্রহণকারী সবার মধ্যে সমানভাবে সেগুলো বষ্টন করে দেন। " :“ৰ্যাপার ঘটেছিল এই যে, বদরের যুদ্ধে আমরা রাসূলে করীম (সা)-এর সাথে. বেরিয়ে যাই এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধের পর আল্লাহ্ তা'আলা যখন শক্রদের পরাজিত করে দেন, তখন আমাদের সেনাবাহিনী তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। কিছু লোক.শত্রুদের পশ্চাদ্ধাবন www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।