সূরা আ'রাফ ১৬৫ এতে এ কথাও প্রতীয়মান হচ্ছে যে, সার্বক্ষণিক ইবাদত ও আল্লাহ্কে স্মরণ করার তওফীক যাদের ভাগ্যে হয়, তারা সর্বক্ষণ আল্লাহ্র কাছে রয়েছে এবং তাদের আল্লাহ্ রাব্বুল আলামীনের সান্নিধ্য হাসিল হয়েছে। সিজদার কতিপয় ফযীলত ও আহকাম $ এখানে নামায সংক্রান্ত ইবাদতের মধ্য থেকে শুধু সিজদার কথা উল্লেখ করার কারণ এই যে, নামাযের সমগ্র আরকানের মধ্যে সিজদার একটি বিশেষ ফযীলত রয়েছে। সহীহ মুসলিমে বর্ণিত রয়েছে যে, কোন-এ্রক লোক হযরত সাওবান (রা)-এর নিকট নিবেদন করলেন যে, আমাকে এমন একটা আমল বাতলে দিন, যাতে আমি জান্নাতে যেতে পারি । হযরত সাওবান (রা) নীরব রইলেন, কিছুই বললেন না । লোকটি আবার নিবেদন করলেন, তখনও তিনি চুপ করে রইলেন.। এভাবে তৃতীয়বার যখন বললেন, তখন তিনি বললেন, আমি এ প্রশ্নটিই রাসূলে করীম (সা)-এর দরবারে করেছিলোম। তিনি আমাকে ওসীয়ত করেছিল্লেন যে, অধিক পরিমাণে সিজ্জদা করতে থাক । কারণ তোমরা যখন: একটি সিজদা কয়, তখন তার ফলে আল্লাহ্ তা'আলা তোমাদের মর্যাদা এক ডিগ্রী বাড়িয়ে দেন এবং একটি গোঁনাহ্ মাফ করে দেন। লোকটি বললেন, হযরত সাওবান (রা)-এর সাথে আলাপ করার পর আমি হযরত অনব্ুৃদ্দাৰ্দা-(রা)-এর সাথে সাক্ষাৎ করে তাঁর কাছেওঁ একই নিবেদন -করলাম এবং তিনিও একই উত্তর দিলেন। সহীহ্ মুসলিমে হ্যরত আবূ হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধৃত করা হয়েছে যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, বান্দা স্বীয় পরওয়ারদিগারের-সর্বাধিক নিকটযর্তী, তখনই হয়, যখন সে বান্দা সিজদায় অবনত থাকে ।' কাজেই তোমরা সিজদারত অবস্থায় খুব বেশি করে দোয়া প্রার্থনা, করবে ৷ তাতে তা কবুল হওয়ার যথেষ্ট আশা. হয়েছে। মনে রাখতে হবে যে, শুধুমাত্র সিজদা হিসাবে কোন ইবাদত নেই । কাজেই ইমাম আযম হযরত আবু হানীফা. (র)-র মতে অধিক পরিমাণে সিজদা করার অর্থ অধিক পরিমাণে নফল নামায পড়া । নফল যত বেশি হবে সিজদাও ততই বেশি হবে। কিন্তু কোন লোক যদি শুধু সিজদা করেই দোয়া করে নেয়, তাহলে তাতেও কোন ক্ষতি নেই । আর সিজদারত অবস্থায় দোয়া করার হিদায়েত শুধু নফল ন্মাযের সাথেই সম্পৃক্ত; ফরয নামাযে নয়। সূরা আ'রাফ শেষ হলো। এর শেষ আয়াতটি হলো আয়াতে সিজদা ৷ সহীহ্ মুসলিম শরীফে হযরত আবূ হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধৃত রয়েছে যে, কোন আদম সন্তান যখন কোন সিজদার আয়াত পাঠ করে, অতঃপর সিজ্ঞদায়ে তিলাওয়াত সম্পন্ন করে, তখন শয়তান কাঁদতে কাদতে পালিয়ে যায় এবং বলে যে, আফসোস, মানুষের প্রতি সিজদার হুকুম হলো আর সে তা আদায়ও করলো, ফলে তার ঠিকানা হলো জান্নাত, আর আমার প্রতিও সিজদার হুকুম হয়েছে, কিছু জারি তায় মা-করমাদী করেছি বলে জয়ার হিক্কানা হলো জাহান্বাম । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।