তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ১৬২ তফসীরে মা‘আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড মাওলানা কুমী বলেছেন ঃ$ L AIS JI S25 lsh Cit অর্থাৎ মুখে মুখে জপতপ, আর অন্তরে গাধা-গরু; এহেন জপতপে কেমন করে আছর হবে। এতে মাওলানা রুমীর উদ্দেশ্য হলো এই যে, গাফেল মনে যিকির করাতে. যিকিরের পরিপূর্ণ ক্রিয়া ও বরকত হয় না। একথা অনস্বীকার্য যে, এই মৌখিক যিকিরঞগু-পুণ্য ও উপকারিতা বিবর্জিত নয়। কারণ অনেক সময় এই মৌখিক যিকিরই আস্তরিক যিকিরেয় কারণ অন্তত একটি অঙ্গ তো যিকিরে নিয়োজিত থাকেই । তাই তাও পুণ্যহীন নয়। অতএব, যিকির-আযকারে যাদের মন বসে না এবং ধ্যানের মাঝে আল্লাহ্র গুণাবলী প্রতিফলিত করা যাদের পক্ষে সম্ভব হয় না, তারাও এই মৌখিক যিকিরকে নিরর্থক ভেবে পরিহার করবেন না, চালিয়ে যাবেন এবং মনে তার প্রতিফলন ঘটতে চেষ্টা করতে থাকবেন । দ্বিতীয় যিকিরের পন্থা ঃ এ আয়াতেই বলা হয়েছে £ ৷ ০৯ ১4]। ০১০১ অৰ্থাৎ সুউচ্চ স্বরের চাইতে কম স্বরে ৷ অর্থাৎ যে লোক আল্লাহ্‌ তা'আলার যিকির করবে. তার সশ্রব্দ যিকির করারও অধিকার ব্নয়েছে, তবে তার আদব হলো এই যে, অত্যন্ত জোরে চিৎকার করে.যিকির করবে না। মাঝামাঝি আওয়াজে করবে যাতে আদব এবং মর্যাদাবোধের প্রতি লক্ষ্য থাকে। অতি উচ্চৈঃস্বরে যিকির বা তিলাওয়াত করাতে একথাই প্রতীয়মান হয় যে, যার উদ্দেশ্যে যিকির করা হচ্ছে, তার মর্যাদাবোধ অন্তরে নেই । যে সত্তার সম্মান ও মর্যাদা এবং ভয় মানব মনে কাজেই আল্লাহ্‌র সাধারণ যিকিরই হোক, কিংবা কোরআনের তিলাওয়াতই হোক, যখন আওয়াজের সাথে পড়া. হবে, তখন সেদিকে লক্ষ্য রাখা কর্তব্য যাতে তা প্রয়োজনের চাইতে বেশি উচ্চেঃস্বরে না হতে পারে। | সারকথা এই যে, এ আয়াতের দ্বারা আল্লাহ্‌র যিকির বা কোরআন তিলাওয়াতের তিনটি পদ্ধতি বা নিয়ম জানা গেল । প্রথমত, আত্মিক যিকির ৷ অর্থাৎ কোরআনের. মর্ম এবং যিরিরের কল্পনা ও চিন্তার মাঝেই যা সীমিত থাকবে, যার সাথে জিহ্বার সামান্যতম স্পন্দনও হবে না। দ্বিতীয়ত, যে যিকিরে আত্মার চিন্তা-কল্পনার সাথে সাথে জিহ্বাও নড়বে। কিন্তু বেশি উচ্চ শব্দ হবে না, যা অন্যান্য লোকেও শুনবে । এ দু'টি পদ্ধতিই আল্লাহ্‌র বাণী 4; (5 ১) ১$১১-এর অন্তর্ভুক্ত । আর তৃতীয় পদ্ধতিটি হলো অন্তরে উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার সাথে সাথে জিহ্বার স্পন্দনও হবে এবং সেই সঙ্গে শব্দও বেরোবে। কিন্তু এই পদ্ধতির জন্য আদব বা রীতি হলো আওয়াজকে অধিক উচ্চ না করা । মাঝামাঝি সীমার বাইরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখা । যিকিরের এ পদ্ধতিটিই Aydt os rel ৩১০৯ -আয়াতে শেখানো হয়েছে। কোরআনের আরও একটি আয়াতে বিষয়টিকে বিশেষ বিশ্লেষণ করে বলা হয়েছে £ so HE i UW 5 0, 4 ০১.55 -_এতে রাসূলে করীম (সা)-এর প্রতি নির্দেশ করা হয়েছে, যাতে কিরাআত পড়তে গিয়ে অতি উচ্চৈঃস্বরেও পড়া না হয় এবং একেবারে মনে মনেও নয় । বরং কিরাআাতে যেন মাঝামাঝি আওয়াজ অবলম্বন করা হয়। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।