তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা.আ'রাফ ১৫৯ কোরআন পাঠ শ্রবণ করা এবেং তার হুকুম-আহ্কামের উপর আমল করায় চেষ্টা করা দুই কান লাগিয়ে রাখার অন্তর্ভুক্ত-(মাযহারী ও কুরতবী) । আয়াত শেষে ১২.14 বলে ইঙ্গিত করা হয়েছে যে, কোরআনের রহমত হওয়া উল্লিম্ধিত আদবসমূহের অনুবর্তিতার উপর নির্ভরশীল । :"" কেকর্সআন তিলাওয়াতের সময় নীরব প্রেকে.তা শ্রবগ করা সম্পর্কে রুয়েকটি জরুরি মাসায়েল £ একথা একাস্তই সুস্পষ্ট যে, কেউ যদি উল্লিখিত নির্দেশের বিরুদ্ধাচরণ করে কোরআন-কুরীমের প্রতি অসম্মান প্রদর্শন করে, তবে সে রহমতের পরিবর্তে আল্লাহ্র গযব ও রোষানলের অধিকারী হবে। | নামাযের মধ্যে কোরআনের দিকে কান লাগানো এবং নিশ্থুপ থাকার বিষয়টি মুসলমান মাত্রেরই জানা রয়েছে। তবে অনেক সময় অমনোযোগিতার কারণে এমনও ঘটে যায় যে, অনেকে একথাও বলতে পারে না যে, ইমাম কোন্‌ সূরাটি পাঠ করেছেন। তাদের পক্ষে কোরআনের মাহাত্ অবগত হওয়া এবং শোনার জন্য মনোনিবেশ করা কর্তব্য ৷ জুম'আ কিংবা ঈদের খুতবার হুকুমও তাই । এই আয়াত ছাড়াও রাসূলে করীম (সা) বিশেষ করে খুতবার ব্যাপারে ইরশাদ করেছেন 8 4 ১, ০০ AL E28 151 অৰ্থাৎ ইমাম যখন খুতবার জন্য এসে উপস্থিত হন, তখন না নামায পড়বে, নী কোন কথা বলবে । অন্য এক হাদীসে বর্ণিত আছে, তখন কোন লোক অপর কাউকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে একথাও বলবে না যে, ‘চুপ কর'। (অগ্যতা যদি বলতেই হয়, তবে হাতে ইশারা করে দেবে,) যাহোক, খুঁত্বা চলাকালে কোন রকম কথাবার্তা, তস্বীহ-তাহলীল, দোয়া-দরূদ কিংবা নামায প্রভৃতি জায়েয নয়'। ফিকাহ্‌বিদরা বলেছেন যে, জুম'আর খুতবার যে হুকুম, ঈদ কিংবা বিয়ে প্রভৃতির খুত্বার হুকুমও তাই । অৰ্থাৎ তখন মনোনিবেশ সহক্কারে নীরব থাকা ওয়াজিব । অবশ্যই নামায এবং খুত্বা ব্যতীত সাধারণ অবস্থায় কেউ যখন আপন মনে কোরআন তিলাওয়াত করতে থাকে, তখন অন্যদের কান লাগিয়ে রাখা এবং নীরব থাকা'ওয়াজিব'কি নয়, এ ব্যাপারে -ফকীহ্‌দের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোন. কোন মনীষী এমতাবস্থায়ও কান লাগানো এবং নীরব থাকাৰে ওয়াজিব বলেছেন; আর এর বিরুদ্ধাচরণকে পাপ বলে সাব্যস্ত করেছেন। সেজন্যই যেসৰ স্থানে মানুষ নিজ নিজ কাজকর্মে নিয়োজিত থাকে কিংক্-কিশ্রাম করতে থাকে, সেসব্‌ জায়গায় কারও পক্ষে সরবে কোরআন পাঠ করাকে তারা _অবৈধ.রলেছেন এবং যে লোক এমন জায়গায় উচ্চৈঃস্বরে কোরআন পাঠ করবে, তাকে গোনাহ্গার বলেছেন। ‘খুলাসাতুল-ফতাওয়া’ প্রভূ্তি গ্রস্থেও তাই লেখা রয়েছে। কিন্তু কোন্‌ কোন ফকীহ্‌ বিশ্লেষণ করেছেন যে, কান লাগানো এবং শোনা শুধুমাত্র সে সমস্ত জায়গায়ই ওয়াজিব, যেখানে শোনাবার উদ্দেশ্যেই কোরআন তিলাওয়াত করা হয় যেমন, নামায ও খুতবা প্রভৃতিতে । আর যদি কোন লোক নিজের ভাবে তিলাওয়াত করতে থাকে, কিংবা কয়েকজন কোন এক স্থানে নিজ নিজ তিলাওয়াতে নিয়োজিত থাকে, তাহলে অন্যের আঁওয়াজৈর প্রতি কান লাগিয়ে রাখা এবেং নীরব থাকা ওয়াজিব নয়। তার কারণ, সহীহ্‌ ও বিশুদ্ধ হাদীসের দ্বারা প্রমাণিত রয়েছে যে, রাসূলে করীম (সা) রাত্রি বেলায় নামাযে সরবে কোরআন তিলাওয়াত করতেন এবং আয্ওয়াজে মুতাহ্‌হারাত তখন ঘুমোতে থাকতেন । অনেক স্বয় ছুজরার বাইয়েও হুযুর (সা)-এর আওয়ায শোনা যেত । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।