তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ১৫৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড ফারূকে: আযম (রা)-এর পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন ৷-উয়ায়নাহ স্বীয় 'জাতুচ্পুত্র হুরকে' বলল, তুমি তো আমীরুল মু'মিনীনের একজন অতি ঘনিষ্ঠ: লোক; আমার জন্য তার সাথে সাক্ষাতের একটা সময় নিয়ে এসো ৷ হুর ইবনে কায়েস.(ন্া) ফারূকে আযম (রা)-এর নিকট নিবেদন করলেন যে, আমার চাচা উয়ায়নাহ্‌ আপনার সাথে সাক্ষাৎ করতে চান ৷ ত্রখন তিনি অনুমতি দিয়ে দিলেন। কিন্তু উয়ায়নাহ্‌ ফারূকে আযম (রা)-এর দরবারে উপস্থিত হয়েই একান্ত অমার্জিত ও ভ্রান্ত কথাবার্তা বলতে লাগল যে, “আপনি আমাদেরকে না দেন আমাদের ন্যায্য অধিকার, না করেন আমাদের সাথে ন্যায় ও ইনসাফের আচরণ ৷” হ্যরত ফারূক্ে আযম (রা) তার এসব কথা শুনে আলামীন বলেছেন 8 ১১/4]৷ ০2 ১2১০!) ১০৬ =, $৬15২ “আর, এ লোকটিও জাহিলদের একজন” এই আয়াতটি শোনার সাথে সাথে হযরত ফারুকে আযম (রা)-এর সমস্ত রাগ শেষ হয়ে. গেল এবং তাকে কোন কিছুই বললেন না । হযরত ফারককে আযম (রা)-এর ব্যাপারে প্ৰসিদ্ধি ছিল ১ ১ এ৷ 5 5 ৬5% 5 অৰ্থাৎ আল্লাহর কিতাবে বর্ণিত হুকুমের সামনে তিনি ছিলেন উৎসৰ্গিত প্রাণ । :- যা হোক, এ আয়াতটি বলিষ্ঠ ও সচ্চারিত্রিকতা সম্পর্কে একটি অতি ব্যাপঞ্ক আয়াত । কোন কোন আলির এব মার বর্ণনা এসরে বলেছে যে মানুষ দর ররফর। (এক) সংরমযীল এবং (দুই) অসৎকর্মশীল । এই আয়াত উভয় শ্ৰেণীর সাথেই সদ্ধবহার করার হিদায়েত দিয়েছে যে, যারা নেক কাজ করে, তাদের বাহ্যিক নেকীকে কবুল করে নাও,-তাদের. ব্যাপারে বেশি তদন্ত অনুসন্ধান ৰুরতে যেও না কিংবা অতি উচ্চমানের সৎকর্ম তাদের কাছে দাবি করো না; বরং যতটুকু সৎকর্ম তারা সহজভাবে করতে পারে, তাকেই যথেষ্ট বলে বিবেচনা করো । আর-যারা বদ্‌কার বা অসৎকর্মী তাদের ব্যাপারে এ আয়াতের হিদায়েত হলো এই যে, তাদেরকে সৎকাজের শিক্ষাদান কর এবং কল্যাণের পথ প্রদর্শন করতে থাক । যদি তারা তা খহণ না করে নিজেদের গোমরাহী ও ভ্রান্তিতে আঁকড়ে থাকে এবং মূর্খজনোচিত কথাবার্তা বলতে থাকে, তবে তাদের থেকে পৃথক হয়ে যাও এবং তাদের সেসব মূর্খতাসুলভ কথার কোন উত্তরই দৈবে না। এতে হয়তোবা কখনও তাদের ‘চেতনার উদয় হবে এবং নিজেদের ভুল থেকে ফিরে আসতে পারে। দ্বিতীয়. আয়াতে বলা হয়েছেঃ" VELL dy Latah tian be BES CLG অর্থাৎ আপনার মনে যদি শয়তানের পক্ষ থেকে কোন ওয়াস্ওয়াসা আসতে আরম্ভ করে, তাহলে আগনি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবেন তিনি শ্রবণকারী, পরিজ্ঞাত । " প্রকৃতপক্ষে, এ আয়াতটি পূর্ববর্তী আয়াতের: উপসংহার । কারণ এতে হিদায়েত দেওয়া হয়েছে যে, যারা অত্যাচার-উৎপীড়ন করে এবং মূর্বজ্রনোচিত ব্যবহার করে, তাদের ভুল-ক্রুটি ক্ষমা. করনে দেবেন । তাদের মন্দের উত্তর মন্দের দ্বারা দেবেন না। এ বিষয়টি মানবপ্রকৃতির পক্ষে একাস্তই কঠিন। বিশেষত এমন পরিস্থিতিতে সৎ এবং ভাল মানুষদেরকেও. শয়তান রাগান্বিত করে লড়াই-ঝগড়ায় প্রবৃত্ত করেই ছাড়ে । সেজন্যই পরবর্তী আয়াতে উপদেশ দেওয়া www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।