স্চী-পত্ৰ ১৫০ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড Fd 3337/2 25) IE (9442 2923 SE © seas 33m HES) BLING OER SLL Se RET TEAR ROSETTA IAD 8 ALi = 329723 EE /2 1 SUIEISMG 2a ls)s (১৯৯) আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে সরে থাক । (২০০) আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও । তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী । (২০১) যাদের মনে ভয় রয়েছে, তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনাশক্তি জাগ্রত হয়ে ওঠে (২০২) পক্ষান্তরে যারা শয়তানের ভাই, তাদেরকে সে ক্রমাগত পথন্রষ্টতার দিকে নিয়ে যায়। অতঃপর তাতে কোন কমতি করেনা । তফসীরের সার-সংক্ষেপ (মানুষের সাথে আচার-ব্যবহারের ক্ষেত্রে) সাধারণ দৃষ্টিতে (তাদের আমল-আখলাকের মধ্যে) যে আচরণ (যুক্তিসঙ্গত ও সঙ্গত বলে মনে হয়, সেগুলো) গ্রহণ করে নেবেন। (সেগুলোর নিগূঢ় তত্ব-তথ্য অনুসন্ধান করতে যাবেন না। বরং বাহ্যিক. ও সাধারণ দৃষ্টিতে কারও পক্ষ থেকে ভাল কোন কাজ অনুষ্ঠিত হলে তাকে কল্যাণকর বলেই আখ্যায়িত.করুন। আর আভ্যন্তরীণ বিষয় আল্লাহর উপর ছেড়ে দিন। কারণ সত্যিকার নিঃস্বার্থতা এবং তদুপরি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার যাবতীয় শর্ত পরিপূর্ণভাবে পালন করতে পারা অতি বিশিষ্ট. ব্যক্তিদের ব্যাপার । সারকথা হলো এই যে, সামাজিক আচার-আচরণের ব্যাপারে সহজ হোন, কড়াকড়ি করবেন না । এ সমস্ত আচার-আচরণ তো গেল ভাল. ও সৎকাজের ব্যাপারে ৷) আর (যেসব কাজ বাহ্যিক দৃষ্টিতেও মন্দ, সেগুলোর ব্যাপারে আপনার আচরণ হবে এই যে,) আপনি সৎকাজের শিক্ষা দিয়ে দেবেন (এবং কঠিনভাবে সেগুলোর পেছনে পড়বেন না ।) আর যদি (কখনও ঘটনাচক্রে তাদের মূর্খতার দক্ুন) শয়তানের পক্ষ থেকে আপনার মনে (রাগ করার) প্ররোচনা আসতে আরম্ভ করে (যাতে কল্যাণবিক্দ্ধ কোন কথা বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে,) তবে (এমতাবস্থায় সাথে সাথে) আল্লাহর শরণাপন্ন হবেন। নিঃসন্দেহে তিনি শ্রবণকারী এবং যথেষ্ট পরিমাণে অবগত । (তিনি আপনার শরণবিষয়ক প্রার্থনা শোনেন, আপনার উদ্দেশ্যের বিষয় জানেন। তিনি আপনাকে তা থেকে আশ্রয় দান করবেন এবং শরণাপন্ন হওয়া ও তার আশ্রয় প্রার্থনা করা যেমন আপনার জন্য কল্যাণকর তেমনিভাবে সমস্ত আন্পাহভীরু লোকদের জন্যও তা কল্যাণকর ৷ সুতরাং এ কথা একান্ত) নিশ্চিত যে, যে সমস্ত. লোক আল্পাহভীরু তাদের www.banglakitab.weebly.com
— صفحة ١٥١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.