সটচী-পত্ৰ ৰ ১৪৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড “এতে প্রতীয়মান হয় যে, শিরক অবলম্বনকারীদের বিষয়টি আদম কিংবা হাওয়ার সঙ্গে আদো সম্পর্কযুক্ত নয়, যার ফলে হযরত আদম (আ)-এর পবিত্রতা সম্পর্কে কোন সংশয় সৃষ্টি হতে পারে। বরং তার সম্পর্ক সম্পূর্ণতাবেই আগত বংশধরদের কার্যকলাপের সাথে । এ প্রসঙ্গে আম্বা যা ব্যাখ্যা খহণ করেছি, তফসীরে দুররে মনসুরেও হ্যরত ইবনে মুন্যির ও ইবনে আবী হাতেম (র)-এর রেওয়ায়েতক্রমে মুফাস্সিরে কোরআন হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে তাই উদ্ধৃত রয়েছে। . তিরমিযী ও হাকেমের রেওয়ায়েতে শয়তান কর্তৃক হযরত আদম ও হাওয়া (আ)-কে ধোকা দেয়া বা প্রতারণা করার যে কাহিনী বর্ণিত রয়েছে, কোন কোন মনীষী তাকে ইসরাঈলী মিথ্যা- চার বলে আখ্যায়িত করে ও সেগুলোকে বিশ্বাসের অযোগ্য বলে সাব্যস্ত করেছেন। কিন্তু অনেক মুহাদ্দিস সেগুলোকে অনুমোদনও করেছেন। আলোচ্য তফসীর প্রসঙ্গে যদি সেগুলোকে.সত্য বলে ধরে নেয়া যায়, তাতেও আয়াতের তফসীরে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ থাকে না। যা হোক, এ আয়াত থেকে কয়েকটি বিধান ও জ্ঞাতব্য বিষয় জানা যায়. প্রথমত এই যে, আল্লাহ তা'আলা নারী ও পুরুষের জোড়াকে একই উপাদানে তৈরি করেছেন, যাতে তাদের মধ্যে স্বভাবগত সামঞ্জস্য ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি সাধিত হতে পারে এবং বৈবাহিক জীবনের সাথে সাথে বিশ্ব গঠনের যে স্বার্থ জড়িত তাও যেন যথার্থভাবে বাস্তবায়িত হয় । দ্বিতীয়ত বৈবাহিক বা দাম্পত্য.জীবনের যে সমস্ত অধিকার ও দায়িত্ব স্বামী-স্ত্রীর উপর আরোপিত হয়, সে সবের প্রকৃত উদ্দেশ্য হলো শান্তি লাভ । পৃথিবীর আধুনিক সামাজিকতা ও প্রথা-প্রচলনের যেসব বিষয়, মানসিক স্বস্তিকে ধ্বংস করে দেয়, সেগুলো বৈবাহিক সম্পর্কের জাতশক্ৰ। তাছাড়া বর্তমান সভ্য পৃথিবীতে সাধারণত বৈষয়িক জীবনে যেসব তিক্ততা পরিলক্ষিত হয় এবং চারদিকে তালাক বা বিবাহ বিচ্ছেদের যে ছড়াছড়ি দেখা যায়, তার সবচাইতে বড় কারণ হচ্ছে এই যে, বর্তমানে সমাজে সাধারণত এমন কিছু বিষয়কে কল্যাণকর মনে করে নেয়া হয়েছে, যা প্রকৃতপক্ষে জীবনে শাস্তি ও স্বস্তিকে বরবাদ করে দেয়। নারী স্বাধীনতার নামে তাদের বেপর্দা চলাফেরাও যে বিশ্বময় লজ্জাহীনতার ঝড় উঠেছে, দাম্পত্য জীবনের শাস্তিকে ধ্বংস করার কাজে তার বিপুল দখল রয়েছে। তাছাড়া বিভিন্ন অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয় যে, নারী সমাজের মাঝে পর্দাহীনতা ও নির্লজ্জতার মত দুত ব্যাপ্তি ঘটছে, সে গতিতেই বৈষয়িক শান্তিও তিরোহিত হয়ে যাচ্ছে। তৃতীয়ত, সম্তান-সন্ততির এমন ধরনের নামকরণ করা, যাতে শিরকী অর্থ নেয়া যায় । নামকরণকারীদের তেমন উদ্দেশ্য না থাকলেও তা শিরকী প্রথা হওয়ার কারণে মহাপাপ । যেমন, আবদে শাম্স (সূর্য দাস), আবদুল ওয্যা প্রভৃতি নাম রাখা । চতুৰ্থত, সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও কৃতজ্ঞতাসূচক পন্থা হলো, আল্লাহ ও রাসূলের নামের সাথে যুক্ত করে নাম রাখা । সে কারণেই রাসূলুল্লাহ্. (সা) আবদুল্লাহ, আবদুর রহমান প্রভৃতি নাম পছন্দ করেছেন। পরিতাপের বিষয় যে, ইদানীং মুসলমানদের মধ্য থেকেও এই রীতি-পদ্ধতি শেষ হয়ে যাচ্ছে। একে তো অনৈসলামিক নাম রাখা হয়ই, তদুপরি দৈবাৎ কোন পিতামাতা ইসলামী নাম www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।