সটচী-পত্ৰ ১৪৪ তফসীরে মা'আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তেমনিভাবে ওহুদ যুদ্ধে মহানবী (সা) আহত হন এবং মুসলমানদের সাময়িক পরাজয় বরণ করতে হয়। এমনি আরও বহু অতি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা মহানবী (সা)-এর জীবনে সংঘটিত হয়েছে। . আর এমনসব ঘটনা প্রকাশের উদ্দেশ্যও হয়তো এই ছিল, যাতে মানুষের সামনে কার্যত এ কথা স্পষ্ট করে দেয়া যায় যে, নবী-রাসূলগণ আল্লাহ তা'আল্গার নিকট সবচেয়ে বেশি উত্তম ও প্রিয় সৃষ্টি, কিন্তু তবুও তারা খোদায়ী জ্ঞান ও শক্তির অধিকারী নন । এভাবে সুস্পষ্ট করে দেয়ার উদ্দেশ্যও এই, যাতে মানুষ এমন কোন বিভ্রান্তিতে পতিত না হয় যে, নবী-রাসূলরা আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর অধিকারী । যেমন, ইহুদী-খৃষ্টানরা এমনিভাবে নিজেদের রাসূলদের সম্পর্কে আল্লাহর-গুণাবলীর অধিকারী হওয়ার বিশ্বাস করে শির্ক ও কুফরে পতিত হয়েছিল। . এ.আয়াত এ কথাও স্পষ্ট করে দিয়েছে যে, নবী-রাসূলরা সর্বশক্তিমানও নন এবং ইল্মে- গায়েবেরও মালিক নন, বরং তারা জ্ঞান ও কুদরতের ততটুকুরই অধিকারী হয়েছিলেন, যতটা আল্লাহ্ রাববুল আলামীন ভাদেরকে নিজের পক্ষ থেকে দান .করেছিলেন। অবশ্য এতে কোন রকম সন্দেহ-সংশয়ের অবকাশ নেই যে, তাদেরকে জ্ঞানের যতটা অংশ দান করা হয়েছে, তা সমগ্র সৃষ্টির সমষ্টিগত জ্ঞানের চাইতেও বহু বেশি । বিশেষ করে আমাদের রাসূলে করীম (সা)-কে তাঁর পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র সৃষ্টির সমপরিমাণ জ্ঞান দান করা হয়েছে। অর্থাৎ সমস্ত নৰী-রাসূলের যে পরিমাণ জ্ঞান দান করা হয়েছে সে সমুদয় এবং তার চেয়েও বহুগুণ বেশি জ্ঞান দান করা হয়েছিল। আর এই দানকৃত জ্ঞান অনুযায়ী তিনি শত-সহস্র গোপন বা সাধারণভাবে অজানা বিষয়ের সংবাদ দিয়েছেন, যার সত্যতা সম্পর্কে সাধারণ-অসাধারণ নির্বিশেষে সবাই প্রত্যক্ষ করেছেন। ফলে বলা যেতে পারে যে, রাসূলে করীম (সা)-কে লক্ষ গায়েব বলা হয় না, কাজেই রাসূলুল্লাহ্ (সা)-এর জ্ঞানকে ইলমে-গায়েব বলা যেতে পারে না। আয়াতের শেষাংশে বলা হয়েছে £ PAO mY Ci */ অৰ্থাৎ মহানবী (সা) যেন এ ঘোষণাও করে দেন যে, আমার উপর অর্পিত দায়িত্ব হলো অসৎকর্মীদের আযাবের ভীতি প্রদর্শন করা এবং সৎকর্মশীল মু'মিনদের মহা-দানের সুসংবাদ শোনানো ৷ ₹ দ্বিতীয় আয়াতে ইসলামের সর্ববৃহৎ মৌলিক বিশ্বাস, তওহীদ বা আল্লাহর একত্ববাদের কথা আলোচিত হয়েছে। আর সেই সঙ্গেই এসেছে শিরকের অযৌক্তিকতা ও অসারতার বিস্তারিত বিবরণ । আয়াতের প্রার্ডে আল্লাহ রাববুল আ'লামীন স্বীয় অসীম ও পরিপূর্ণ ক্ষমতার একটি নিদর্শন হযরত আদম ও হাওয়ার জন্ববৃত্তস্ত বর্ণনা প্রসঙ্গে বলেছেন £ 4 29 5১৯) ন ১০ ন (444। 5, 0| 4245 অৰ্থাৎ এটা আল্লাহ তা‘আলারই কুদরত, যিনি সমস্ত আদম সস্তানকে একটিমাত্র সত্তা আদম থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই সৃষ্টি করেছেন তাঁর স্ত্রী হাওয়াকেও । যার উদ্দেশ্য ছিল, হযরত আদম যেন সমপর্যায়ের সঙ্গিনীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারেন । আল্লাহ্ তা'আলার এই আশ্চর্য সৃষ্টির দাবি ছিল, যাতে আদম সন্তানরা সবসময় তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে এবং কোন সৃষ্টিকেই যেন তাঁর পরিপূর্ণ গুণাবলীতে অংশীদার www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।