সটচী-পত্র ১৩২ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড তফসীরশাস্ত্রের ইমাম ইবনে জারীর নিজের সনদে উদ্ধৃত করেছেন্দ যে, রাসূলে করীম (সা) এ আয়াতটি ভিলাওয়াত করার পর বললেন, এ আয়াতে যে উঙক্ষতের কথা বলা হয়েছে সে উন্মত হলো আমার উম্মত, যারা নিজেদের বিবাদ-বিসংবাদের মীমাংসা করবে ন্যায়ের ভিত্তিতে অর্থাৎ আল্লাহ্ তা'আলার আইন মুতাবিক। আর যাবতীয় লেনদেনের ব্যাপারে ন্যায়ের প্রতি লক্ষ্য রাখবে । আবদ্ ইবনে হুমাইদের এক রেওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (সা) সাহাবায়ে কিরাম (রা)-কে উদ্দেশ্য করে বললেন, এ আয়াতটি তোমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আর তোমাদের পূর্বেও একটি উশ্মতকে এ সমস্ত বৈশিষ্ট্য দান করা হয়েছিল। অতঃপর তিনি তিলাওয়াত করলেন ১১১১ ৬১ 3৯৬ ১১ | ৮৯2 1৯5 ১ অর্থাৎ হযরত মুসা (আ)-এর উম্মতের মধ্যেও একটি দল এ সমস্ত শুণ-বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তারাও মানুষকে সৎ পথ প্রদর্শন এবং নিজেদের বিবাদ-বিসংবাদের মীমাংসার ব্যাপারে ন্যায়ের অর্থাৎ আল্লাহ্ প্রদত্ত শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করত । বস্তুত হযরত মুহাম্মদ (সা)-এর উন্মতকেও আল্লাহ্ তা'আলা এ সমস্ত গুণ-বৈশিষ্ট্যে অনন্য করে দিয়েছেন। এর সার-সংক্ষেপ হলো দুটি চরিত্র । একটি হলো অন্যান্য লোকের নেতৃত্ব দান, পথ প্রদর্শন কিংবা পরামর্শ দানে শরীয়তের অনুসরণ করা । দ্বিতীয়টি হলো পরস্পরের মধ্যে কোন ঝগড়া-বিবাদের সৃষ্টি হলে শরীয়তের আইন অনুসারে তায় মীমাংসা করা । লক্ষ্য করলে বোঝা যায় যে, এ দুটি চরিত্রই এমন যা কোন জাতি ও সম্পৃদায়ের মঙ্গল, সুখ-সাচ্ছন্দ্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের. যমীন হতে পারে যে, শাস্তি ও যুদ্ধ আর মৈত্রী ও শত্ৰুতা যেকোন অবস্থায়ই তাদের নীতি হবে ন্যায় ও সত্যনিষ্ঠ । বন্ধু হোক আর প্রতিপক্ষ হোক, যাকেই যে পরামর্শ দেবে, যে কর্মপন্থা বাতলাবে, তাতে ন্যায়েরই অনুসরণ করবে। আর প্রতিপক্ষের সাথে বিবাদের ক্ষেত্রেও ন্যায়ের সমর্থনে নিজের যাবতীয় ধ্যান-ধারণা ও কামনা-বাসনাকে বিসর্জন দিয়ে দেবে। এরই সার-সংক্ষেপ হলো সত্যনিষ্ঠা । এই সত্যনিষ্ঠাই মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতের মর্যাদা অন্য সমস্ত উম্মত অপেক্ষা অধিক হওয়ার রহস্য এবং তাদের বৈশিষ্ট্য ।.যারা. সত্যিকারভাবে উন্মতে মুহাম্মদী তারা নিজের সমগ্র জীবনকে ন্যায়ের অনুগামী করে দেয়। যে দল বা পার্টির নেতৃত্ব.দেয় তাও একান্ত নির্ভেজাল ন্যায় ও সত্যের ভিত্তিতেই দিয়ে থাকে নিজের ব্যক্তিগত কোন স্বার্থ বা কামনা-বাসনা এবং বংশগত কিংবা জাতীয় আচার আচরণের কোন প্রভাব তাতে থাকতে দেয় না। আর পারস্পরিক বিবাদ-বিসংবাদের ক্ষেত্রেও সবসময় ন্যায়ের সামনে মস্তক অবনত করে দেয় । ‘কাজেই সাহাবায়ে কিরাম (রা) ও তাবেঈন (রা)-এর সম ইতিহাস এই চরিত্রেরই বিকাশ । পক্ষান্তরে যখনই এ উন্মতের উল্লিখিত দুটি চরিত্রে কোন রকম ক্রুটি-বিচ্যুতি ঘটেছে, তখন থেকেই শুরু হয়েছে অবনতি গু বিপর্যয় । অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ এই সত্য ও ন্যায়নিষ্ঠ উম্মতই নির্ভেজাল রিপুর পূজারীতে পরিণত হয়ে. গেছে। তাদের কোন দল বা জামাত গঠিত হলে তা একান্ত আত্মস্বার্থ এবং নিকৃষ্ট ও তুচ্ছ পার্থিব লাভালাভের ভিত্তিতেই গঠিত হয়। একে অপরকে যে সমস্ত বিষয়ে নিয়মানুবর্তিতার আমন্ত্রণ জানায়, তাও রৈপিক কামনা-বাসনা অথবা বংশীয় আচার প্রথার www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।