য চী-পত্র সূরা আরাফ ১৩১ করেছেন আল্লাহ তা'আলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে, তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে ? বস্তুত এরপর কিসের উপর ঈমান আনবে ? তফসীরের সার-সংক্ষেপ আর আমার সৃষ্ট জিন ও ইনসানের মধ্যে (সবাই গোমরাহ) নয়, বরং তাদের মধ্যে একটি দল এমন রয়েছে, যারা সত্য ধর্ম (ইসলাম) অনুযায়ী (মানুষকে) হিদায়েত (-ও) করে থাকে ং সে অনুযায়ী (নিজের ও অন্যদের বিষয়ে) ন্যায়সংগত ইনসাফও করে। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে আমি তাদেরকে ক্রমান্বয়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাচ্ছি এমনিভাবে যে, তারা টেরও পাচ্ছে না । আর (পৃথিবীতে আযাব আরোপ করা থেকে) তাদেরকে অবকাশ দিচ্ছি। নিঃসন্দেহে আমার ব্যবস্থা সুদৃঢ় । তারা কি এ ব্যাপারে চিন্তা করেনি যে, যার সাথে তাদের পালা পড়েছে তাঁর মাথায় এটুকুও বিকৃতি নেই ? তিনি শুধু পরিষ্কার (আযাবের ব্যাপারে) ভীতি দর্শনকারী (যা মূলত পয়গম্বরদেরই কাজ) । আর তারা কি আসমান ও যমীনের বিশাল জগৎ সম্পর্কে চিন্তা করেনি এবং এর অন্যান্য জিনিসের সম্পর্কে যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন (যাতে তাদের তওহীদ সম্পর্কে প্রামাণিক জ্ঞান লাভ হতে পারে ? আর এ ব্যাপারে চিন্তা করেনি) যে, হয়তো শেষ সময় (অর্থাৎ মৃত্যুকাল) সন্নিকটে এসে পৌছেছে? (তাহলে তারা আযাবের আশংকা থেকে ভয় পেতে পারত এবং তা থেকে অব্যাহতি লাভের চিন্তা করত_আর এভাবে পেতে পারত সত্য ধর্মের সন্ধান বস্তুত মৃত্যুর আশংকা সর্বক্ষণই রয়েছে। আর কোরআন যে প্রবল ভাষায় এ বিষয়টি ব্যক্ত করছে, তাতেও যদি তাদের চিন্তা ও অনুভূতিতে আলোড়ন সৃষ্টি না হয়, তাহলে) আর কোরআনের পর কোন্ বিষয়ের উপর তারা ঈমান আনবে ৷. আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতগুলোতে জাহানর্নামবাসীদের অবস্থা ও দোষ-গুণ এবং তাদের পথভ্রষ্টতার কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছিল যে, তারা আল্লাহ প্রদত্ত জ্ঞান-বুদ্ধি এবং প্রাকৃতিক সাম্থ্যসমূহকে যথার্থ ব্যবহার করেনি, সেগুলোকে সঠিক কাজে না লাগিয়ে বিনষ্ট করে দিয়েছে। অতঃপর তাদের এ অবস্থার প্রতিকার বলা হয়েছে আসমায়ে হুসনা ও আল্লাহর যিকিরের মাধ্যমে । আলোচ্য আয়াতগুলোর প্রথম আয়াতে তাদের মুকাবিলায় যারা ঈমানদার, যারা সত্যপস্থী, যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান-বুদ্ধি ও শক্তি “সামর্থ্যকে সঠিক কাজে ব্যবহার করে সঠিক পথ অবলম্বন করেছে, তাদের কথা আলোচনা করা হয়েছে। ইরশাদ হয়েছে £ 3৯] ১১ 2 64 ১০১ ৩১১১ ১5:49 অর্থাৎ আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি সম্ুদায় রয়েছে, যারা ন্যায়ের ভিত্তিতে হিদায়েত করে অর্থাৎ মানুষকে সরল পথের দিশা দেয়। আর যখন তাদের পরস্পরের মধ্যে কোন বিবাদ কিংবা মামলা-মুকদ্দমা দেখা দেয়, তখন তারা নিজেদের সে বিবাদের মীমাংসাও আল্লাহ্র ন্যায়ানুগ আইনের ভিত্তিতেই করে নেয় ৷ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।