সূরা আ'রাফ ১২৭ ‘ডাকা কিংবা আহবান করা হলো ‘দোয়া’ শব্দের অর্থ । আর ‘দোয়া’ শব্দটি কোরআনে দুই অর্থে ব্যবহৃত হয়। একটি হলো আল্লাহূর যিকির, প্রশংসা ও তসবীহ-তাহ্লীলের সাথে যুক্ত আর অপরটি হলো নিজের অভীষ্ট বিষয় প্রার্থনা এবং বিপদাপদ থেকে মুক্তি আর সকল জটিলতার নিরসনকল্পে সাহায্যের আবেদন সম্পর্কিত । এ আয়াতে ($১১০১ শব্দটি উভয় অর্থেই ব্যাপক । অতএব, আয়াতের মর্ম হলো এই যে, হামদ, সানা, গুণ ও প্রশংসাকীর্তন, তসবীহ-তাহ্লীলের যোগ্যও শুধু তিনিই এবং বিপদাপদে মুক্তি দান আর প্রয়োজন মেটানোও শুধু তারই ক্ষমতায় । কাজেই যদি প্রশংসা বা গুণকীর্তন করতে হয়, তবে তারই করবে। আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা বিপদমুক্তির জন্য ডাকতে হলে, সাহায্য প্রার্থনা করতে হলে শুধু তাকেই ডাকবে, তারই কাছে সাহায্য চাইবে । আর ডাকার সে পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে, এসব আসমায়ে-হুসনা বা উত্তম নামে ডাকবে যা আল্লাহ্র নাম বলে প্রমাণিত । ' দোয়া করার কিছু আদব-কায়দা £ঃ এ আয়াতের মাধ্যমে গোটা মুসলিম জাতি দোয়া প্রার্থনা বিষয়ে দু'টি হিদায়েত বা দিকনির্দেশ লাভ করেছে । প্রথমত আল্লাহ্ ব্যতীত কোন সত্তাই প্রকৃত হামদ-সানা কিংবা বিপদমুক্তি বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ডাকার যোগ্য নয় । দ্বিতীয়ত তাকে ডাকার জন্য মানুষ: এমন মুক্ত নয় যে, যেকোন শব্দে ইচ্ছা ডাকতে থাকবে, বরং আল্লাহ্ বিশেষ অনুগ্রহ পররশ হয়ে আমাদের সেসব শব্দসমষ্টিও শিখিয়ে দিয়েছেন, যা তার মহত্ব ও মর্যাদার উপযোগী । সেই সাথে এ সমস্ত শব্দেই, তাকে ডাকার জন্য আমাদের বাধ্য করে দিয়েছেন, যাতে,আামরা নিজের মতে.শব্দের পরিবর্তন না করি । কারণ. আল্লাহ্র গুণ-বৈশিষ্টযে সব দিক লক্ষ্য রেখে তার মহত্বের উপযোগী শব্দ চয়ন করতে পারা মানুষের সাধ্যের উর্ধ্বে । ইমাম বুখারী ও মুসলিম হযরত আবু হুরায়রা (রা) থেকে রেওয়ায়েত করেছেন যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, আল্লাহ্ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি এগুলোকে আয়ত্ত করে নেবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই নিরানব্বইটি নাম সম্পর্কে ইমাম তিরমিযী ও হাকেম (র) সরিস্তারে বর্ণনা করেছেন। আল্লাহ্র নিরানব্বই নাম পাঠ করে যে উদ্দেশ্যের জন্যই প্রার্থনা করা হয়, তা কবুল হয় । আল্লাহ্ স্বয়ং ওয়াদা করেছেন £ ১ ১1:7১:41 অর্থাৎ ‘তোমরা যদি আমাকে ডাক, তাহলে আমি ‘তোমাদের প্রার্থনা মঞ্জুর করব ।' উদ্দেশ্য সিদ্ধি কিংবা জটিলতা বা বিপদমুক্তির জন্য জন্য দোয়া ছাড়া অন্য কোন পন্থা এমন নেই, যাতে কোন না কোন ক্ষতির আশংকা থাকবে না এবং ফল লাভ নিশ্চিত হবে নিজের প্রয়োজনের জন্য আল্লাহ্ তা'আলার নিকট প্রার্থনা করাতে কোন ক্ষতির আশংকা নেই । তদুপরি একটা নগদ লাভ হলো এই যে, দোয়া যে একটি ইবাদত তার সওয়াব দোয়াকারীর আমলনামায় তখনই লেখা হয়ে যায়৷ হাদীসে বর্ণিত আছে £ 5১4 a 0 অর্থাৎ দোয়া হলো ইবাদতের মগজ । যে উদ্দেশ্যে মানুষ দোয়া করে, অধিকাংশ সময় হুবহু সে উদ্দেশ্যটি সিদ্ধ হয়ে যায়। আবার কোন কোন সময় এমনও হয় যে, যে বিষয়টিকে অনুগ্রহে সে দোয়াকে অন্য দিকে ফিরিয়ে দেন, যা তার জন্য একান্ত উপকারী ও কল্যাণকর । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।