সটচী-পত্ৰ ১২৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড (১৮০) আর আল্লাহ্র জন্য রয়েছে সব উত্তম নাম ৷ কাজেই সে নাম ধরেই তাকে ডাক । আর তাদেরকে বর্জন কর, যারা তার নামের ব্যাপারে বাকা পথে চলে । তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে । তফসীরের সার-সংক্ষেপ আর ভাল ভাল সব নাম (নির্ধারিত) রয়েছে আল্লাহ্র জন্য । কাজেই তোমরা সেসব নামেই আল্লাহ্কে অভিহিত করো । আর (অন্য কারো জন্য এসব নাম ব্যবহার করো,না। বরং) এমন লোকদের সাথে সম্পর্কও রেখো না, যারা তীর (উল্লিখিত) নামের ব্যাপারে (আল্লাহ্ ছাড়া অন্যের জন্য-এসব নাম প্রয়োগ করে) । বাকা পথে চলে (যেমন, তারা গায়রুল্লাহ্কে পূর্ণ বিশ্বাস ও আকীদার সাথেই উপাস্য বলে অভিহিত করতো) । তারা যা কিছু করছে, তার শাস্তি অবশ্যই পাবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতসমূহে সে সমস্ত জাহাননামবাসীর আলোচনা ছিল, যারা নিজেদের বুদ্ধি-বিধেচনা ও চেতনা-অনুভূতিকে আল্লাহ্ তা‘আলার নিদর্শনসমূহের দর্শন, শ্রবণ কিংবা উপলব্ধি করার কাজে ব্যয় করেনি এবং আখিরাতের চিরস্থায়ী ও অস্তহীন জীবনের জন্য কোন উপকরণ সংগ্রহ করেনি । ফলে আল্লাহ্ প্রদত্ত তার জ্ঞান-বুদ্ধিও বিনষ্ট হয়ে গেছে-আল্লাহ্ূর যিকিরের মাধ্যমে নিজেদের আত্বশুদ্ধি ও কল্যাণ লাভে তারা গাফিল হয়ে পড়েছে এবং চতুষ্পদ জীবজন্তু অপেক্ষাও অধিক গোমরাহী আর নির্বুদ্ধিতার অভিশাপে পতিত হয়েছে। আলোচ্য আয়াতে তাদের উপসর্গের উপশম ব্যবস্থা বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলার যিকির ও দোয়ার আধিক্যই হলো এ রোগের চিকিৎসা । 22]: 4, {4 ১১255 অৰ্থাৎ সব উত্তম নাম আল্লাহ্রই জন্য নির্ধারিত রয়েছে। কাজেই তোমরা তাঁকে সেসব নামেই ডাক । ‘আসমায়ে-হুসনা’ বা উত্তম নামের বিশ্লেষণ ঃ উত্তম নাম বলতে সেই সমস্ত নামকে বোঝানো হয়েছে, যা গুণ-বৈশিষ্ট্যের পরিপূর্ণতার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে। বলা বাহুল্য, কোন গুণ বা বৈশিষ্ট্যের সর্বোচ্চ স্তর, যার উর্ধ্বে আর কোন স্তর থাকতে পারে না, তা শুধুমাত্র মহান পালনকর্তা আল্লাহ্ জাল্লাশানুহর জন্যই নির্দিষ্ট । তাকে ছাড়া কোন সৃষ্টির পক্ষে এই স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। কারণ যেকোন পূর্ণ ব্যক্তি অপেক্ষা অপর ব্যক্তি পূর্ণতর এবং জ্ঞানী অপেক্ষা অধিক জ্ঞানী হতে পারে।?2৮ ০ 34% 3১-এর মর্মও তাই । প্রত্যেক জ্ঞানসম্পনন ব্যক্তি অপেক্ষা অপর ব্যক্তি অধিকতর জ্ঞানসম্পন্ন হতে পারে। সে কারণেই আয়াতে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে, যাতে বোঝা যায় যে, এসব আসমায়ে-হসনা বা উত্তম নামসমূহ একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীনের বৈশিষ্ট্য । এ বৈশিষ্ট্য লাভ করা অন্য কারও পক্ষে সম্ভব নয় কাজেই ।{, ১+=১ অর্থাৎ -এ বিষয়টি যখন জানা গেল যে, আল্লাহ্ রাব্বুল আলামীনের কিছু আসমায়ে-হূসনা রয়েছে এবং সে সমস্ত আসমা বা নাম একমাত্র আল্লাহ্র সত্তার সাথেই নির্দিষ্ট, তখন আল্লাহ্কে যখনই ডাকবে এসব নামে ডাকাই কর্তব্য । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।