তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ১২৪ তফসীরে মা‘আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড চেতনা-উপলব্ধি রয়েছে মাটি, পাথর প্রভৃতি জড় পদার্থের মাঝে, যাদের না আছে প্রবৃদ্ধি, না স্বস্থান থেকে কোথাও যাওয়া কিংবা চলাফেরার প্রয়োজন । কাজেই এতে সেই শক্তি-সামর্থ্য এতই ক্ষীণ যে, ভাদের জীবনীশক্তির আন্দাজ করাও কঠিন। এগুলোর চাইতে সামান্য. বেশি রয়েছে উদ্ভিদের মধ্যে, যার অস্তিত্বের লক্ষ্যের মাঝে প্রবৃদ্ধি এবং ফল দান প্রভৃতি অন্তর্ভুক্ত এণ্ডলোকে বুদ্ধি-উপলন্ধিও সে অনুপাতেই দেয়া হয়েছে। তারপর আসে পশুর নম্বর; যাদের জীবনের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে প্রবর্ধন ও চলাফেরা করে খাবার আহরণ করা, ক্ষতিকর বিষয় থেকে আত্মরক্ষা করা, আর বংশবৃদ্ধি প্রভৃতি বিষয় । এ কারণেই তাদেরকে যে বুদ্ধি, চেতনা ও অনুভূতি দেওয়া হয়েছে তা অন্যান্য সৃষ্টির তুলনায় বেশি । কিন্তু ততটুকু বেশি যাতে তারা নিজেদের পানাহার, উদরপূর্তি ও নিদ্রা-জাগরণ প্রভৃতি ব্যবস্থা সম্পন্ন করতে পারে, শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে। এ সবের পরে আসে মানুষের নম্বর, যার অস্তিত্বের সর্বপ্রথম উদ্দেশ্য হলো নিজের সুষ্টা ও পালনকর্তা চেনা, তীর ইচ্ছা" অনুযায়ী চলা, তার অসস্তুষ্টির বিষয় থেকে বেঁচে থাকা, সমগ্র সৃষ্টির তাৎপর্ষের প্রতি লক্ষ্য করা এবং তার দ্বারা উপকৃত হওয়া । সমগ্র বস্তুজগতের পরিণতি ও ফলাফলকে উপলব্ধি করা, আসল ও মেকী যাচাই করে যা ডাল, মঙ্গল, কল্যাণকর সেগুলোকে গ্রহণ করা, আর যা কিছু মন্দ, অকল্যাণকর সেগুলো থেকে বেঁচে থাকা । এ কারণেই মানবজাতি এমন বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়েছে, জীবনের উন্নৃতি লাভের 'সুবিস্তৃত ক্ষেত্র লাভ করেছে যা অন্য কোন সৃষ্টি পায়নি । মানুষ উন্নৃতি লাভ করে ফেরেশতাদের কাতার থেকেও এগিয়ে যেতে পারে। একমাত্র মানুষের মাঝে এমন গুণ-বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে যে, তার কর্মের জন্য ভালমন্দ প্রতিদান রয়েছে। যে কারণে তাদেরকে বুদ্ধিজ্ঞান এবং চেতনা-উপলব্ধিও দেওয়া হয়েছে সমগ্র সৃষ্টির তুলনায় অধিরু, যাতে করে সাধারণ জীবের স্তরের উর্ধ্বে উঠে নিজের অস্তিত্বের উদ্দেশ্য মুতাবিক কাজে আত্মনিয়োগ করে। আল্লাহ্‌ প্রদত্ত বিশেষ বুদ্ধি, চেতনা ও উপলব্ধিকে এবং দর্শন-ও শ্রবণশক্তিকে যেন সেমত কাজে নিয়োগ করে। "এই তাৎপৰ্যপূৰ্ণ বিষয়টি সামনে এসে যাবার পর একজন মানুষের বোঝা, তার দর্শন ও শ্রবণ অন্যান্য জীব-জস্তুর বোঝা, শোনা ও দেখা থেকে ভিন্ন রকম হওয়াই উচিত". মানুষও যদি নিজেদের দর্শন, শ্রবণ ও বিবেচনাশক্তিকে. তেমনি কাজে নিয়োগ করে, যেমন-কাজে অন্য জীবজ্ঞত্তুরা নিয়োগ করে থাকে এবং মানুষের জন্য মন্দ পরিণতি ও ভবিষ্যৎ ফলাফলের প্রতি লক্ষ্য রাথা, অমঙ্গল থেকে বেঁচে থাকা, কল্যাণ ও মঙ্গলকর বিষয়কে গ্রহণ করা প্রভৃতি যেসব কাজ নির্ধারিত ছিল, সেগুলোর প্রতি যদি লক্ষ্য না রাখে, তবে বুদ্ধি থাকা সত্বেও তাকে নির্বোধ বলা হবে, চোখ থাকা-সত্ববেও তাকে অন্ধ এবং কান থাকা সত্ত্বেও তাকে বধির বলেই আখ্যায়িত করা হবে। সেজন্যই কোরআন করীম অন্যত্র এ ধরনের লোকদেরকে", ও £5 অর্থাৎ কালা, বোবা ও অন্ধ বলে আখ্যায়িত করেছে। এতে একথা বিবৃত করা হয়নি যে, তারা নিজেদের পানাহার, থাকা-পরা ও নি্দ্বা-জাগরণ প্রভৃতি জৈবিক প্রয়োজন সম্পর্কেও বুঝে না কিংবা জৈবিক প্রয়োজন সম্পর্কিত বিষয়গুলোও দেখতে বা শুনতে পায় না; বরং স্বয়ং কোরআন করীম তাদের সম্পর্কে এক জায়গায় বলেছে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।