তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ১২২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ বণ্ড এ বিষয়টি কোরআন মজীদের বহু আয়াতে বারবার আলোচিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, হিদায়েত ও গোমরাহী, কল্যাণ ও অকল্যাণ এবং ভাল ও মন্দের সৃষ্টা একমাত্র আল্লাহ্‌ তিনি মানুষের সামনে ভাল-মন্দ কিংবা সঠিক ও বেঠিক উভয়. পথই মুক্ত করে দিয়েছেন এবং তাদেরকে বিশেষ এক ক্ষমতাও দিয়ে দিয়েছেন। সে তার এই ক্ষমতাকে যদি ভাল ও সঠিক পথে ব্যয় করে, তবে পুণ্য ও জারাতের অধিকারী হবে, মন্দ ও বেঠিক-পথে ব্যয় করলে আযাব ও জাহান্নাম হবে তার বাসস্থান । EA 0 এ ক্ষেত্রে-একথাটিও লক্ষণীয় যে, হিদায়েতপ্রাপ্তদের একবচনে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পথভ্রষ্ট-গোমরাহ, তাদের উল্লেখ ফরা.হয়েছে বহুবচনে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, হিদায়েতের পথ শুধুমাত্র একটি । তা'হলো সত্য-দীন, যা হযরত আদম (আ) থেকে শুরু করে খাতেমুল আম্বিয়া হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত সমস্ত নবী-রাসূল (আ)-এরই পথ ছিল। সবার্‌ মূলনীতিই:এক ও অভিন্ন । কাজেই যারা সত্যনিষ্ঠ তারা যে'যুগেই হোক না কেন, যে নবীরই উন্মত হোক না কেন এবং যে আসমানি ধর্ম কিংবা দীনেরই অনুসারী হোক না কেন, সবাই মূলত এক এবং একই ধর্মের অনুসারী বলে গণ্য । পক্ষান্তরে পথভ্রষ্টতার জন্য রয়েছে হাজারো ভিন্ন ভিন্ন পন্থা । সেজন্যই পথ্ভরষ্টদের উল্লেখ প্রসঙ্গে বহুবচন ব্যবহার করে বলা হয়েছে £ ১১]। ৯ nl এ আয়াতে আরো একটি বিষয় লক্ষণীয় যে, যারা গোমরাহী অবলম্বন করে, তাদের অশুভ পরিণতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তারা ক্ষতির সন্মুখীন হবে। পক্ষান্তরে যারা হিদায়েতপ্রাপ্ত তাদের জন্য কোন বিশেষ দান-প্রতিদানের কথা বলা হস্নি; বরং এতটুকু বলেই যথেষ্ট করা হয়েছে যে, তারা হিদায়েতপ্রাপ্ত । এতে ইঙ্গিত করা হয়েছে যে, হিদায়েতই এমন এক মহান নিয়ামত যা দীন-দুনিয়ার যাবতীয় নিয়ামত ও রহমতকে পরিবেষ্টিত করে রেখেছে। এ পৃথিবীতে সৎজীবন এবং আখিরাতে জান্নাত প্রাপ্তির মত নিয়ামতসমূহও হিদায়েতের সাথেই সম্পৃক্ত । এ দিক দিয়ে হিদায়েত নিজেই এক বিরাট নিয়ামত ও মহা দান, যার পরে অন্যান্য নিয়ামত পৃথকভাবে গণনা করার প্রয়োজন অবশিষ্ট থাকে না, যা হিদায়েতের প্রতিদানে পাওয়া যাবে। এর উদাহরণ অনেকটা এমন __কোন বিরাট রাজ্য ও রাজক্ষমতার অধিকারী কোন লোফকে যেন বলে দিলেন যে, তুমি আমার একান্ত ঘনিষ্ঠ লোক। আমরা তোমার কথা শুনব এবং মানব । এমতাবস্থায় যেকোন লোক বুঝতে পারে যে, এর চেয়ে বড় কোন পদমর্যাদা কিং কোন সম্পদই সে লোকের জন্য আর থাকতে পারেনা । তেমনিভাবে স্বয়ং আল্লাহ্‌ রাববুল আলামীন যদি কাউকে হিদায়েতপ্রাপ্ত বলে আখ্যায়িত বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত-উপাসনা নিজেই তার প্রতিদান এবং বৃহত্তর দান। যে লোক আল্লাহ'র যিকিরে নিয়োজিত থাকে, সে তখনই আল্লাহর দান নগদে পেয়ে যায় । তদুপরি তার জন্য পরকালে নির্ধারিত থাকে জান্নাতের অন্যান্য নিয়ামত । এতেই কোরআন মজীদের এ আয়াতের মর্ম বোঝা যায়, যাতে বলা হয়েছে £১৬০ 4, 5:152 এতে একই বস্তুকে প্রতিদান ও দান দুই-ই-বলা হয়েছে, অথচ এ দু'টি আলাদা আলাদা বিষয় ৷ প্রতিদান হয় কোন: কিছুর বিনিময়ে, আর দান হয় বিনিময় ছাড়া । . www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।