সটচী-পত্ৰ ১১৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড সর্বজনবিদিত, তাহলে তার গ্রহণযোগ্যতা বেড়ে যেত ৷) কিন্তু সে তো পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে এবং (এ আকর্ষণের দরুন) নিজের রিপুর কামনা-বাসনার অনুসরণ করতে আরম্ভ করেছে (এবং আয়াত ও নিদর্শনসমূহের উপর আমল করা পরিহার করেছে) সুতরাং (আয়াতসমূহ বর্জন করে যে পেরেশানী ও লাঞ্ছনা তার ভাগ্যে জুটেছে সে অনুযায়ী) তার অবস্থা কুকুরের মত হয়ে গেছে যে, তুমি যদি তাকে তাড়া কর (এবং মেরে বের করে দাও) তবুও হাপাবে কিংবা তাকে (যদি সে অবস্থাতেই) ছেড়ে দাও তবুও হাঁপাবে। (কোন অবস্থাতেই তার স্বস্তি নেই । এমনি করে এ লোক লাঞ্ছনার দিক দিয়ে তো কুকুরসদৃশ আছেই, পেরেশানী এবং অস্থিরতায়ও কুকুরের সে গুণেরই অংশীদার হয়েছে। সুতরাং তার যে অবস্থা দাড়িয়েছে (এমনি অবস্থা সেসব লোকেরও যারা আমার আয়াতসমূহকে (যা তওহীদ ও রিসালতের নিদর্শনস্বরূপ) মিথ্যা প্রতিপন্ন করেছে । (সত্য-সনাতন বিষয়ের বিকাশের পর শুধুমাত্র কামনা-বাসনার তাড়নায় সত্যকে বর্জন করছে।) কাজেই আপনি এই অবস্থাটি বলে দিন, হয়তো এসব লোক (তা শুনে) কিছুটা ভাববে । (প্রকৃতপক্ষে) তাদের অবস্থাও (একান্তই) মন্দ, যারা আমার (তওহীদ ও রিসালাত প্রযাণকারী) আয়াতলমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আর (মিথ্যারোপের কারণে) তারা নিজেদের (-ই) ক্ষতিসাধন করে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় উল্লিখিত আয়াতে বনী ইসরাঈলের জনৈক বড় আলিম ও অনুসরণীয় ব্যক্তির জ্ঞান দর্শনের সুউচ্চ স্তরে পৌঁছার পর সহসা. গোমরাহ ও অভিশপ্ত হয়ে যাওয়ার একটি নিদর্শনমূলক ঘটনা এবং তার কারণসমূহ বিবৃত করা হয়েছে। আর তাতে বন্ধু শিক্ষণীয় বিষয়ও রয়েছে। পূর্ববৃ্তী আয়াতসমূহের সাথে এ ঘটনার যোগসূত্র এই যে, পূর্বের আয়াতগুল্লোতে: সেই প্রতিজ্ঞা-প্রতিশ্রুতির আলোচনা ছিল, যা আল্লাহ্ তা'আলা আদি লগ্নে সমস্ত আদম-সৃস্তান থেকে এবং পরবর্তীতে বিশেষ বিশেষ অবস্থায় ইহুদী-নাসারা প্রভৃতি বিশেষ বিশেষ জাতি-সম্প্রদায়ের কাছ থেকে নিয়েছেন। আর উল্লিখিত আয়াতগুলোতে এ. আলোচনাও প্রাসঙ্গিকভাবে এসেছিল যে, প্রতিশ্রর্তদাতাদের মধ্যে অনেকেই সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। যেমন, ইহুদীরা খাতিমুন্নাবিয়্টীন (সা)-এর এ পৃথিবীতে আগমনের পূর্বে তার আবির্ভাবের জ্বন্য. অপেক্ষা করত এবং তার গুণ-বৈশিষ্ট্য ও আকার-অবয়ব সম্পর্কে মানুষের কাছে রর্ণনা করত এবং তিনি যে সত্য নবী তাও প্রমাণ. করত । কিন্তু যখন মহানবী (সা)-এর আবির্ভাব হয়, তখন তুচ্ছ পার্থিব স্বার্থের লোভে তার প্রতি ঈমান আনতে এবং তার অনুসরণ করতে বিরত থাকে। বনী ইসরাঈলের জনৈক অনুসরণীয় আলিমের পথজ্রষ্টতার নিদর্শনমূলক ঘটনা £ এ আয়াতগুলোতে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে, আপনি স্বীয় জাতিকে সে ঘটনা পড়ে শুনিয়ে দিন, যাতে বনী -ইসরাঈলের একজন বিরাট আলিম ও আরিফ এবং প্রখ্যাত নেতার এমনি উত্থানের পর পতন ও হিদায়েতের পর গোমরাহীর কথা বর্ণিত রয়েছে। সে বিস্তারিত জ্ঞান এবং পরিপূর্ণ মা‘রেফাত হাসিল করার পর, যখন রৈপিক কামনা-বাসনা ও স্বার্থ তার উপর প্রবল হয়ে গেল, তখন তার সমস্ত জ্ঞান-গরিমা, নৈকট্য ও সমস্ত মর্যাদা বিলুপ্ত হয়ে গেল এবং তাকে চরম লাঞ্ছনা ও অপমানের সম্মুখীন হতে হলো । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।