তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র সূরা আ‘রাফ ১১৫ যদি কেউ সামান্য লক্ষ্যও করে, তাহলে সে সেই আদি প্রতিজ্ঞা-প্রতিক্রুতির দিকে ফিরে আসতে পারে, যা সৃষ্টিলগ্নে করেছিল অর্থাৎ একটু লক্ষ্য করলেই আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পালনকর্তা হওয়ার স্বীকৃতি দিতে শুরু করবে এবং তার ফলে তার আনুগত্যকে নিজের জন্য অবশ্যন্তাবী মনে করবে। SEG CEs stoi WEE PE ETE EEE যাকে আমি নিজের নিদৰ্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। (১৭৬) অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে । কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল । সুতরাং তার অবস্থা হলো কুকুরের মৃত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে । এ হলো সেসব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে । অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে। (১৭৭) তাদের উদাহরণ অতি নিকৃষ্ট, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করছে। তফসীরের সার-সংক্ষেপ, আর তাদেরকে (শিক্ষা গ্রহণের জন্য) সে ব্যক্তির অবস্থা পড়ে শোনান যাকে আমি নিজের নিদৰ্শন দান করেছি (অর্থাৎ বিধি-বিধান সংক্রান্ত জ্ঞান দিয়েছি) তারপর সেসব (নিদর্শন) থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। ফলে শয়অবন তার পেছনে লেগেছে। বস্তুত সে পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর যদি আমি ইচ্ছা করতাম, তাহলে তাকে সে নিদর্শনসমূহের (চাহিদা অনুযায়ী আমল করার) বদৌলতে উচ্চ মর্যাদাসম্পন্নব করে দিতাম । (অর্থাৎ সে যদি সে সমস্ত আয়াতের উপর আমল করত যেগুলো নিয়তি ও ভাগ্যের সাথে সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টি www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।