তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী-পত্ৰ ৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন ! দ্বিতীয় খণ্ড CARLA NEL 224,29 ,/ 2 Kl 09) ঠি; (5 73/3804 AAC LREIA BNE ee 2 IE ALIA A FE ৩9; ow SSE ESE TOES 2 ~ Iw 323% ALA LL I2d © Ge BAL Oo 5-5 (৮৬) কেমন করে আল্লাহ্‌ এমন জাতিকে হেদায়েত দান করবেন, যারা ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফির হয়েছে। আর আল্লাহ্‌ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না । (৮৭) এমন লোকের শাস্তি হলো আল্লাহ্‌, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত (৮৮) সর্বক্ষণই তারা তাতে থাকবে । তাদের আযাব হালকাও হবে না এবং তারা এতে অবকাশও পাবে না । (৮৯) কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎকাজ করবে তারা ব্যতীত, নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল ও পরম দয়ালু । (৯০) যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কস্মিনকালেও ভাদের তওবা কবূল করা হবে না_আর তারা হলো গোমরাহ । (৯১) যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেওয়া হয় তবুও যারা কাফির হয়েছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবূল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব ! পক্ষাস্তরে তাদের কোনই সাহায্যকারী নেই । তফসীরের সার-সংক্ষেপ (প্রথমে এসব ধর্মত্যাগীর কথা বর্ণনা করা হচ্ছে, যারা কুফরীতে কায়েম থেকে কুফরকে হেদায়েত মনে করছিল । তাদের বিশ্বাস অথবা দাবি ছিল এই যে, আল্লাহ্‌ তা'আলা এখন তাদের হেদায়েত করেছেন। এ কারণে তাদের নিন্দায় এ বিষয়টি খণ্ডন করে বলেন) ঃ£ আল্লাহ্‌ তা'আলা এরূপ সম্প্রদায়কে কিরূপে হেদায়েত দান করবেন, যারা বিশ্বাস স্থাপনের পর কাফির হয়ে গেছে ? তারা (মুখে) সাক্ষ্য দিয়েছিল যে, রাসূল [(সা) রিসালাতের দাবিতে সত্যবাদী] এবং তাদের কাছে (ইসলামের সত্যতার) প্রকাশ্য প্রমাণাদি এসেছিল। আল্লাহ্‌ তা'আলা এমন জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। (এর অর্থ এই নয় যে, এমন লোকদের কখনও ইসলামের তওফীক দেন না ; বরং তাদের উল্লিখিত দাবি নাকচ করাই এখানে মুল উদ্দেশ্য । তারা বলতো, আল্লাহ্‌ আমাদের পথপ্রদর্শন করেছেন। তাই আমরা ইসলাম ত্যাগ করে এ পথ অবলম্বন করেছি। মোট কথা, যারা কুফরের গোমরাহ পথ অবলম্বন করে, তারা আল্লাহ্র হেদায়েতের অনুসারী নয়। কাজেই তারা একথা বলতে পারে না যে, আল্লাহ্‌ হেদায়েত www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।