স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ৮৭ ইবনে আব্বাস (রা) বলেন £ আল্লাহ্ তা'আলা সব পয়গন্বরের কাছ থেকে মুহাম্মদ (সা) সম্পর্কে অঙ্গীকার নেন যে, তারা স্বয়ং যদি তার আমলে জীবিত থাকেন, তবে যেন তার প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং তার সাহায্য করেন। স্বীয় উন্মতকেও যেন এ বিষয়ে নির্দেশ দিয়ে যান। হযরত তাউস, হাসান বসরী, কাতাদাহ্ প্রমুখ মনীষী বলেন £ পয়গন্বরগণের কাছ থেকে এ অঙ্গীকার নেওয়া হয়েছিল, যাতে তারা পরস্পরকে সাহায্য ও সমর্থন দান করেন। -(তফসীরে ইবনে-কাসীর) নিমোক্ত আয়াত দ্বারা শেষোক্ত উক্তির সমর্থন হতে পারে _ LL EAD ping Ug Hels ill Sn BST (215221) ile Ge tie USS oe nl Sie কেননা, এ অঙ্গীকার একে অন্যের সাহায্য ও সমর্থনের জন্য নেওয়া হয়েছিল । --(তফসীরে-আহ্মদী) উভয় তফসীরের মধ্যে কোন বিরোধ নেই । এ কারণে আয়াতের অর্থ উভয়টিই হতে পারে। (ইবনে কাসীর) পয়গন্বরগণকে বিশ্বাস স্থাপন করতে বলার উপকারিতা £ এখানে বাহ্যত প্রশ্ন হয় যে, আল্লাহ্ তাআলা সর্বজ্ঞ । তিনি ভালর্ূপেই জানেন যে, মুহাম্মদ (সা) অন্য কোন নবীর উপস্থিতিতে পৃথিবীতে আগমন করবেন না। এমতাবস্থায় তীর প্রতি পয়গন্বরগণের বিশ্বাস স্থাপনের উপকারিতা কি ? একটু চিন্তা করলেই সুস্পষ্ট উপকারিতা বোঝা যাবে। আল্লাহ্ তাআলার নির্দেশ অনুযায়ী যখন তারা হযরত (সা)-এর প্রতি বিশ্বাস স্থাপনের সংকল্প করবেন, তখন থেকেই সওয়াব পেতে থাকবেন। -_/((সাভী) মহানৰী (সা)-এর বিশ্বজনীন নবুয়ত '4| 5 ৷ 34131, আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা সব পয়গম্বরের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেন যে, আপনাদের মধ্য থেকে কোন পয়গম্বরের পর যখন অন্য পয়গম্বর আগমন করেন-_যিনি অবশ্যই পূর্ববর্তী পয়গম্বর ও খোদায়ী গ্রন্থসমূহের সত্যায়নকারী হবেন, তখন পূর্ববর্তী নবীর জন্য জরুরী হবে * নতুন নবীর সত্যতা ও নবুয়তের প্রতি নিজে বিশ্বাস স্থাপন করা এবং অন্যকেও বিশ্বাস স্থাপন করার নির্দেশ দিয়ে যাওয়া । কোরআনের এ সামগ্রিক নীতির পরিপ্রেক্ষিতে দিবালোকের মত স্পষ্ট হয়ে ওঠে যে, আল্লাহ্ তা'আলা মুহাম্মদ (সা) সম্পর্কেও এমনি ধরনের অঙ্গীকার পয়গন্বরগণের কাছ থেকে নিয়ে থাকবেন । আল্লামা সুবকী স্বীয় গ্রন্থ ‘আল-তা'জীম ওয়াল মেন্না'তে 4 ০% <০, -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন. ঃ এ আয়াতে রাসূল বলে মুহাম্মদ (সা)-কে বোঝানো হয়েছে এবং এমন কোন পয়গম্বর অতিবাহিত হন নি, যার কাছ থেকে তার সম্পর্কে অঙ্গীকার নেয়া হয়নি । এমনিভাবে এমন কোন পয়গন্বর অতিবাহিত হন নি, যিনি স্বীয় উন্মতকে মুহাম্মদ (সা)-এর প্রতি বিশ্বাস স্থাপন করতে ও সাহায্য সমর্থন করতে নির্দেশ দেননি যদি মহানবী (সা) সে সব পয়গন্বরের আমলেই আবির্ভূত হতেন, তবে তিনিই সবার নবী হতেন এবং তারা সবাই তার উন্মত হতেন । এতে বোঝা যায় যে, তিনি শুধু উন্মতেরই নবী নন, নবীগণেরও www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।