তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ মনে করে। কিন্তু স্বীকারোক্তির বিপরীত করা তেমন অকল্পনীয় নয়। কারণ, স্বীকারোক্তিকারী স্বার্থ প্রণোদিতও হতে পারে। সেমতে. আপনারা শুধু স্বীকারোক্তিকারী হিসাবে নয় ; সাক্ষী হিসাবে এতে অটল থাকবেন) । আমিও আপনাদের সাথে অন্যতম সাক্ষী (অর্থাৎ ঘটনা সম্পর্কে অবহিত) রইলাম । অতএব, (উন্মতদের মধ্যে) যে ব্যক্তি (এ অঙ্গীকার থেকে) মুখ ফিরিয়ে নেয়, সে-ই (পুরোপুরি) অবাধ্য (অর্থাৎ) কাফির । যে ইসলামের অঙ্গীকার নেওয়া হয়েছে, তা থেকে মুখ (ফিরিয়ে) তারা কি আল্লাহ্র ধর্ম ব্যতীত অন্য কিছু কামনা করে ? অথচ আসমান ও যমীনে যা কিছু আছে, সবাই আল্লাহ্‌ তা'আলার (নির্দেশের) সামনে মাথা নত করেছে (কেউ) ইচ্ছায় (কেউ) অনিচ্ছায় । (এ মাহাত্ম্যের দিকে লক্ষ্য করে তার অঙ্গীকারের বিরোধিতা করা উচিত নয় । বিশেষ করে যখন ভবিষ্যতে শাস্তিরও আশংকা রয়েছে। সে মতে সবাই আল্লাহ্র দিকে (কিয়ামতের দিন) প্রত্যাবর্তিত হবে । তখন বিরুদ্ধাচরণকারীদের শাস্তি দেওয়া হবে। (হে . মুহাম্মদ! আপনি ইসলাম ধর্ম প্রকাশের সারমর্ম হিসাবে একথা) বলে দিন £ আমরা আল্লাহ্র প্রতি, এ নির্দেশের প্রতি, যা আমাদের কাছে প্রেরিত হয়েছে, এ নির্দেশের প্রতি যা (হযরত) ইবরাহীম, ইসমাঈল, ইয়াকুব (আ) ও তৎ্বংশীয় (নবী)-গণের প্রতি প্রেরিত হয়েছে। এবং এঁ নির্দেশ ও মু‘জিযার প্রতি, যা (হযরত) মূসা ও ঈসা (আ) এবং অন্যান্য পয়গস্বরকে দান করা হয়েছে পালনকর্তার পক্ষ থেকে, তৎপ্রতি বিশ্বাস স্থাপন করলাম । (বিশ্বাসও এমন যে) আমরা তাদের মধ্য থেকে (কোন একজনের ব্যাপারেও) বিশ্বাসের কোন পার্থক্য করি না (যে, একজনকে বিশ্বাস করবো আরেকজনকে বিশ্বাস করবো না) আমরা আল্লাহ্‌ তা‘আলারই অনুগত, (তিনিই আমাদের ধর্ম বলে দিয়েছেন, আমরা তা গ্রহণ করেছি)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আল্লাহ্‌ তা'আলার তিনটি অঙ্গীকার £ আলাহ্‌ তা'আলা বান্দার কাছ থেকে তিনটি অঙ্গীকার নিয়েছেন। একটি সূরা আ‘রাফের ১১, | আয়াতে বর্ণিত হয়েছে। এ অঙ্গীকারের উদ্দেশ্য এই যে, সমগ্র মানবজাতি আল্লাহ্‌র অস্তিত্ব ও রবুবিয়াতে বিশ্বাসী হবে । কেননা, ধর্মের গোটা প্রাচীর এ ভিত্তির ওপরই নির্মিত । এ বিশ্বাস না থাকলে ধর্মীয় ক্ষেত্রে বিবেক ও চিন্তার পথ প্রদর্শন কোন উপকারেই আসে না । এ সম্পর্কে যথাস্থানে আরও আলোচনা করা হবে । দ্বিতীয় অঙ্গীকার ৬ 5 ০ 53 isk Se i 3511, আয়াতে ব্যক্ত হয়েছে। অঙ্গীকার শুধু আহলে-কিতাব আলিমদের কাছ থেকেই নেওয়া হয়েছে, যাতে তারা সত্য গোপন না করে। তৃতীয় অঙ্গীকার আলোচ্য আয়াত ১ ১4। 3০ 4)৷ 541 /,-এ উল্লিখিত হয়েছে। এর বিবরণ পরে আসবে ।-_(তফসীরে আহমদী) | ও১2--এর অর্থ কি এবং তা কোথায় নেওয়া হয়েছে £ এ অঙ্গীকার আত্মার জগতে অথবা পৃথিবীতে ওহীর মাধ্যমে নেওয়া হয়েছে।-(বয়ানুল কোরআন) কি অঙ্গীকার নেওয়া হয়েছিল, তা কোরআনেই ব্যক্ত হয়েছে। কিন্তু কি সম্পর্কে নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে। হযরত আলী (রা) ও হযরত - www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।