তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ৮০ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড মধ্যে কিছু লোক-আমানতদারও ছিল। এ কারণে তাদের কথাও উল্লেখ করা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপ আহলে-কিতাবদের কেউ কেউ এমন যে, যদি তুমি তার কাছে রাশি রাশি ধনও গচ্ছিত রাখ, তবে সে (চাওয়া মাত্র) তোমাকে প্রত্যর্পণ করবে। আবার তাদের কেউ কেউ এমন যে, যদি তুমি তার কাছে একটি দীনারও গচ্ছিত রাখ, তবে সে তাও তোমাকে প্রত্যর্পণ করবে না (বরং আমানত রাখার কথাই স্বীকার করবে না) যে পর্যন্ত তুমি (আমানত রেখে) তার মাথার ওপর (সব সময়) দণ্ডায়মান না থাক । (দণ্ডায়মান থাকা পর্যন্ত অস্বীকার বরবে না, কিন্তু একটু সরে গেলেই প্রত্যর্পণ করা তো দূরের কথা, আমানতই অস্বীকার করে বসবে) । এটা (গচ্ছিত দ্রব্য প্রত্যর্পণ না করা) এ কারণে যে, তারা বলে £ঃ আমাদের ওপর আহলে-কিতাবভুক্তদের ছাড়া অন্যদের (অর্থ) সম্পদ (গোপনে) গ্রহণ করলে (ধর্মত) কোন অভিযোগ নেই (অর্থাৎ কিতাবী ধর্ম-বহির্ভূত যেমন কুরায়শদের অর্থ-সম্পদ চুরি করা অথবা ছিনিয়ে নেওয়া সবই বৈধ ৷ আল্লাহ্‌ তা'আলা পরবর্তী আয়াতে তাদের এ দাবিকে মিথ্যা বলছেন) তারা আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করে (যে, এ কাজটি হালাল) অথচ মনে মনে তারাও জানে (যে, আল্লাহ্‌ এ কাজকে হালাল করেন নি ; বরং এটা তাদের মনগড়া দাবি) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় "অমুসলমানের উত্তম গুণাবলীর প্রশংসা করা বৈধ £4 5: REESE < NE CRT PCA EEE আয়াতে কিছুসংখ্যক লোকের আমানতে বিশ্বস্ত হওয়ার কারণে প্রশং করা হয়েছে। আয়াতে “কিছুসংখ্যক লোক” বলে যদি এসব আহলে-কিতাবকে বোঝানো হয়ে থাকে, যারা ইসলাম গ্রহণ করেছিল, তবে এ প্রশংসায় কোনরূপ জটিলতা নেই । কিন্তু যদি সাধারণ আহলে-কিতাব বোঝানো হয়ে থাকে, যারা অমুসলিম, তবে প্রশ্ব হয় যে, কাফিরের কোন আমলই গ্রহণযোগ্য নয়; এমতাবস্থায় তার প্রশংসার অর্থ কি? উত্তর এই যে, প্রশংসা করলেই আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য হওয়া বোঝায় না। এখানে একথা:বলা উদ্দেশ্য যে, ভাল কাজ কাফিরের হলেও তা এক পর্যায়ে ভালই । সে এর উপকার দুনিয়াতে সুখ্যাতির আকারে এবং আখিরাতে শাস্তি হ্রাসের আকারে পাবে। এই বর্ণনায় একথাও স্পষ্ট হয়ে যায় যে, ইসলামে বিদ্বেষ ও সংকীৰ্ণতা নেই, বরং সে খোলা মনে প্রতিপক্ষের সদৃগুণাবলীরও প্রশংসা করে। | LU ১০১ }-এ আয়াত দ্বারা ইমাম আবূ হানীফা (র) প্রমাণ করেছেন যে, খণদাঁতা ব্যক্তির প্রাপ্য পরিশোধ না করা পর্যন্ত ঝণগ্রহীতার পিছু লেগে থাকার অধিকার তার রয়েছে । ---(কুরতুবী, ৪র্থ খণ্ড) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।