তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ৭্৬ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড তোমরা জ্ঞাত নও । (৬৭) ইবরাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্মসমর্পণকারী এবং তিনি মুশরিক ছিলেন না । (৬৮) মানুষদের মধ্যে যারা ইবরাহীমের অনুসরণ করেছিল তারা, আর এই নবী এবং যারা এ নবীর প্রতি ঈমান এনেছে তারা ইবরাহীমের ঘনিষ্ঠতম_আর আল্লাহ্‌ হচ্ছেন যু‘মিনদের বন্ধু । তফসীরের সার-সংক্ষেপ হে আহলে কিতাবগণ ! (হযরত) ইবরাহীম (আ) সম্পর্কে কেন বাদানুবাদ কর (যে, তিনি ইহুদী মতাবলমী ছিলেন অথবা খৃষ্টীয় মতাবলন্বী ছিলেন) ? অথচ তওরাত ও ইন্জীল তার (আমলের) পরেই অবতীর্ণ হয়েছে। [এ উভয় ধর্মমত এ দুটি ধর্মঘন্থ অবতরণের পর থেকেই আত্মপ্রকাশ করেছে। পূর্ব থেকে এদের কোন অস্তিতৃই ছিল না । এমতাবস্থায় হযরত ইবরাহীম (আ) এ দুই: খৰ্মমতের যেকোন একটি কিরূপে অবলম্বন করতে পারেন ? এমন যে নির্বোধ কথাবার্তা. বল,] তোমরা কি কিছুই বুঝ না ? তোমরা এমন যে, যে বিষয়ে তোমাদের.কিছু জ্ঞান ছিল, সে বিষয়ে ইতিপূর্বে বাদানুবাদ করেছ (যদিও তাতে, একটি ভ্রান্ত উক্তি সংযোজন করে তার মধ্য থেকে ভ্রান্ত ফলাফল বের করেছিলে। অর্থাৎ তোমরা ঈসা [আ]-এর অলৌকিক কার্যাবলী সম্পর্কে দাবি করতে যে, এগুলো বাস্তবের অনুরূপ । কিন্তু. এর সাথে গ্লকটি ভ্রান্ত বাক্যও সংযোজিত করে বলতে যে, এরূপ অলৌকিক কার্যাবলীর অধিকারী ব্যক্তি উপাস্য হবে কিংবা উপাস্যের পুত্র হবে। এতে একটি সন্দেহযুক্ত বাক্য থাকার কারণে একে অসম্পূর্ণ জ্ঞান বলাই যথার্থ হবে ; এতে যখন তোমাদের ভ্রান্তি প্রকাশ পেয়েছে,) অতএব যে বিষয়ে তোমাদের মোটেই জ্ঞান নেই, সে বিষয়ে কেন'বাদানুবাদ করছ ? (কেননা, এরূপ দাবি করার পক্ষে সন্দেহের উদ্রেক করে, এমন কোন উপকরণও তোমাদের কাছে নেই । কারণ তোমাদের মধ্যেও ইবরাহীম [আ!]-এর শরীয়তে প্রচলিত বিধি-বিধানের কোনরূপ মিল নেই) । আল্লাহ্‌ তা'আলা (ইবরাহীম [আ]-এর ধর্মমত) জানেন, তোমরা জান না । (এখন আল্লাহ্র কাছ থেকে তাঁর ধর্মমত শুনে নীও যে,) ইবরাহীম (আ) ইহুদী ছিলেন না এবং খৃস্টানও ছিলেন না। তবে তিনি ছিলেন অজ্রান্ত সরল পথের অনুসারী (অর্থাৎ) মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। (অতএব, ধর্মমতের দিক দিয়ে তার সাথে ইহুদী ও খৃষ্টানদের কোনই সম্পর্ক নেই ; তবে) নিশ্চয় ইবরাহীম (আ)-এর সাথে অধিক সম্পর্কশীল তারা, যারা সে সময়ে তার অনুসরণ করেছিল, অতঃপর এ নবী (মুহাম্মদ [সা] ও মু'মিনগণ যারা মুহাম্মদ [সা]-এর উন্মত) । আল্লাহ্‌ মু'মিনদের অভিভাবক (অর্থাৎ তাদের ঈমানের প্রতিদান দেবেন) । Lo রি FE) CE: 2D ce 5) PRET 2 Jal Er ন 25১ UEC ELS) CREA I Ef) ES www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।