স্টী) পত্ৰ ৭২ তফসীরে মা‘আরেফুল-কোরআন ! দ্বিতীয় খণ্ড আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহ্র অভিসম্পাত করি, যারা মিথ্যাবাদী ।” (৬২) নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ । আর এক আল্লাহ্ ছাড়া অন্য কোন ইলাহ্ নেই । আর আল্লাহ; তিনিই হলেন: পরাক্রমশালী, মহাপ্রাজ্ঞ । (৬৩) তারপর যদি তারা খহণ না করে, তাহলে ' ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ্ জানেন। তফসীরের সার-সংক্ষেপ নিশ্চয় হযরত ঈসা (আ)-এর বিস্ময়কর অবস্থা আল্লাহ্র কাছে (অর্থাৎ প্রকৃত প্রস্তাবে) হযরত আদম (আ)-এর (বিশ্বয়কর অবস্থার) অনুরূপ । তিনি তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। এবং তাকে (অর্থাৎ আদমের কাঠামোকে) আদেশ করেছেন £ (প্রাণী) হয়ে যা। এতে সে (প্রাণী) হয়ে গেল । এ বাস্তব ঘটনা (যা উপরে বর্ণিত হয়েছে) আপনার পালনকর্তার পক্ষ থেকে (বর্ণিত হয়েছে) । অতএব, আপনি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবেন না৷ অনস্তর আপনার কাছে যে জ্ঞান এসেছে, তারপরও ঈসা (আ) সম্পর্কে কেউ আপনার সাথে বাদানুবাদ করলে আপনি (উত্তরে) বলে দিন ৪ (আচ্ছা, যদি যুক্তি-প্রমাণে কাজ না হয়, তবে) এস আমরা (ও তোমরা) ডেকে নিই আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, আমাদের নারীদের ও তোমাদের নারীদের এবং স্বয়ং আমাদের ও তোমাদের । অতঃপর আমরা (সবাই মিলে মনেপ্রাণে) প্রার্থনা করি যে, (এ আলোচনায়) যারা অসত্যপন্থী, তাদের প্রতি আল্লাহ্র অভিসম্পাত হোক । নিশ্চয় এটাই (অৰ্থাৎ যা বর্ণিত হয়েছে) সত্য বিবরণ । আল্লাহ্ ব্যতীত কেউ উপাস্য হওয়ার যোগ্য নেই (এটা সত্তাগত তওহীদ)। আল্লাহ্ তা‘আলাই পরাক্রাস্ত, মহাবিজ্ঞ (এটা গুণগত তওহীদ) । অতঃপর (এ সব প্রমাণের পরেও) যদি (সত্য গ্রহণে) তারা বিমুখ হয়, তবে (আপনি তাদের বিষয়টি আল্লাহ্র দরবারে সমর্পণ করুন৷ কেননা,) নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা দুফৃতকায়ীদের সম্পর্কে পরিজ্ঞাত ৷ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কিয়াসের প্রামাণ্যতা £ 4! $454 $e Le I ৷ এ আয়াত থেকে জানা যায় যে, কিয়াসও শরীয়তসম্মত প্রমাণ । কেননা আল্লাহ্ তা'আলা বলেছেন $ ঈসা (আ)-এর জন্ম আদমের জন্মের অনুরূপ । অর্থাৎ আদম (আ)-কে যেমন জনক (ও জননী) ব্যতীত সৃষ্টি করা হয়েছে, ঈসা (আ)-কেও তদ্ূপ জনক ব্যতীত সৃষ্টি করা হয়েছে। অতএব, এখানে আল্লাহ্ তা'আলা ঈসা (আ)-এর সৃষ্টিকে আদম. (আ)-এর সৃষ্টির উপর কিয়াস করার প্রতি ইঙ্গিত করেছেন --(মাযহারী) মুধাহালার সংজ্ঞা $.......+ 51] 5.4%; এ আয়াতে আল্লাহ্ তা'আলা মহানবী (সা)-কে মুবাহালা করার নির্দেশ দিয়েছেন। মুবাহালার সংজ্ঞা এই £ যদি সত্য ও মিথ্যার ব্যাপারে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয় এবং যুক্তিতর্কে মীমাংসা না হয়, তবে তারা সৰুলে মিলে আল্লাহ্র www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।