স্টী) পত্ৰ ৬৮ তফসীরে মা'আরেফুল-কোরআন 1 দ্বিতীয় খণ্ড এ দুই দলের বিপরীতে ইসলামের বিশ্বাস আলোচ্য আয়াত ও অন্যান্য কতিপয় আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তা এই যে, আল্লাহ্ তা'আলা তাকে ইহুদীদের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য জীবিতাবস্থায় আকাশে তুলে নিয়েছেন। তাকে হত্যা করা হয়নি এবং শূলীতে ‘চড়ানো হয়নি ৷ তিনি জীবিতাবস্থায় আকাশে বিদ্যমান আছেন এবং কিয়ামতের নিকটবর্তী সময় আকাশ থেকে অবতরণ করে ইহুদীদের বিপক্ষে জয়লাভ করবেন; অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন । এ বিশ্বাসের ওপর মুসলিম সম্প্রদায়ের ইজমা তথা একমত্য প্রতিষ্ঠিত হয়েছে। হাফেয ইবনে হজর ‘তালখীস' গ্রন্থের ৩১৯ পৃষ্ঠায় এ ইজমা উদ্ধৃত করেছেন । হাফেয ইবনে-কাসীর সূরা আহযাবের ET EE {/, আয়াতের তফসীরে লিখেন ঃ SENS ba tale a AEA al Jas Bre Ll SSS Sy ALE GE ALi es LS Ll) le se 92 অর্থাৎ এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীসসমূহ ‘মুতাওয়াতির’ যে, তিনি কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ)-এর একজন ন্যায়পরায়ণ নেতা হিসাবে অবতরণের সংবাদ দিয়েছেন। এখানে আমি একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এ বিষয়ে চিন্তা করলে আলোচ্য প্রশ্নে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ থাকার কথা নয়। তা এই যে, সূরা আলে-ইমরানের একাদশতম রুকুতে আল্লাহ্ তা‘আলা পূর্ববর্তী পয়গম্বরগণের উল্লেখ প্রসঙ্গে হযরত আদম, নূহ্, ইবরাহীমের বংশধর ও ইমরানের বংশধরের উল্লেখ একটিমাত্র আয়াতে সংক্ষেপে বর্ণনা করেছেন। এরপর প্রায় তিন রুকু ও বাইশ আয়াতে হযরত ঈসা (আ) ও তাঁর পরিবারের উল্লেখ এমন বিস্তারিতভাবে করা হয়েছে যে, কোরআন যীর প্রতি অবতীর্ণ হয়েছে, তাঁর উল্লেখও এমন বিস্তারিতভাবে করা হয়নি । হযরত ঈসা (আ)-এর মাতামহীর উল্লেখ, তার মানতের বর্ণনা, জননীর জন্ম, তাঁর নাম, তীর লালন-পালনের বিস্তারিত বিবরণ, ঈসা (আ)-এর-জননীর গর্ভে আঁগমন, অতঃপর জন্যের বিস্তারিত অবস্থা, জনের পর জননী কি পানাহার করলেন, শিশু সন্তানকে নিয়ে গৃহে আগমন, পরিবারের লোকদের ভর্€সনা, জন্মের পরপরই ঈসা (আ)-এর বাকশক্তি প্রাপ্ত হওয়া, যৌবনে পদার্পণ করা, স্বজাতিকে ধর্মের প্রতি আহ্বান করা, তাদের বিরোধিতা, সহচরদের সাহায্য, ইহুদীদের ষড়যন্্রজাল, জীবিতাবস্থায় আকাশে উতিত হওয়া ইত্যাদি । এরপর মুতাওয়াতির হাদীসসমূহে তার আরও গুণাবলী, আকার-আকৃতি, পোশাক ইত্যাদির পূর্ণ বিবরণ:এমনভাবে দেওয়া হয়েছে যে, সমগ্র .কোরআন ও হাদীস কোন পয়গস্বরের জীবনালেখ্য এমন বিস্তারিতভাবে বর্ণিত হয়নি৷ এ বিষয়েই সকলের পক্ষে বিশেষভাবে প্ৰণিধানযোগ্য .যে, এরূপ কেন এবং কোন্ রহস্যের কারণে করা হয়েছে? সামান্য চিন্তা” করলেই বিষয়টি’ পরিষ্কার হয়ে যায় যে, হযরত নবী করীম (সা) হলেন “সর্বশেষ নবী, তাঁর পর আর কোন নবী আগমন করবেন না । এ কারণে তিনি অত্যন্ত যক্নসহকারে কিয়ামত পর্যন্ত সন্তাব্য ঘটনাবলী সম্পর্কে স্বীয় উম্মতকে নির্দেশ দিয়েছেন। তাই www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।