স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ৬৭ শুধু হযরত ঈসা (আ)-এর নবুয়তের ওপর নির্ভরশীল ছিল। এ অঙ্গীকার অনুযায়ী ইহুদীদের বিপক্ষে খৃষ্টান ও মুসলমানদের বিজয় সব সময় অর্জিত হয়েছে এবং নিশ্চিতরূপেই কিয়ামত পর্যন্ত থাকবে। এই অঙ্গীকারের পর থেকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে, ইহুদী জাতির বিপক্ষে খৃস্টান ও মুসলমান জাতি সর্বদাই বিজয়ী রয়েছে। তাদের রাষ্ট্রই দুনিয়ার যত্রতত্র প্রতিষ্ঠিত রয়েছে। ইসরাঈলের বর্তমান রাষ্ট্রে £ঃ ইসরাঈলের বর্তমান রাষ্ট্র দেখে এ ব্যাপারে সন্দেহ করা যায় না। কারণ প্রথমত এ রাষ্ট্রটি রাশিয়া ও পাশ্চাত্যের খৃষ্টানদের একটি সামরিক ছাউনি ছাড়া কিছুই নয় । তারা এটিকে মুসলমানদের বিক্ুদ্ধে প্রতিষ্ঠিত করে রেখেছে। যদি একদিনের জন্যও এর মাথার উপর থেকে রাশিয়া, আমেরিকা ও পাশ্চাত্যের অন্যান্য রাষ্ট্র হাত গুটিয়ে নেয়, তবে বিশ্বের মানচিত্র থেকে এর অস্তিত্ মুছে যাওয়া সুনিশ্চিত । এ কারণে বাস্তবধর্মী লোকদের দৃষ্টিতে ইহুদী-ইসরাঈলের এ রাষ্ট্রটি একটি আশ্রিত রাষ্ট্রের অতিরিক্ত কিছু নয় । যদি একে একটি স্বাধীন রাষ্ট্র ধরেও নেওয়া হয়, তবুও খৃস্টান ও মুসলমানদের সমষ্টির বিপরীতে এ যে নেহাতই একটি অপাংক্তেয় রাষ্ট্র, তা কোন সুস্থ বুদ্ধিসম্পন্ব ব্যক্তি অস্বীকার করতে পারে না। এ থেকেও দৃষ্টি ফিরিয়ে বলা যায় যে, কিয়ামতের নিকটবর্তী সময়ে কিছুদিনের জন্য ইহুদীদের প্রাধান্য বিস্তারের সংবাদ স্বয়ং ইসলামী রেওয়ায়েতসমূহেই দেওয়া হয়েছে । যদি দুনিয়ার আয়ু ফুরিয়ে এসে থাকে এবং কিয়ামত নিকটবর্তী হয়ে থাকে, তবে এ রাষ্ট্রের অস্তিত্ব ইসলামী রেওয়ায়েতের পরিপন্থী নয়। এহেন ক্ষণস্থায়ী আলোড়নকে সাম্রাজ্য অথবা রাষ্ট্র বলা যায় না। পঞ্চম অঙ্গীকার এই যে, কিয়ামতের দিন সব ধর্মীয় মতবিরোধের মীমাংসা করা হবে। সময় এলে এ অঙ্গীকারও পূর্ণ হবে যে, 4% 56 ১০ i হযরত ঈসা (আ)-এর হায়াত ও অবতরণের প্রশ্ন ঃ জগতে একমাত্র ইহুদীরাই একথা বলে যে, ঈসা (আ) নিহত ও শূলবিদ্ধ হয়ে সমাহিত হয়ে গেছেন এবং পরে জীবিত হননি। কোরআনে সূরা নিসার আয়াতে তাদের এ ধারণার স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। আলোচ্য আয়াতেও 4!। 45913, বাক্যাংশে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্ তাআলা ঈসা (আ)-এর শত্রুদের চক্রান্ত স্বয়ং তাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন । অর্থাৎ যেসব ইহুদী তাকে হত্যা করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করেছিল, আল্লাহ্ তাআলা তাদের মধ্য থেকেই এক ব্যক্তির আকার-আকৃতি পরিবর্তন করে হুবহু ঈসা (আ)-এর ন্যায় করে দেন। অতঃপর হযরত ঈসা (আ)-কে জীবিতাবস্থায় আকাশে তুলে নেন। আয়াতের ভাষা এরূপ 8 ১১১০ 9 ০444 2১ সাদৃশ্যের ধাধায় পতিত হয় এবং নিজের লোককেই হত্যা করে আত্মপ্রসাদ লাভ করে। সূরা নিসায় এ ঘটনার আরও বিবরণ আসবে ৷ খৃষ্টানদের বক্তব্য এই যে, ঈসা (আ) নিহত ও শূলবিদ্ধ হয়ে গেছেন; কিন্তু পুনর্বার তাকে জীবিত করে আকাশে তুলে নেওয়া হয়েছে। উল্লিখিত আয়াত তাদের এ ভ্রান্ত ধারণাও খণ্ডন করে বলে যে, নিজের লোকদেরকে হত্যা করে ইহুদীদের আনন্দ উল্লাস করতে দেখে খৃস্টানরাও ধোকা খেয়ে যায় যে, নিহত ব্যক্তি ঈসা (আ)-ই । অতএব ইহুদীদের ন্যায় তারাও 4] 4 আয়াতের অন্তর্ভুক্ত www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।