সূরা আলে-ইমরান ৫৯ Al 72 Es ক b EE (৪৮) আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওয়াত ও ইন্জীল । (৪৯) আর বনী ইসরাঈলদের জন্য রাসূল হিসাবে তাকে মনোনীত করবেন তিনি বলবেন $ নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে । আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই । তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি, তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়_ আল্লাহ্র হুকুমে । আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত-কুষ্ঠ রোগীকে । আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহ্র হুকুমে । আর আমি তোমাদেরকে বলে দেই__যা তোমরা খেয়ে আস এবং যা তোমরা ঘরে রেখে আস । এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও । (৫০) আর এটি পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, যেমন তওরাত । আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোন কোন বস্তু, যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শনসহ । কাজেই আল্লাহ্কে ভয় কর এবং আমার অনুসরণ কর। (৫১) নিশ্চয়ই আল্লাহ্ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-_তার ইবাদত কর, এটাই হলো সরল পথ । তফসীরের সার-সংক্ষেপ (হে মারইয়াম! এ ভাগ্যবান সন্তানের ফযীলত হবে এই যে,) আল্লাহ্ তাকে (খোদায়ী) গ্রন্থ, গূঢ়তত্ব এবং (বিশেষভাবে) তওরাত ও ইন্জীল শিক্ষা দেবেন, তাকে (সমগ্র) বলী ইসরাঈলের প্রতি রাসূল করে (এ বিষয়বস্তু দিয়ে) পাঠাবেন: যে, আমি তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণসহ আগমন করেছি। তা এই যে, আমি তোমাদের (বিশ্বাস করার). জন্য কাদামাটি থেকে পাখির আকৃতির মত আকৃতি গঠন কর্নি। অতঃপর এ (কৃত্রিম আকৃতির মধ্যে) ফুৎকার দেই । এতে সে আল্লাহ্র নির্দেশে (সত্যি সত্যি জীবিত) পাখি হয়ে যায়। (আরও মু‘জিযা এই যে,) আমি জন্মান্ধ ও শ্বেত-কুষ্ঠ রোগীকে নিরাময় রুরি এবং আল্লাহ্র নির্দেশে মৃতকে জীবিত করি। (এগুলো দ্বিতীয় ও তৃতীয় মু'জিযা ৷) তোমরা যা ভক্ষণ কর (অর্থাৎ ভক্ষণ করে আস) এবং স্বীয় গৃহে সংগ্রহ করে আস, আমি তা বলে দেই । (এটা চতুৰ্থ মু‘জিযা) নিশ্চয় এগুলোর (উল্লেখিত মু‘জিযাসমূহের) মধ্যে তোমাদের জন্য, (আমার নবী হওয়ার) যথেষ্ট প্রমাণ রয়েছে, যদি তোমরা ঈমান আনতে চাও । আর আমি এঁ গ্রন্থের সত্যায়ন করি, যা আমার পূর্বে (অবতীর্ণ হয়েছিল, যেমন তওরাতের । আমি এজন্য এসেছি, যাতে এমন কতিপয় বন্ধু তোমাদের জন্য হালাল করি, যা মূসা [আ]-এর শরীয়তে) তোমাদের জন্য হারাম করা হয়েছিল । (আমার শরীয়তে এগুলোর অবৈধতা রহিত হবে।) (আমার এ দাবি বিনা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।