স্টী-পত্ৰ সূরা আলে-ইমরান 8৯ ET) LE AAGE পল (৮ লর্ড (ৰ 227 EATS ৬6১6, 2 FASS Flynt air A 4 7/2/7271 ০ Z3 C/ 2 EAE A232 2 “ Aa TL ANY EMOUTG ES RAVEN NE KU SIAAEIES Senn Sor Gira Shai ws 22 (৩৭) অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন-_অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি । আর তাকে যাকারিয়ার তত্বাবধানে সমর্পণ করলেন । যখনই খাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন । জিজ্ঞেস করতেন ‘মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো ?' তিনি বলতেন, ‘এসব আল্লাহ্র নিকট থেকে আসে । আল্লাহ্ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন ।' তফসীরের সার-সংক্ষেপ (মোট কথা এই যে, মারইয়াম-জননী মারইয়াম (আ]-কে নিয়ে মসজিদ বায়তুল মুকাদ্দাসে উপস্থিত হলেন এবং মসজিদে ইবাদতকারীদের বললেন £ আমি এ শিশু কন্যাকে আল্লাহ্র নামে উৎসর্গ করেছি। তাই আমি একে নিজের কাছে রাখতে পারি না। আপনারা এর দায়িতৃভার গ্রহণ করুন । মসজিদে ইবাদতকারীদের মধ্যে হযরত যাকারিয়া [আ]-ও ছিলেন। মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান । কিন্তু তিনি স্ত্রীর গর্ভাবস্থায়ই ইন্তিকাল করেন । নতুবা কন্যার দায়িত্ব গ্রহণের ব্যাপারে তারই ছিল অগ্রাধিকার । কারণ তিনি ছিলেন একাধারে কন্যার পিতা ও মসজিদের ইমাম ৷ এ কারণে বায়তুল-মুকাদ্দাসের ইবাদতকারীদের প্রত্যেকেই কন্যাকে 'লালন- পালন করতে আগ্রহী ছিলেন। হযরত যাকারিয়া [আ!] স্বীয় অথ্রাধিকারের কারণ বর্ণনা প্রসঙ্গে বললেন £ আমার গৃহে কন্যার খালা রয়েছে। খালা মায়ের মতই । কাজেই মায়ের পরে কন্যাকে রাখার ব্যাপারে খালার অধিকার বেশি। কিন্তু অন্যরা এ অগ্রাধিকার মেনে নিতে স্বীকৃত হলো না । লটারির মাধ্যমে ব্যাপারটি মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হলো । লটারির যে পদ্ধতি স্থির করা হলো, তাও ছিল অভিনব । পরে এ সম্পর্কে বর্ণনা করা হবে। লটারিতেও হযরত যাকারিয়া [আ!| জিতে গেলেন। তিনি হযরত মারইয়ামকে পেয়ে গেলেন। কোন কোন রেওয়ায়েত অনুযায়ী তিনি একজ্ঞন পরিচারিক্কা নিযুক্ত করে মারইয়ামকে দুধ পান করালেন। আবার কোন কোন রেওয়ায়েতে বলা হয়েছে যে, তাকে দুধ পান করানোর প্রয়োজনই দেখা দেয়নি । মোট কথা, হযরত মারইয়াম লালিত-পালিত হতে লাগলেন । মসজিদ-সংলগ্ন একটি উত্তম কক্ষে তাকে রাখা হলো। কোথাও যেতে হলে হযরত যাকারিয়া কক্ষে তালা লাগিয়ে যেতেন । আবার ফিরে এসে তালা খুলে দিতেন । আলোচ্য আয়াতে সংক্ষেপে এ ঘটনার বর্ণনা রয়েছে) । মা‘আরেফুল-কোরআন (২য় খণ্ড)-_৭ WW Gen gieRItb EER coh
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।