স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান 8৭ প্রদর্শনের জন্য পূর্ববর্তী পয়গন্বরগণের কিছু নযীর বর্ণনা করা হয়েছে, যাতে তাদের সন্দেহ দূর হয়ে যায় । পূর্ববর্তী পয়গস্বরগণের আলোচনায় হযরত আদম, নূহ, আলে-ইবরাহীম ও আলে- ইমরানের কথা সংক্ষেপে উল্লিখিত হয়েছে। এখানে হযরত ইসা (আ)-এর আলোচনাই আসল উদ্দেশ্য । এর আগে তার মাতা ও মাতামহীর বিস্তারিত আলোচনা করা হয়েছে। অতঃপর হযরত ঈসা (আ)-এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর রহস্য.ও উপযোগিতা পরে বর্ণিত হবে। মোট কথা এই যে, শেষ যমানায় মুসলিম সম্প্রদায়কে হযরত ঈসা (আ)-এর সাথে একযোগে কাজ করতে হবে। এ কারণে তার পরিচয় ও লক্ষণাদির বর্ণনায় কোরআন অন্যান্য পয়গন্বরের তুলনায় অধিক যড়ৃবান ৷ তফসীরের সার-সংক্ষেপ নিশ্চয় আল্লাহ্ তা'আলা (নবুয়তের জন্য) মনোনীত করেছেন (হযরত) আদম (আ)-কে, (হযরত) নূহ (আ)-কে, (হযরত) ইবরাহীমের বংশধর (থেকে কিছুসংখ্যক)-কে [যেমন, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব এবং বনী ইসরাইঈলের সব পয়গম্বর যীরা হযরত ইয়াকুবের বংশধর ছিলেন। আমাদের রাসূল (সা) হযরত ইসমাঈলের বংশধর ছিলেন] । এবং ইমরানের বংশধর (থেকে কিছুসংখ্যক)-কে। (এই ইমরান হযরত মূসার পিতা হলে বংশধরের অর্থ হবে হযরত মূসা ও হারূন [আ]। আর যদি ইনি মারইয়ামের পিতা ইমরান হন, তবে বংশধরের অর্থ হবে হযরত ঈসা-ইবনে মারইয়াম । মোট কথা, নবুয়তের জন্য তাদেরকে) বিশ্ববাসীর ওপর মনোনীত করেছেন। তারা একে অপরের সন্তান। (যেমন, সবাই হযরত আদমের সন্তান এবং সবাই হযরত নূহের সন্তান । ইমরানের বংশধরও ইবরাহীমের সন্তান) । আল্লাহ্ শ্ৰেষ্ঠ শবণকারী, মহাজ্ঞানী । (সবার কথা শোনেন, সবার অবস্থা জানেন । যার কথা ও কাজ নবুয়তের উপযুক্ত দেখেছেন, তাকে নবী করেছেন) । Be GE BU SEDI GT LE Si SSS EEE AAR AREER (৩৫) ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা! আমার গর্তে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সকল কিছু থেকে মুক্ত রেখে । আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত । (৩৬) অতঃপর যখন তাকে প্রসব করলো-_-বলল, হে আমার পালনকর্তা! আমি কন্যা প্রসব করেছি। বস্তুত কি সে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।