স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান 8৩ অনিষ্ট থেকে আত্মরক্ষা হয়ে থাকে, তবে সব অ-মুসলমানের সাথেই এটা জায়েয । সূরা আলে-ইমরানের আলোচ্য আয়াতে $5 ১৫4 1) 5! 3 বলে এ স্তরের দিকেই ইঙ্গিত করা হয়েছে । অর্থাৎ কাফিরদের সাথে বন্ধুত্ব করা জায়েয নয় । তবে যদি তুমি তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে চাও, তাহলে জায়েয ৷ সৌজন্যভাবও বন্ধুত্বের আকারে হয়ে থাকে। এজন্য একে বন্ধুত্ব থেকে ব্যতিক্রমভুক্ত করা হয়েছে (বয়ানুল-কোরআন) চতুর্থ, লেনদেনের স্তর অর্থাৎ ব্যবসা-বাণিজ্য, ইজারা, চাকরি, শিল্প ও কারিগরি ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করা । এ স্তরের সম্পর্ক প্রতিষ্ঠাও সব অ-মুসলমানের সাথে জায়েয । তবে এতে যদি মুসলমানদের ক্ষতি হয়, তবে জায়েয. নয় রাসূলুল্লাহ্ (সা), খোলাফায়ে রাশেদীন ও অন্যান্য সাহাবী কর্তৃক গৃহীত কর্মপন্থা এর পক্ষে সাক্ষ্য দেয়। ফিকহ্বিদগণ এ কারণেই যুদ্ধরত কাফিরদের হাতে সামরিক অস্ত্রশস্ত্র বিক্রয় করা নিষিদ্ধ করেছেন এবং শুধু স্বাভাবিক ব্যবসা- বাণিজ্যেরই অনুমতি দিয়েছেন । তাদের চাকরি প্রদান করা অথবা তাদের কল-কারখানা বা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি করা সবই জায়েয । এ আলোচনা থেকে জানা গেলো যে, আন্তরিক বন্ধুত্ব ও ভালবাসা কোন কাফিরের সাথে কোন অবস্থাতেই জায়েয নয়। তবে অনুগ্রহ, সহানুভূতি ও উপকার সাধন যুদ্ধরত কাফির ছাড়া সবার বেলায়ই জায়েয । এমনিভাবে বাহ্যিক সচ্চরিত্রতা ও সৌহার্দ্যমূলক ব্যবহার সবার সাথেই জায়েয রয়েছে ; তবে এর উদ্দেশ্য অতিথির আথিতেয়তা অথবা অ-মুসলমানকে ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করা অথবা তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষা করা হতে হবে। রাসূলুল্লাহ্ (সা) 'রাহ্মাতুল্লিল-আলামীন’ হয়ে জগতে আগমন করেন। তিনি অমুসলমানদের সাথে যেরূপ অনুগ্রহ, সহানুভূতি ও সৌজন্যমূলক ব্যবহার করেছেন, তার নযীর খুঁজে পাওয়া দুষ্কর ৷ মন্ধায় দুর্ভিক্ষ দেখা দিলে যে শক্রুরা তাকে দেশ থেকে বহিষ্কার করেছিল, তিনি স্বয়ং তাদের সাহায্য করেন । এরপর মক্কা বিজিত হয়ে গেলে সব শত্রু তার করতলগত হয়ে যায় । কিন্তু তিনি একথা বলে সবাইকে মুক্ত করে দেন যে, ॥$_ | <০ ১১5 ১ অর্থাৎ আজ তোমাদের শুধু ক্ষযাই করা হচ্ছে না, বরং অতীত উৎপীড়নের কারণে তোমাদের কোনরূপ ভর্ৎসনাও করা হবে না । অমুসলিম যুদ্ধবন্দী হাতে আসার পর তিনি তাদের সাথে এমন ব্যবহার করেন, যা অনেক পিতাও পুত্রের সাথে করেন না। কাফিররা তাকে নানাভাবে কষ্ট দিয়েছিল কিন্তু তার হাত প্রতিশোধ গ্রহণের জন্য কখনও উত্িত হয়নি৷ মুখে বদ-দোয়াও তিনি করেন নি। অমুসলিম বনু-সাকীফের একটি প্রতিনিধি দল তীর কাছে উপস্থিত হলে তিনি মসজিদে-নববীতে তাদের অবস্থান করতে দেন__যা ছিল মুসলমানদের দৃষ্টিতে সর্বোচ্চ সম্মানের স্থান । ফারূকে-আযম রাদিআল্লাহু আনহু মুসলমানদের মত অমুসলমান দরিদ্র যিন্মীদেরও সরকারী * ধনাগার থেকে ভাতা প্রদান করতেন । খোলাফায়ে-রাশেদীন ও সাহাবায়ে-কিরামের কাজ-কর্মের মধ্যে এ জাতীয় অসংখ্য ঘটনা দেখতে পাওয়া যায়। এগুলো ছিল সহানুভূতি, সৌজন্য ও লেনদেনমূলক ব্যবহার-_নিষিদ্ধ বন্ধুত্ব নয় । এ ব্যাখ্যা থেকে জানা গেল যে, ইসলামে অ-মুসলিমদের জন্য কতটুকু উদারতা ও www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।