তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ২৬ তফসীরে মা‘আরেফুল-কোরআন 1 দ্বিতীয় খণ্ড মোট কথা, জান্নাতে ঘোড়ারও কোন উল্লেখযোগ্য গুরুত্ব নেই । এমনিভাবে পালিত পশু কৃষিক্ষেত্রে কাজে আসে অথবা তা দুগ্ধ দান করে। জান্নাতে দুগ্ধ ইত্যাদি পশুর মাধ্যম ছাড়াই আলাহ্‌ তা'আলা দান করবেন। | কৃষিকাজের অবস্থাও তদ্রুপ । দুনিয়াতে বিভিন্ন শস্য উৎপাদনের উদ্দেশ্যে শস্যক্ষেত্রে পরিশ্রম করা হয় । জান্নাতে সকল প্রকার শস্য আপনা-আপনি সরবরাহ হবে । কাজেই সেখানে কৃষিকান্ধের প্রয়োজনই নেই ।-তবুও যদি কেউ কৃষিকাজকে ভালবাসে, তবে তার জন্য সে ব্যবস্থাও হয়ে যাবে। তিবরানীর এক হাদীসে বর্ণিত আছে যে, জান্নাতে এক ব্যক্তি কৃষিকাজের বাসনা প্রকাশ করবে । তাকে তৎক্ষণাৎ যাবতীয় সাজ-সরঞ্জাম সরবরাহ করা হবে। অতঃপর শস্যের বপন, রোপণ, পাকা ও কর্তন'কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এসব কারণেই জান্নাতের নিয়ামতসমূহের মধ্যে শুধু জান্নাত ও জান্নাতের হুরদের বর্ণনাকেই যথেষ্ট মনে করা হয়েছে। কারণ জান্নাতীদের জন্য কোরআনে এ ওয়াদা রয়েছে যে, ০,১০ ০ অর্থাৎ “তারা যে বাসনাই প্রকাশ করবে, তাই পাবে।” এহেন ব্যাপক ঘোষণার পর বিশেষ কোন নিয়ামতের কথা উল্লেখ করার প্রয়োজন আছে কি ? তা সত্ত্বেও কয়েকটি বিশেষ নিয়ামত উল্লেখ করা হয়েছে। এগুলো প্রত্যেক জান্নাতী চাওয়া ছাড়াই পাবে অর্থাৎ জান্নাতের সবুজ বাগ-বাগিচা, অপরূপ সুন্দরী রমণীকুল ৷ এগুলোর পর আরও একটি সর্ববৃহৎ নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণভাবে মানুষ এর কল্পনাও করে না৷ তা হচ্ছে আল্লাহ তা'আলার অশেষ সন্তুষ্টি । এরপর অসম্তুষ্টির কোন আশঙ্কা থাকবে না । হাদীসে বর্ণিত আছে, যখন জান্নাতিগণ জান্নাতে পৌছে আনন্দিত ও নিশ্চিত হয়ে যাবে এবং তাদের কোন আকাজ্কাই অপূর্ণ থাকবে না, তখন আল্লাহ্‌ তা‘আলা স্বয়ং তাদের সম্বোধন করে বলবেন £ এখন তোমরা সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়েছ । আর কোন বস্তুর প্রয়োজন নেই তো ? জান্নাতিগণ আরয করবে ৪ হে আমাদের পালনকর্তা, আপনি এত নিয়ামত দান করেছেন যে, এরপর আর কোন নিয়ামতের প্রয়োজনই থাকতে পারে না। আলাহ্‌ তা'আলা বলবেন £ এখন আমি তোমাদের সব.নিয়ামত থেকে উৎকৃষ্ট একটি নিয়ামত দিচ্ছি। তা এই যে, তোমরা সবাই আমার অশেষ সন্তুষ্টি লাভ করেছ। এখন অসন্তুষ্টির আর কোন আশঙ্কা .নেই । কাজেই জান্নাতের নিয়ামতরাজি ছিনিয়ে নেওয়ার অথবা ত্রাস করে দেওয়ারও কোন আশঙ্কা নেই । এ দু’টি আয়াতের সারমর্মই হুযুর (সা) বলেছেন £ ls) SS ll 234 SLY Ibs Lp ul Es Elle 5) S31 Las lS 31 দুনিয়া অভিশপ্ত এবং যা কিছু এতে আছে তাও অভিশপ্ত । তবে এসব বস্তু নয়, যদ্দারা আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করা হয়। এক রেওয়ায়েতে আছে__তবে আল্লাহ্‌র যিকির এবং আল্লাহ্‌র পছন্দনীয় বস্তু অথবা আলিম কিংবা তালেবে ইলম এ অভিশাপের আওতামুক্ত । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।