সচী-পত্ৰ সূরা আলে-হইমরান ২৫ GED Ao Sa yl onl HENS Ne RS Ui Fle SE bee CSS LCE UTES salt res এতে হুযূর (সা)-কে সম্বোধন করে বলা হয়েছে ঃ যারা দুনিয়ার অসম্পূর্ণ ও ধ্বংসশীল নিয়ামতে মত্ত হয়ে পড়েছে, আপনি তাদের বলে দিন যে, আমি তোমাদের আরও উৎকৃষ্টতর নিয়ামতের সন্ধান বলে দিচ্ছি । যারা আল্লাহ্কে ভয় করে এবং যারা আল্লাহ্র অনুগত, তারাই এ নিয়ামত পাবে। সে নিয়ামত হচ্ছে সবুজ বৃক্ষলতাপূর্ণ বেহেশত, যার তলদেশ দিয়ে নির্বারিণী প্রবাহিত হবে । তাতে থাকবে সকল প্রকার আবিলতামুক্ত পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি + পূর্ববর্তী আয়াতে দুনিয়ার ছয়টি প্রধান নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছিল । অর্থাৎ রমণীকুল, সন্তান-সন্ততি, সোনা ও রূপার ভাণ্ডার, উৎকৃষ্ট অশ্ব, পালিত জন্তু ও শস্যক্ষেত ৷ এদের বিপরীতে পরকালের নিয়ামতরাজির মধ্যে বাহত তিনটি বর্ণিত হয়েছে প্রথম__জান্বাতের সবুজ বাগ-বাগিচা ; দ্বিতীয়__পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং তৃতীয়_ আল্লাহ্র সন্তুষ্টি । অবশিষ্টগুলির মধ্যে সন্তান-সন্ততি উল্লেখ না করার কারণ এই যে, দুনিয়াতে দুই কারণে মানুষ সন্তান-সম্ততিকে ভালবাসে । প্রথমত, সন্তান-সন্ততি পিতার কাজকর্মে সাহায্য করে। দ্বিতীয়ত, মৃত্যুর পর সম্তান-সম্ততি দ্বারা পিতার নামটুকু থেকে যায় । কিন্তু পরকালে কারও সাহায্যের প্রয়োজন নেই এবং মৃত্যুও নেই যে, কোন অভিভাবক অথবা উত্তরাধিকারীর প্রয়োজন হবে। এছাড়া দুনিয়াতে যার সন্তান-সন্ততি আছে, সে জান্নাতে তাদেরকে পাবে। পক্ষান্তরে দুনিয়ায় যার সন্তান নেই, প্রথমত জানাতে তার মনে সন্তানের বাসনাই হবে না। আর কারও মনে বাসনা জাগ্রত হলে আল্লাহ্ তাকে তাও দান করবেন । তিরমিধযীর এক হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলেন £ কোন জার্নাতীর মনে সন্তানের বাসনা জাগ্রত হলে সন্তানের গর্ভাবস্থা, জন্মখহণ ও বয়োপ্রাপ্তি মুহুর্তের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং তার মনের বাসনা পূর্ণ করা যাবে। এমনিভাবে জান্নাতে সোনা-রূপার উল্লেখ করা হয়নি । কারণ এই যে, দুনিয়াতে সোনা-রূপার বিনিময়ে দুনিয়ার আসবাবপত্র ক্রয় করা হয় এবং প্রয়োজনীয় সব কিছু এর মাধ্যমেই যোগাড় করা যায়। কিন্তু পরকালে ক্রুয়-বিক্রয়েরও প্রয়োজন হবে না এবং কোন কিছুর বিনিময়ও দিতে হবে না । বরং জান্নাতীর মন যখন যা চাইবে, তৎক্ষণাৎ তা সরবরাহ করা হবে । এছাড়া জান্নাতে সোনা-রূপার কোন অভাব নেই । হাদীসে বর্ণিত আছে যে, জান্নাতে কোন কোন প্রাসাদের এক ইট সোনার ও এক ইট রূপার হবে। মোটকথা, পরকালের হিসাবে সোনা-রূপাকে কোন উল্লেখযোগ্য বজ্ুই মনে করা হয়নি । এমনিভাবে দুনিয়াতে ঘোড়ার কাজ হলো বাহন হয়ে পথের দূরত্ব অতিক্রম করা । জান্নাতে সফর ও যানবাহন প্রভৃতি কোন কিছুরই প্রয়োজন হবে না । সহীহ হাদীস দ্বারা প্রমাণিত আছে যে, শুক্রবার দিন জান্নাতীদের আরোহণের জন্য উৎকৃষ্ট ঘোড়া সরবরাহ করা হবে। এগুলোতে সওয়ার হয়ে জান্নাতীরা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে যাবে। মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড)-_৪ WN BEnGIERIGE weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।