স্টী পত্ৰ সূরা আন্্-নিসা - ২৫১ বোঝা যাচ্ছে যে, তোমরা তাকে ভয় করা অপরিহার্য বলে মনে করে থাক । তাই তোমাদের বিশেষভাবে তাকীদ দেওয়া হচ্ছে এইজন্য যে, তোমরাও আল্লাহ্ৃকে ভয় কর) । আর (এ ব্যাপারে সর্বপ্রথম কর্তব্য হচ্ছে আল্লাহ্র সমগ্র বিধানের বিরুদ্ধাচরণ থেকে নিজেদেরকে মুক্ত রাখা ৷ বজ্তুত এখানে একটি বিশেষ ব্যাপারে সতর্ক ও ভয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তা হচ্ছে এই যে,) আত্মীয়-স্বজনের অধিকার যাতে বিনষ্ট না হয় সে'ব্যাপারে সতর্ক থাক । আল্লাহ্ তোমাদের সবার অবস্থা সম্পর্কে জ্ঞাত । (তোমরা যদি আল্লাহ্র বিধানের পরিপন্থী কিচু কর, তবে তার শাস্তি অবশ্যই পাবে।) এবং যে সব শিশুর পিতা মৃত্যুবরণ ফরে (অর্থাৎ যারা ইয়াতীম হয়ে যায়) তাদের ধন-সম্পদের সংরক্ষণ করো (যাতে তা নষ্ট হয়ে না যায় । বরং তাদের ধনসম্পদ তাদের কাজেই খরচ কর এছাড়া যতদিন পর্যন্ত সে সক 'ইয়াতীমের ধন-সম্পদ তোমাদের দায়িত্বে থাকে, সেগুলোকে সৃক্মমভাবে হিফাযত করো) এবং কোনক্রমেই তাদের ভালো মালগুলো বেছে নিয়ে তার সাথে তোমাদের খারাপ মালগুলো সংমিশ্রিত করো না। আর তাদের ধন-দৌলত তোমরা কখনো ভোগ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজস্ব সম্পদ রয়েছে। (অবশ্য তোমরা. যদি একান্তই নিঃস্ব হয়ে থাক, তাহলে তাদের ধম-সম্পদের রক জেজ দিলত ক তয় যাজযক দতস বলত ডযাযার। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক £ আলোচ্য সূরার সূচনাতেই আত্মীয়তার সম্পর্কের কথা বলা হয়েছে। ‘আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক কথাটি অত্যন্ত ব্যাপক । এর দ্বারা সব রকম আত্মীয়ই বোঝানো হয়েছে। কালামে-পাকে ‘আরহাম’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা মূলত একটি বহুবচনবোধক শব্দ । এর একবচন হচ্ছে ‘রিহ্ম’। আর ‘রিহ্ম’ অর্থ জরায়ু বা গর্ভাশয় অর্থাৎ জন্মের প্রাক্কালে মায়ের উদরে যে স্থানে সম্তান অবস্থান করে৷ জন্বসূত্রেই মূলত মানুষ পারুস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়। আত্মীয়:স্বজনের মধ্যে পারস্পরিক সম্পর্কের বুনিয়াদকে তাকে বলা হয় ‘কেতয়ে-রিহ্মী’। "হাদীস শরীফে আত্মীয়তার সম্পর্কের উপর -বিশেষ জোর দেওয়া- হয়েছে। মহানবী (সা) বলেছেন $ “যে ব্যক্তি তার রিযিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, তার "উচিত আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক গড়ে তোলা ।” __(মিশকাত, পৃ. ৪১৯) এ হাদীসে আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক রাখার দুটি উপকারিতা বর্ণনা করা হয়েছে। প্রথমত আত্মীয়-স্বজনের সাথে সু-সম্পর্ক রাখলে পরকালে তো কল্যাণ লাভ হবেই, ইহকালেও সম্পদের প্রাচুর্য এবং আল্লাহ্র রাসূল (সা)-এর পক্ষ থেকে দীর্ঘ-জীবন লাভের আশ্বাস সম্পর্কিত সু-সংবাদ দেওয়া হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা) বলেন $ মহানবী (সা)-এর মদীনায় আগমনের সাথে সাথে আমিও তার দরবারে গিয়ে হাযির-হলাম ৷ সর্বপ্রথম আমার কানে তার যে কথাটি প্রবেশ করল, তা হলো এই $ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।