সূরা আন্-ানসা ২৪৯ (গনীমতের মাল) অপচয় ও আত্মসাতের ভয়াবহ পরিণাম প্রভৃতি বর্ণনা করা হয়েছে। আয় আলোচ্য সূরার শুরুতে পারস্পরিক সম্পর্ক এবং অন্যের অধিকার সংক্রান্ত বিধান জারি করা হয়েছে। যেমন-_অনাথ-ইয়াতীমের অধিকার, আত্মীয়-স্বজনের অধিকার ও স্ত্রীদের অধিকার. প্রভূতির কথা বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, হন্ধুল-ইবাদ বা অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট এমন কতকগুলো অধিকার রয়েছে, যেগুলো সাধারণত দেশের প্রচলিত আইনের আওতায় পড়ে এবং আইন প্রয়োগের মাধ্যমে তা কার্যকর করা যেতে পারে। সাধারণ ব্যবসায়-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, ভাড়া ও শ্রমের মজুরি প্রভৃতি এ. জাতীয় অধিকার যা মূলত দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে কার্যকর হয়ে থাকে। এ সব অধিকার যদি কোন এক পক্ষ আদায় করতে ব্যর্থ অথবা সেক্ষেত্রে কোন প্রকার ত্রুটি-বিচ্যুতি হয়, তাহলে আইন প্রয়োগের মাধ্যমে তার সুরাহা করা যেতে পারে। কিন্তু সন্তান-সন্ততি, পিতা-মাতা, স্বামী-স্ত্রী, কারো নিজ বংশের ইয়াতীম ছেলে-মেয়ে এবং আত্মীয়-স্বজনের পারস্পরিক অধিকার আদায় হওয়া নির্ভর করে সহানুভূতি, সহমর্মিতা ও আন্তরিকতার উপর । এ সব অধিকারকে তৌলদণ্ডে পরিমাপ করা যায় না। কোন চুক্তির মাধ্যমেও তা নির্ধারণ করা দুঙ্কর। সুতরাং এ সব অধিকার আদায়ের জন্য: আল্লাহৃভীতি এবং পরকালের ভয় ছাড়া দ্বিতীয় আর কোন উত্তম উপায় নেই । আর একেই বলা হয়েছে ‘তাকওয়া’ । বস্তুত এই তাকওয়া দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক শক্তির চেয়ে অনেক বড় । তাই আলোচ্য সূরাটিও তাকওয়ার বিধান দিয়ে শুরু হয়েছে। বলা. হয়েছে ঃ ... ০ ০-১৪ ১% :১০৷ {20 অৰ্থাৎ হে মানবমনণ্ডলী ! তোমরা তোমাদের পালনকর্তার বিরুদ্ধাচরণকে ভয় কর । সম্ভবত এ কারণেই রাসূলুল্লাহ্ (সা) বিয়ের খুতবায় এ আয়াতটি পাঠ করতেন । বিয়ের খুতবায় এই আয়াতটি পাঠ করা সুন্নত । বিশেষভাবে উল্লেখ্য যে, এখানে ‘হে মানবমণ্ডলী’ বলে সম্বোধন করা হয়েছে, যাতে সমগ্র মানুষই--পুরুষ হোক অথবা মহিলা, কোরআন অবতীর্ণ হওয়ার সময়ের হোক অথবা দুনিয়ার প্রলয় দিবস পর্যন্ত জন্মগ্রহণকারী_-প্রতিটি মানুষই এর অন্তর্ভুক্ত হয়ে যায়। " তাকওয়ার হুকুমের সাথে সাথে আল্লাহ্র অসংখ্য নামের মধ্যে এখানে ‘রব’ শব্দটি ব্যবহার করার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। অর্থাৎ এমন এক সত্তার বিক্রদ্ধাচরণ করা কি করে সম্ভব হতে পারে, যিনি সমগ্র সৃষ্টি-লোকের লালন-পালনের যিশ্মাদার এবং যার রবুবিয়াত বা পালন-নীতির দৃষ্টান্ত সৃষ্টির প্রতিটি স্তরে স্তরে দেদীপ্যমান! এর পরই আল্লাহ্ তা'আলা মানব সৃষ্টির একটি বিশেষ প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বিশেষ কৌশল ও দয়ার মাধ্যমে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া হতে পারতো, কিন্তু আল্লাহ্ একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করেছেন। আর তা হচ্ছে এই যে, দুনিয়ার সমস্ত মানুষকে একটিমাত্র মানুষ তথা হযরত আদম (আ) থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার সৃদৃঢ় বন্ধন-তৈরি করে দিয়েছেন। আল্লাহ্-ভীতি এবং মা‘আরেফুল-কোরআন (২য় খণ্ড)__৩২ Ribs SEE BOE EEE
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।