তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড হওয়ার পরিবর্তে তার পথপ্রদর্শক এবং সহায়ক হয়েছে। পক্ষান্তরে এসব বস্তু লাভ করার পর যদি মানুষ এগুলোর মধ্যেই আপাদমস্তক নিমজ্জিত হয়ে স্রষ্টাকে, পরকালে তার সম্মুখে উপস্থিতিকে এবং হিসাব-নিকাশকে ভুলে যায়, তবে বলতে হবে যে, এসব বস্তুই তার পারলৌকিক জীবনের ধ্বংস ও অনন্তকাল শাস্তি ভোগের কারণ হয়েছে। গভীর দৃষ্টিতে দেখলে জগতেও এসব বস্তু Hl OA Ul CE MN MEE HLA ES AES Ly EEE) অর্থাৎ আপনি কাফিরদের অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততি দেখে বিশ্বয়াবিষ্ট হবেন না। কারণ অর্থ-সম্পদ ও 'সন্তান-সম্ভতি দেওয়াতে এসব অবাধ্যদের কোন উপকার হয়নি । বরং এসব অর্থ-সম্পদ ও সন্তান-সন্ততি আখিরাতে তো তাদের শাস্তির কারণ হবেই, দুনিয়াতেও দিবা-রাত্রির চিন্তা ও ব্যস্ততার কারণে এগুলো এক ধরনের শাস্তি বৈ আর কিছু নয়। মোট কথা, আল্লাহ তা'আলা যেসব বস্তুকে মানুষের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছেন, শরীয়ত অনুযায়ী সেগুলো পরিমিত উপার্জন করলে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সঞ্চয় করলে ইহকাল ও পরকালের কামিয়াবী হাসিল হবে । পক্ষান্তরে অবৈধ পদ্থায় সেগুলো ব্যবহার করলে অথবা বৈধ পন্থায় হলেও সেগুলোতে মাত্রাতিরিক্ত নিমজ্জিত হয়ে পরকাল বিস্থৃত হয়ে গেলে ধ্বংস অনিবার্য হয়ে পড়বে । মওলানা রূমী এ বিষয়টির একটি চমৎকার দৃষ্টান্ত বর্ণনা করেছেনঃ Leal GAS JAA LAS Il Sl ig GAS p25 Ilo অর্থাৎ “দুনিয়ার সাজ-সরঞ্জাম পানির মত এবং এতে মানুষের অস্তর একটি নৌকার মত । পানি যতক্ষণ নৌকার নিচে ও আশেপাশে থাকে, ততক্ষণ তা নৌকার জন্য উপকারী ও সহায়ক । পক্ষান্তরে পানি যদি নৌকার অভ্যন্তরে প্রবেশ করে, তবে তাই নৌকাডুবি ও ধ্বংসের কারণ হয়ে যায়।” এমনিভাবে দুনিয়ার অর্থ-সম্পদ যতক্ষণ মানুষের অন্তরে প্রাধান্য বিস্তার না করে, ততক্ষণ তা মানুষের ইহকাল ও পরকালের জন্য উপকারী ও সহায়ক । পক্ষান্তরে অর্থ-সম্পদ যদি মানুষের অন্তরকে আচ্ছন্ন করে ফেলে, তবেই তার অন্তরের মৃত্যু ঘটে । এ কারণেই আলোচ্য FUER UR CE OT EE lal as sie dirs Cas OES cle US অর্থাৎ এসব বস্তু হচ্ছে পার্থিব জীবনে ব্যবহার করার জন্য ; মন বসাবার জন্য নয়। আর আল্লাহ্র কাছে রয়েছে উত্তম ঠিকানা । অর্থাৎ যেখানে চিরকাল থাকতে হবে এবং যার নিয়ামত ধ্বংস হবে না; ভ্রাসও পাবেনা । পরবর্তী আয়াতে এ সম্পর্কিত আরও ব্যাখ্যা দান প্রসঙ্গে বলা হয়েছে $ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।