তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী-পত্ৰ ২৪৬ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খন্ড এমতাবস্থায় যদি সীমান্ত রক্ষাই নিয়ত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুধী-রোজগার করা যদি তারুই আনুসঙ্গিক বিষয় হয়, তবে এমন ব্যক্তিরও ‘রিবাত ফী সাবীলিল্পাহ্‌'র সওয়াব হতে থাকবে । তাকে যদি কখনও যুদ্ধ ক্রৃতে না হয়, তবুও কিন্তু প্রকৃত নিয়ত যদি সীমান্তের হিফায়ত না হয়, বরং নিজের রুযী-রোজগারই হয় মুখ্য, তরে দৃশ্যত সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এমন লোক 'মুরাবাত ফী সাবীলিল্লাহ্‌' হবে না । অর্থাৎ আল্লাহ্‌র ওয়াস্তে সীমাত্ত, রক্ষাকারী বলে গণ্য হবেনা । দ্বিতীয়ত, সীমান্তে যদি শত্তুর আক্রমণের আশংকা থাকে, তবে এমতাবস্থায় নারী ও শিশুদের সেখানে রাখা জায়েয নয়। তখন সেখানে তারাই থাকবে, যারা শত্রুর মুকাবিলা করতে পারে (কুরতুবী) ঠি এতদুভয় অবস্থাতে ‘রিবাত' বা সীমান্ত রক্ষার অসংখ্য ফযীলত রয়েছে। সহীহ্‌ বুখারীর এক হাদীসে হযরত সাহল ইবনে সা'‘দ'সায়েদী (রা) থেকে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন__ “আল্লাহ্র পথে একদিনের ‘রিবাত' জিয়োডপরহযা) হরর দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে তার সব কিছু থেকেও উত্তম ৷” মুসলিম. শরীফের এক হাদীসে হযরত সালমান কর্তৃক বর্ণিত রয়েছে যে, রাসূলে করীম ' (সা) বলেছেন, “একদিনও এক রাতের রিবাত (সীমান্ত প্রহরা) ক্রমাগত এক মাসের রোযা এবং সমগ্র রাত. ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষাও উত্তম । যদি এমতাবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার সীমান্ত প্রহরার পর্যায়ক্রমিক সওয়াব সর্বদা অব্যাহত থাকবে । আল্লাহ্র পক্ষ থেকে তার রিযিক জারি থাকবে এবং সে. শয়তান থেকে নিরাপদে থাকবে৷” আবু দাউদ (র) ফুযালাহ্‌ ইবনে ওবায়েদ-এর রেওয়ায়েতক্রমে এ মর্মে এক রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় শুধু মুরাবাত (ইসলামী সীমান্তরক্ষী) ছাড়া অর্থাৎ তার আমল কিয়ামত পৰ্যন্ত বাড়তে থাকবে এবং সে কবরে হিসাব-নিকাশ গ্রহণকারী থেকে নিরাপদ থাকবে ।- এসব রেওয়ায়েতের দ্বারা প্রতীয়মান হয় যে, '‘রিবাত' বা সীমান্ত রক্ষার কাজটি সমস্ত সদকায়ে জারিয়া"অপেক্ষাও উত্তম । কারণ, সদকায়ে জারিয়ার সওয়াব ততক্ষণ পর্যন্তই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার সদকাকৃত বাড়ি-ঘর, জমি-জমা, রচিত গ্রন্থরাজি কিংবা ওয়াকফকৃত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে যখন এ উপকারিতা বন্ধ হয়ে যায়, তখন তার সওয়াবও বন্ধ হয়ে যায়৷ কিন্তু আল্লাহ্র পথে সীমান্ত প্রহরার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ, সমস্ত মুসলমানের সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব, যখন তারা শক্রর আক্রমণ থেকে নিরাপদে থাকবে। ফলে একজন সীমান্তরক্ষীর এ কাজ সমস্ত মুসলমানের সৎ কাজের কারণ হয়। সে. কারণেই কিয়ামত পর্যন্ত তার ‘রিবাত' কর্মের সওয়াবও অব্যাহত থাকবে ৷ তাছাড়া সে যত নেক কাজ দুনিয়ায় করতো, সেগুলোর সওয়াব আমল করা ছাড়াই সর্বদা জারি থাকবে । যেমন বিশুদ্ধ সনদসহ ইবনে মাজাহ গ্রন্থে উদ্ধৃত রয়েছে যে, রাসূল্ে-করীম (সা)-ইরশাদ করেছেন £ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।