তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ২৪৫ তফসীরের সার-সংক্ষেপ হে ঈমানদারগণ! (কষ্ট ও বিপদাপদে) নিজে সবর কর এবং (কাফিরদের সাথে সংঘর্ষের ক্ষেত্রে) মুকাবিলা করতে গিয়ে সর্বাবস্থায় সবর কর এবং যুদ্ধের (আশংকা দেখা দিলে), মুকাবিলার জন্য প্রস্তুত হয়ে থাক এবং (যে কোন অবস্থায়) আল্লাহ্‌কে ভয় করতে থাক, (শরীয়তের নির্ধারিত সীমালংঘন করো না) যাতে করে তোমরা (আখিরাতে নিশ্চিতভাবে এবং দুনিয়ার কোন কোন ক্ষেত্রেও) পরিপূর্ণ সফলতা লাভ করতে পার । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতটিতে মুসলমানদের তিনটি বিষয়ে নসিহত করা হয়েছে। (১) সবর, (২) মুসাবারাহ (৩) মুরাবাতা ও (৪) তাকওয়া, যা এ তিনের সাথে অপরিহার্যভাবে যুক্ত । '* ‘সবর'-এর শাব্দিক অর্থ বিরত রাখা ও বাধা! আর কোরআন ও সুন্নাহ্‌র পরিভাষায় এর অর্থ নফ্সকে তার প্রকৃতি-বিরুদ্ধ বিষয়ের উপর জমিয়ে রাখা । এর তিনটি প্রকার রয়েছে $ এক. সবর আলাত্তাআাত। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ও তার রাসূল যে সমস্ত কাজের হুকুম করেছেন, সেগুলোর অনুবর্তিতা মনের উপর যত কঠিনই হোক তাতে মনকে স্থির রাখা । দুই. সব্র ‘আনিল মাআসী’। অর্থাৎ যে সমস্ত বিষয়ে আল্লাহ্‌ ও তাঁর রাসূল নিষেধ করেছেন, সেগুলো মনের জন্য যত আকর্ষণীয়ই হোক, যত স্বাদেরই হোক, তা থেকে বিরত রাখা । তিন. সবূর আলাল মাসায়েব অর্থাৎ বিপদাপদ ও কষ্টের বেলায় সবর করা, ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া এবং দুঃখ-কষ্ট ও সুখ-শাস্তিকে আল্লাহ্রই পক্ষ থেকে আগত মনে করে মন-মস্তিষ্ধকে সেজন্য অধৈর্য করে না তোলা । “মুসাবারাহ্‌' শব্দটি সব্র থেকেই গৃহীত হয়েছে। এর অর্থ শত্রুর মুকাবিলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করা । আর “মুরাবাতা’ অর্থ হলো ঘোড়াকে বাধা এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা । এ অর্থেই কোরআনে-করীমে বলা হয়েছে £ 4: =! ৬১৩০ কোরআন ও হাদীসের পরিভাষায় এ শব্দটি দুটি অর্থে ব্যবহত হয় । (১) ইসলামী সীমান্তের হিফাযতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্তচক্ষু তুলে তাকাতেও সাহস না পায়। (২) জামা‘আতের নামাযের এমন নিয়মানুবর্তিতা করা যে, এক নামাযাস্তেই দ্বিতীয় নামাযের জন্য অপেক্ষমাণ থাকা । এ দুটি বিষয়ই ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মকবুল ইবাদত । এর মাহাত্ম্য অসংখ্য অগণিত! এখানে কয়েকটি মাত্র লিখে দেওয়া হলো । রিবাত বা ইসলামী সীমাস্ত রক্ষার ব্যবস্থা £ ইসলামী সীমান্তের হিফাযত করার লক্ষ্যে যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকাহে ‘রিবাত’ ও '‘মুরাবাতাহ’ বলা হয়। এর দুটি রূপ হতে পারে। প্রথমত যুদ্ধের কোন আশংকা নেই, সীমান্ত সম্পূর্ণ শান্ত, এমতাবস্থায় শুধু অগ্রিম হিফাযত হিসাবে তার দেখাশোনা করতে থাকা৷ এক্ষেত্রে পরিবার-পরিজনসহ সেখানে (সীমান্তে) বসবাস করতে থাকা কিংবা চাষবাস করে নিজের ক্রু্যী-রোজগার করাও জায়েয । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।