স্টী-পত্ৰ ২৪৪ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খন্ড লোকের আলোচনা করা হয়েছে, আহলে-কিতাবদের মধ্য থেকে যীরা সৎকর্মশীল মুসলমান হয়ে গিয়েছিলেন। কাজেই কোরআনের রীতি অনুযায়ী মন্দ লোকদের দোষ-ক্রটির পরে সৎ. লোকদের প্রশংসার আলোচনা এসেছে) আর নিশ্চয়ই কোন কোন লোক আহ্লে-কিতাবদের মাঝে এমনও রয়েছে যারা আল্লাহ্র প্রতি বিশ্বাসী এবং সে কিতাবের প্রতিও (বিশ্বাস করে) যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। (অর্থাৎ কোরআনের প্রতি) । আর সে কিতাবের প্রতিও (বিশ্বাস করে) যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে (অর্থাৎ তওরাত ও ইঞ্জিলের প্রতি । আর আল্লাহ্র প্রতি তাদের যে বিশ্বাস, তা) এভাবে যে, তারা আল্লাহ্কে ভয় করে। (সে কারণেই তারা বিশ্বাসের ক্ষেত্রে সীমালংঘন করে না যে আল্লাহ্র প্রতি সন্তান হওয়ার অপবাদ আরোপ করবে অথবা আহকামের ব্যাপারে কোন প্রকার অপবাদ আরোপ করবে! আর তওরাত ও ইঞ্জিলের প্রতি তাদের যে বিশ্বাস এভাবে), আল্লাহ্ তা'আলার আয়াতসমূহের মুকাবিলায় (দুনিয়ার) স্বল্পমূল্য বিনিময় গ্রহণ করে না। এমন সব লোকেরাই উত্তম প্রতিদান পাবে তাদের পরওয়ারদিগারের কাছ থেকে (আর তাতে তেমন একটা বিলম্বও ঘটবে না । কারণ), নিঃসন্দেহে আল্লাহ্ তা'আলা যথাশীঘ্ব হিসাব-নিকাশ করে দেবেন । (আর এই হিসাব-নিকাশের সঙ্গে সঙ্গে সবার দেনা-পাওনা মিটিয়ে দেওয়া হবে) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় হিজয়ত ও শাহাদতের দ্বারা হক্ধুল-ইবাদ ব্যতীত অন্য সব গোনাহ্ মাফ হয়ে যায় £ St {৫5৬০442 5443 আয়াতের আওতায় তফসীরের সার-সংক্ষেপে এই শর্তারোপ করা হয়েছে যে, আল্লাহ্র হকের বেলায় যে সমস্ত ক্রটি-গাফলতি ও পাপ-তাপ হয়ে থাকবে তা হিজরত ও শাহাদাতের মাধ্যমে মাফ হয়ে যাবে। তার কারণ, স্বয়ং রাসূলে ক্রীম (সা) হাদীসে ঝণ-ধারকে এ থেকে পৃথক করে দিয়েছেন। বরং তার ক্ষমার নিয়ম হলো স্বয়ং পাওনাদার কিংবা তার ওয়ারিশানকে প্রাপ্য পরিশোধ করে দেবে অথবা তাদের কাছ থেকে ক্ষমা করিয়ে নেবে। অবশ্য যদি কারো প্রতি আল্লাহ্ তাআলা বিশেষ অনুগ্রহ করে পাওনাদারকে রাযী করিয়ে দেন, তবে তা স্বতন্ত্র কথা । কারো কারো ব্যাপারে এমন হবেও বটে । hl 515 5 AA 13702; (25 24 ঢূঠ ৫ OE © =; (২০০) হে ঈমানদারগণ! ধৈর্য ধারণ কর এবং মুকাবিলায় দৃঢ়তা অবলম্বন কর । আর আল্লাহ্কে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার । যোগসূত্র এটি সূরা আলে-ইমরানের সর্বশেষ আয়াত। এতে মুসলমানদের জন্য কয়েকটি অতি গুরুত্বপূর্ণ নসীহত নিহিত রয়েছে এবং এটিই যেন গোটা সূরার সার-সংক্ষেপ । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।