স্টী-পত্ সুরা আলে-ইমরান ২৩৩ করুন । ঈমানের প্রকৃত পরিণতি দোযখের আযাব থেকে অব্যাহতি লাভকে আমাদের ভাগ্যলিপি করে দিন) । " হে আমাদের পালমকর্তা, (যেমন আপনার এ বিশাল সৃষ্টি দেখে আমরা স্বাভাবিকভাবেই আপনার অস্তিত্বের প্রমাণ লাভ করেছি, তেমনি) একজন আহবানকারীর আহবান শুনেছি (অর্থাৎ হযরত মুহাম্মদ [সা]-কে বলতে শুনেছি, প্রত্যক্ষভাবে তার যবানী অথবা অন্যের মাধ্যমে তিনি) ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছেন (যে হে লোক সকল !) তোমরা তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন । সেমতে আমরা (তার আহ্বানে সাড়া দিয়ে) ঈমান এনেছি (এ আরজীতে ভাতা গত কলের গে সারে তাহ দকাতাদ রাতুযোর দুতি সমাদর করাত হুদ এল ফলে ঈমানের দুটি অংশই পূর্ণ হয়ে গেল) । হে আমাদের পালনকর্তা! (পুনরায় আমাদের এ আরজী যে) আমাদের (বড়) গোনাহগুলোও মাফ করে দিন এবং আমাদের (ছোট ছোট) ত্রুটি-বিচ্যুতিগুলোও আমাদেরথেকে অপসারিত করে (মাফ করে) দিন এবং (আমাদের শেষ পরিণতি যার উপর সবকিছু নির্ভরশীল) আমাদেরকে নেক লোকদের সাথে (শামি্লি রেখে) মৃত্যু দিন। (অর্থাৎ নেকীর মধ্যে যেন আমীদের জীবন শেষ হয়) । হে আমাদের পালনকর্তা! (যেভাবে আমরা দোযখ, বড় বড় গোনাহ এবং ছোট ছোট ত্রুটি-বিচ্যর্তি প্রভৃতি ক্ষতিকর দিক থেকে আঁত্বরক্ষার আবেদন পেশ করছি, তৈমনি প্রকৃত কল্যাণের জন্যও আরজী পেশ করছি-) আমাদের সেই সব বস্তুও দান করুন (যেমন, সওয়াব ও জান্নাত) যে সম্পর্কে আপনি আপনার রাসুলদের মাধ্যমে ওয়াদা করেছেন (যে মুমিন নেক বান্দাদের মহত্তম প্রতিদান দেওয়া হবে) এবং ( সে সওয়াব ও জান্নাত আমাদের এমনভাবে দান করুন, যেন তা পাওয়ার আগেও) আমাদের কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না । (যেরূপ এক শ্রেণীর লোককে প্রথমে সাজা দিয়ে পরে জান্নাতে দাখিল করা হবে । অর্থাৎ কোনরূপ সাজা ছাড়া প্রথমবারই আমাদের জান্নাতে প্রবেশ করাবেন) নিশ্চিতরূপেই আপনি ওয়াদা খেলাফ করেন না। কিন্তু আমাদের ভয় হয়, যে মুমিন ও নেক বান্দাদের জন্য এ ওয়াদা করেছেন, তাতে এমন যেন না হয় যে, আমরা সেই সব লোকের গুণে গুণাধিত হতে না পারি । সে জন্যই আমষাদের আরজী যে, আমাদের এমনভাবে গড়ে তুলুন, ER TON নিয়ামত লাভ করার উপযুক্ত বিবেচিত হতে পারি) । ; আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আয়াতের শানে নযুল £ঃ এ আয়াতের শানে নযুল সম্পর্কে ইবনে হাব্বান তার সহীহ হাদীস গ্রন্থে এবং মুহাদ্দিস ইবনে আসাকির তীর ইতিহাস গ্রন্থে বর্ণনা করেছেন যে, সাহাবী আ'‘তা ইবনে আবী রুবাহ হযরত আয়েশা (রা)-এর নিকট হাযির হয়ে নিবেদন করলেন, হুযূর (সা)-এর মধ্যে সর্বাপেক্ষা আশ্চর্যজনক যে বিষয়টি আপনি প্রত্যক্ষ করেছেন, সেঁটি আমাকে বলে দিন। এরই উত্তরে হযরত আয়েশা (রা) বললেন, তার কোন্ বিষয়টির কথা জিজ্ঞেস করছ ? তার জীবনের প্রতিটি বিষয়ই তো ছিল আশ্চর্যজনক ৷ তাঁর থেকে একটা আশ্চর্যজনক মা‘আরেফুল-কোরআন (২য় খণ্ড) ৩ ww Band lakitab weebly.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।