তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ২৩০ তফসীরে মা‘আরেফুল কোরআন ? দ্বিতীয় খন্ড দেওয়া হয়েছে। আর তা হলো এই যে, তাদের প্রতি নির্দেশ.ছিল কিতাবের বিধি-বিধানসমূহকে ক্লোনরকম হেরফের বা পরিবর্তন-পরিবর্ধন না করেজ্জনসমক্ষে বিবৃত করে দেবে এবং কোন নির্দেশই গোপন করবে না । কিন্তু তারা: নিজেদের পার্থিব স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে-সে': প্রতিজ্ঞার কোন পরোয়াই করেনি, বহু. বিধি-নিষেধ তারা গোপন করেছে। দ্বিতীয়ত তারা সৎকর্ম তো করেই. না, তদুপরি কামনা করে যে, সৎ কাজ না করা সত্ত্বেও তাদের প্রশংসা করা হোক । | তওরাতের বিধি-বিধান গোপন করার ঘটনা সম্পর্কে সহীহ বুখারীতে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েত অনুসারে উদ্ধৃত রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইহুদীদের কাছে একটি বিষয় জিজ্ঞেস করলেন যে, এটা কি তওরাতে আছে ? তারা তা গোপন করল এবং যা তওরাতে ছিল, তার বিপরীত বলে দিল। আর তাদের এ অসংৎকর্মের জন্য আনন্দিত হয়ে ফিরে এলো যে, আমরা চমৎকার ধোকা দিয়ে দিয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাযিল হলো, যাতে তাদের প্রতি অভিসম্পাত "করা হয়েছে। আর দ্বিতীয় ব্যাপার, না-করা কাজের জন্য প্রশংসার সার আগ্রহী হওয়া । তা হলো মুনাফিক ইহুদীদের একটি কর্মপন্থা যে, কোন জিহাদ সমাগত হলে তারা কোন ছলচুঁতার ভিত্তিতে ঘরে বসে থাকত এবং এভাবে জিহাদ' থেকে অব্যাহতি লাভের জন্য আনন্দ উদ্যাপন করত । আর রাসূলে করীম (সা) যখন ফিরে আসতেন, তখন তার সামনে উপস্থিত হয়ে মিথ্যা কসম খেয়ে ' নানা অজুহাত বর্ণনা করত এবং আশা করত যে, তাদের এহেন কাজের জন্য প্রশংসা করা হোক ৷ (বুখারী) কোরআনে করীমে এতদুভয় বিষয়ে তাদের নিন্দা করা হয়েছে। তাতে প্রতীয়মান হচ্ছে যে, ধর্মীয় জ্ঞান ওআন্লাহ্‌-রাসূলের বিধি-বিধান গোপন করা হারাম । তবে এ গোপন করা ব্যাপারটি হলো তেমনিভাবে গোপন করা যা ইহুদীদের কাজ ছিল৷ অর্থাৎ পার্থিব স্বার্থে: আল্লাহর আহকাম গোপন করা । তারা তা করে মানুষের কাছ থেকে অর্থ-কড়ি গ্রহণ করত ৷ অবশ্য কোন ধৰ্মীয় কল্যাণ বিবেচনায় যদি কোন বিশেষ হুকুম জনসাধারণের মাঝে প্রকাশ করা নী হশ্ম, তবে তা এর অন্তর্ভুক্ত নয়। যেমন ইমাম শাফিয়ী (র) স্বতন্ত্র এক পরিচ্ছেদে এ ব্যাপারে হাদীসের উদ্ধৃতি সহকারে বিবৃত করেছেন যে, অনেক সময় কোন কোন হুকুম প্রকাশ করতে গেলে সাধারণ জনগণের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং এতে তাদের নানা- ফিতনা-ফাসাদে পতিত হয়ে পড়ারও আশংকা. দেখা দিতে পারে। এমন আশংকায় কোন হুকুম গোপন করা হলে তাতে কোন দোষ নেই । কোন সং কাজ করে সে জন্য প্রশংসা ও গুণ-কীর্তনের অপেক্ষা করা হলে সৎ কাজ করা সত্ত্বেও শরীয়তের নিয়মানুযায়ী তা দূষণীয় এবং কাজ না করা সত্বেও এরূপ আচরণ তো আরও বেশি দৃষণীয় । আর মনের দিক দিয়ে এমন বাসনা সৃষ্টি হওয়া যে, আমিও অমুক কাজ্বটি করব. এবং তাতে সুনাম হবে, তাহলে তা এর অন্তর্ভুক্ত নয় । অবশ্য যদি সুনামের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা করা না হয় ।-(বয়ানুল-কোরআন) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।