স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান - ২২৯ নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনাবেচা করল সামান্য মূল্যের বিনিময়ে ৷ সুতরাং কতই না মন্দ তাদের এ বেচাকেনা । (১৮৮) তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার কাছ থেকে অব্যাহতি লাভ করেছে । বজুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব । (১৮৯) আর আল্লাহ্র জন্যই হলো আসমান ও যমীনের বাদশাহী । আল্লাহই সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী । যোগসূত্ৰ ৪ পূর্ববর্তী আয়াতসমূহে যেমন ইহুদীদের অপকর্ম ও অভ্যাসসমূহের আলোচনা ছিল, তেম্নি আলোচ্য প্রথম আয়াতেও তাদের একটি অপকর্মের আলোচনা করা হয়েছে। আর তা হলো, প্রতিজ্ঞা লংঘন ৷ কারণ, আল্লাহ্ তাআলা আহলে-কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ.করেছিলেন যে, আল্লাহ্ তা'আলার যে সমস্ত বিধি-বিধান তওরাত গ্রন্থে এসেছে, তারাতা সাধারণভাবে প্রচার করবে এবং কোন নির্দেশ বা বিধানকেই আত্মস্বার্থে গোপন করবে না । কিন্তু আহলে-কিতাবরা এ প্রতিজ্ঞা লংঘন করেছে। বিধি-বিধান গোপন করেছে। তদুপরি এ ওদ্ধত্য অবলম্বন করেছে যে, তাতে আনন্দ প্রকাশ করেছে এবং নিজেদের এহেন গর্হিত কাজকে প্রশংসার যোগ্য সাব্যস্ত করেছে। তফ্সীরের সার-সংক্ষেপ (এ অবস্থাটি উল্লেখযোগ্য) যখন আল্লাহ্ তা‘আল্যা (পূৰ্ববৰ্তী গ্ৰন্থসমূহে) আহলে-কিতাবদের কাছ থেকে এই প্রতিজ্ঞা (প্রতিশ্রুতি) নিয়েছেন (অর্থাৎ তিনি তাদেরকে নির্দেশ দেন এবং তারা তা মেনে নেয়) যে, এই কিতাবের বক্তব্য ও বিষয়বজধু সাধারণ মানুষের সামনে বিবৃত করবে এবং (কোন বিষয় পার্থিব স্বার্থের জন্য) গোপন রাখবে না। বস্তুত তারা সে আদেশ পশ্চাতে: ফেলে রেখেছে (অর্থাৎ তাতে আমল করেনি) । পক্ষান্তরে তার বদলায় স্বল্পমূল্য বিনিময় নিয়ে নিয়েছে । সুতরাং তারা' যা আহরণ করেছে তা একাতস্তই মন্দ বস্তু । কারণ, তার পরিণতি হলো দোযখের শাস্তি । (তোমরা শোন,) যারা নিজেদের কৃত (অপ-) কর্মের জন্য আনন্দিত হয় এবং যে সৎকর্ম তারা করেনি তার জন্য প্রশংসা পেতে চায়, এমন লোকদের (সম্পর্কে) কস্মিনকালেও ধ্বারণা করবে না যে, তারা. (দুনিয়ায়) বিশেষ ধরনের আযাব থেকে নিরাপর্ে- থাকতে পারবে (তা কখনই হরার নয়। এ পৃথিবীতেও তাদের কিছু শাস্তি হরে) এবং (আখিরাতেও). তাদের বেদনাদায়ক শাস্তি হবে। আল্লাহ্ তা'আলার জন্যই (নির্ধারিত) আসমান ও যয্নীনের বাদশাহী । আর যাবতীয় বস্তুর উপর আল্লাহ্ই ক্ষমতাশালী । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ধৰ্মীয় জ্ঞান গোপন করা হারাম এবং কোন কাজ না করেই তার জন্য প্রশংসার অপেক্ষা করা দূষণীয় । আলোচ্য আয়াতসমূহে আহলে-কিতাবদের দু'টি অপরাধ এবং তার শাস্তির বর্ণনা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।