তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ২২৬ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খন্ড করে কিংবা তাদের উপহাস করেই ক্ষান্ত হয়নি বরং এরা তাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। কাজেই এমন লোকদের দ্বারা কোন নবীর প্রতি মিথ্যারোপ ও উপহাস্‌,করা মোটেই আশ্চর্যের বিষয় নয়। কুফরী ও পাপের ব্যাপারে মনেপ্রাণে সম্মত থাকাও মহাপাপ £ এখানে .এ বিষয়টি প্ৰণিধানযোগ্য যে, কোরআনের লক্ষ্য হলো মহানবী (সা) ও মদীনাবাসী ইহুদীবর্গ । আর নবীদের হত্যার ঘটনাটি হলো হযরত ইয়াহ্‌ইয়া (আ) ও যাকারিয়া (আ)-এর সময়ের ৷ সুত্ররাং এ আয়াতে নবী হত্যার অপরাধ.এ.সময়ের ইহুদীদের উপর আরোপ করা হলো কেমন করে? তাঁর কারণ এই যে, মদীনার ইহুদীরঃও তাদের পূর্রবর্তী ইহুদীদের সে কাজের ব্যাপারে সম্মত এবং আনন্দিত ছিল বলে তারাও সেই হত্যাকারীদের মধ্যে পরিগণিত ভ্য়েছে। ' ইমাম .কুরতুরী তার তফসীরে বলেছেন, এ বিষয়টি অত্যন্ত.গররুত্পূর্ণ যে, কুফরের প্রতি সম্মতি জ্ঞাপনও কুফরী ও মৃহাপাপের অন্তর্ভুক্ত । রাসূলে করীম (সা)-এর এক বাণীতে এ বিমূয়ের.অধিকত্র বিশ্লেষণ পাওয়া যায়। তিনি বলেছেন, যমীনের উপর.যখন কোন পাপকর্ম অনুষ্ঠিত হয়, যে লোক সেখানে উপস্থিত থাকে এবং সে পাপের প্রতিবাদ করে আর স্বরে কাজকে মন্দ জ্ঞান করে, তখন সে যেন সেখানে উপস্থিত থাকে না । অর্থাৎ সে ব্যক্তি তাদের পাপের অংশীন্ধার হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও তাদের কৃত পাপের প্রতি সমর্থন দান করে, তাকে,অংশীদার বলেই গণ্য করা হবে। এ আয়াতের শেষাংশে এবং তৃতীয় আয়াতে সে উদ্ধতদের শাস্তিস্বরূপ বলা হয়েছে যে, তাদের দোযখে নিক্ষেপ করে বলা হবে, এবার আগুনে জ্বলার স্বাদ আস্বাদন কর, যা তোমাদেরই কৃতকর্মের ফল ; আল্লাহ্‌র পক্ষ থেকে এটা কোন অন্যায়.আচরণ নয় । ॥. চতুৰ্থ আয়াতে ইহুদীদের অপবাদ ও মিথ্যারোপের রিষয় আলোচনা করা হয়েছে। আর তা . হলো এই যে, তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি মিথ্যারোপ কল্পে এই ছল উদ্ভাবন কুরে যে, পূর্ববর্তী নবীদের সদকার বস্তু-সামখ্রী কোন মাঠে কিংবা পাহাড়ে রেখে দেওয়ার নিয়ম ছিল, তখন আকাশ থেকে একটা আগুন, এসে তা স্বালিয়ে দিত । এটাই সদকা কবুল. হওয়ার লক্ষণ,। রাসূলে করীম (সা) এবং তার উম্মতকে আল্লাহ্‌ তা‘আলা.এ বৈশিষ্ট্য দান করেছিলেন যে, সদকার দ্রব্য-সামখীকে আগুনের গ্রাসে পরিণত করার পরিবর্তে তা মুসলমান গরীব-দুঃখীদের দিয়ে দেওয়া হয়। যেহেতু পূর্ববর্তী নবী-রাসূলদের রীতির সাথে এ রীতিটির কোন মিল ছিল না, সেহেতু একে মুশরিকরা বাহানা বানিয়ে নিল যে, যদি আপনি নবীই হতেন, তাহলে আপনিও এমন মু‘জিযা প্রাপ্ত হতেন, যাতে আকাশ থেকে আগুন এসে সদকার বস্তু-সমঞ্জীকে গ্রাস করে ফেলত । অধিকন্তু তারা ধৃষ্টতা প্রদর্শন করতে গিয়ে আল্লাহ্‌র প্রতিও অপবাদ আরোপ করেছে যে, তিনি আমাদের কাছ, থেকে এমন প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন যে, আমরা যেন এমন কোন লোকের প্রতি ঈমান না আনি, যার দ্বারা আকাশ থেকে আগুন এসে স্দকার দ্রব্য-সামগ্নীকে জ্বালিয়ে দেওয়ার মু'জিযা অনুষ্ঠিত হবে না। ইহুদীদের এ দাবি যেহেতু আদৌ প্রমাণভিত্তিক ছিল না যে, আল্লাহ্‌ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছেন, কাজেই ‘তার কোন উত্তর দেওয়াও নিষ্প্য়োজন। তাদের নিজেদের বক্তব্যের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।