তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ সূয়া আলে-ইমরান ২২৫ Llp 20 SE IS Ct 2 রি এবং ঈমান’ কোন মুসলমানের অন্তরে একত্রে অবস্থান করতে পারে না। (কুরতুবী) কার্পণ্যের যে শাস্তি এ আয়াতে উল্লেখ করা হয়েছে যে বস্তু ব্যয় করার ব্যাপার 'কাপণ্য করা হয়েছে, তা কিয়ামতের দিন গলবেড়ি বানিয়ে সে লোকের গলায় ঝুলিয়ে দেওয়া হবে _ এর ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলে করীম (সা)-এর ইরশাদ রয়েছে $ হযরত আবু হুরায়রা (রা) বলেন যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, যে লোককে আল্লাহ্‌ কোন সম্পদ দান করেছেন, অতঃপর সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সে সম্পদকে একটি কঠিন বিষাক্ত সাপে পরিণত করে তার গলায় গলবেড়ি বানিয়ে 'ঝুলিয়ে দেওয়া হবে। সে সাপ তাঁকে পেঁচিয়ে ধরবে এবং বলবে__আমি তোমার 'ধন, আমি তোমার ‘সম্পদ । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) এ আয়াতটি পাঠ করেন।--(কুরতুবী, নাসাঈ থেকে) দ্বিতীয় আয়াতে ইহুদীদের একটি কঠিন গুঁদ্ধত্যের ব্যাপারে সতকীর্করণ ও শাস্তির “বিষয় আলোচনা করা হয়েছে। তা এরূপ যে, মহানবী সো) যখন কোরআনে হাকীম থেকে যাঁকাত ও সদকার বিধি-বিধান বর্ণনা করেন, তখন উদ্ধত ইহুদীরা বলতে আরম্ভ করে যে, আল্লাহ্‌ তা'আলা ফকীয় ও গরীব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী ও আঁমীর । সেজন্যই তো তিনি আমাদের কাছে চাইছেন। বলা বাহুল্য, তাদের বিশ্বাস তাদের এ উক্তির সাথে সঙ্গতিপূর্ণ মোটেই নয় । কিন্তু হুযুরে আকরাম (সা)-কে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যেই হয় তো বলেছিল যে, কোরআনের এ আয়াত যদি সঠিক হয়ে থাকে, তাহলে তার মর্ম এই দাড়ায় যে, আল্লাহ্‌ ফকীর ও পরমুখাপেক্ষী । তাদের এই অহেতুক প্রমাণটি স্বতঃস্কূর্তভাবে বাতিল বলে সাব্যস্ত হওয়ার দরুন তার কোন উত্তরের প্রয়োজন ছিল না । কারণ, যাকাত ও সদকা সংক্রান্ত আল্লাহ্‌র নির্দেশ তার নিজের কোন লাভের জন্য নয়, বরং যারা মালদার তাদেরই পার্থিব ও আখিরাতের ফায়দার জন্য ছিল। কিন্তু কোন কোন ক্ষেত্রে এ বিষয়টি ‘আল্লাহ্‌কে ঝণদান’ শিরোনামে এ জন্য উল্লেখ করা হয়েছে, যাতে এ কথা বোঝা যায় যে, যেভাবে ঝণ পরিশোধ করা প্রত্যেক সন্তান্ত লোকের জন্য অপরিহার্য ও সন্দেহাতীত হয়ে থাকে, তেমনিভাবে যে সদকা মানুষ দিয়ে থাকে তার প্রতিদানও আল্লাহ্‌ নিজ দায়িত্বে পরিশোধ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ্‌ রাব্বুল আলামীনকে সমগ্র সৃষ্টির স্রষ্টা ও মালিক বলে জানে, তার মনে এ শব্দের ব্যবহার কস্মিনকালেও এমন কোন সন্দেহ উদয় হতে পারে না, যেমনটি উদ্ধত ইহুদীদের উক্তিতে বিদ্যমান । কাজেই কোরআনে করীম এই সন্দেহের উত্তর দান করেছে । শুধু তাদের ওদ্ধত্য ও হুযুরে আকরাম (সা)-এর প্রতি মিথ্যারোপ এবং তার প্রতি উপহাস করার একাধিক অপরাধের শাস্তি হিসাবে বলা হয়েছে, আমি তাদের ওদ্ধত্যপূর্ণ উক্তিসমূহ লিখে রাখব যাতে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রমাণ উপস্থাপন করে আযাবের ব্যবস্থা করা যায়। অন্যথায় আল্লাহ্‌র 'জন্য লেখার কোনই প্রয়োজন নেই । অতঃপর ইহুদীদের এ সমস্ত গুদ্ধত্যের আলোচনার সাথে সাথে তাদের আরও একটি অপরাধের উল্লেখ করা হয়েছে যে, এরা হলোঁ এমন লোক, যারা নবী-রাসূলদের মিথ্যা প্রতিপন্ন মা‘আরেফুল-কোরআন (২য় খণ্ড) __২৯ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।