তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ٥٧٨
📝 نص 📖 PDF

স্টী) পত্ৰ ২০ তফসীরে মা‘আরেফুল-কোরআন 1 দ্বিতীয় খণ্ড যোগসূত্ৰ £ পূৰ্ববৰ্তী আয়াতে কাফিরদের পরাজিত হওয়ার সংবাদ দেওয়া হয়েছিল । আলোচ্য আয়াতে প্রমাণ হিসেবে এর একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। তফসীরের সার-সংক্ষেপ : নিশ্চয় ভোমাদের (প্রমাণের) জন্য বড় নমুনা রয়েছে দুই দলের (ঘটনার) মধ্যে, যারা পরস্পর (বদর যুদ্ধে) একে অন্যের মুখোমুখি হয়েছিল । একদল (অর্থাৎ মুসলমান) আল্লাহ্র পথে লড়াই করছিল এবং অন্য দল ছিল কাফির । (কাফিরদের সংখ্যা এত বেশি ছিল যে,) কাফিররা নিজ (দল)-কে মুসলমানদের চেয়ে কয়েক গুণ (বেশি) দেখছিল । (দেখাও ধারণা-কল্পনায় দেখা নয়, বরং) চাক্ষুষ দেখা (যার বাস্তবতা সম্পর্কে কোন সন্দেহ ছিল না । কিন্তু কাফিরদের সংখ্যা এত বেশি হওয়া সত্বেও আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের জয়ী করেন । আসলে জয়-পরাজয় আল্লাহ্র হাতেই) ৷ আল্লাহ্‌ তাআলা বিশেষ সাহায্য দ্বারা যাকে ইচ্ছা শক্তিদান করেন। (অতএব) নিঃসন্দেহে এতে (অর্থাৎ এ ঘটনায়) চক্ষুম্মানদের জন্য বড় সাবধানবাণী (ও দৃষ্টান্ত) রয়েছে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আলোচ্য আয়াতে বদর যুদ্ধের অবস্থা বর্ণিত হয়েছে। এ যুদ্ধে কাফিরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার । তাদের কাছে সাতশত উট ও একশত অশ্ব ছিল । অপরপক্ষে মুসলমান যোদ্ধাদের সংখ্যা ছিল তিন শতের কিছু বেশি । তাদের কাছে সর্বমোট সত্তরটি উট, দু'টি অশ্ব, ছয়টি লৌহবর্ম এবং আটটি তরবারি ছিল। মজার ব্যাপার ছিল এই যে, প্রত্যেক দলের দৃষ্টিতেই প্রতিপক্ষ দলের সংখ্যা নিজেদের চেয়ে দ্বিগুণ প্রতিভাত হচ্ছিল । এর ফলে মুসলমানদের আধিক্য কল্পনা করে কাফিরদের অন্তর উপর্যুপরি শংকিত হচ্ছিল এবং মুসলমানগণও নিজেদের অপেক্ষা প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ দেখে আল্লাহ্‌ তা'আলার দিকে অধিকতর মনোনিবেশ করছিলেন। তারা পূর্ণ ভরসা ও দৃঢ়তার সাথে আল্লাহ্র ওয়াদা ১ A Ele LES LCL (যদি তোমাদের মধ্যে একশত ধৈর্যশীল যোদ্ধা থাকে, তবে তারা দুইশতের বিরুদ্ধে জয়লাভ করবে)-এর ওপর আস্থা রেখে আল্লাহ্‌র সাহায্যের আশা করছিলেন। কাফিরদের প্রকৃত সংখ্যা ছিল তিনগুণ । তা যদি মুসলমানদের দৃষ্টিতে প্রতিভাত হয়ে যেতো, তবে তাঁদের মনে ভয়ভীতি সঞ্চার হওয়ার আশংকা ছিল'। উভয়পক্ষের দৃষ্টিতে প্রতিপক্ষের সংখ্যা' দ্রিগুণ মনে হওয়ায় অবস্থাটা: ছিল থা তমা তা সাদেক রম ফযছের বরা মাজারে এ সম্পর্কে বর্ণনা আসবে। i মোটকথা, মক্কায় প্রদত্ত ভবিষ্যদ্বাণী অনুযায়ী একটি স্বল্প সংখ্যক ও নিরন্তর দল্ব্ু বিরাট বাহিনীর বিপক্ষে জয়ী করা চক্ষুম্মান ব্যক্তিদের জন্য বিরাট শিক্ষণীয় ঘটনা । কেংখয়াযাযে আল্লামা উসমানী) Ab 55 পন, 32 BURL TES S2২ et LY Cz Ad 42 TET 3/37 Ait3d 22 Ss AGA MELLEL La MN rE ন www.banglakitab.weebly.com

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.