স্টী-পত্ৰ ২০৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড বিপদ কোথা হতে এল, অথচ: আমরা রাসূলে করীম (সা)-এর সাথে জিহাদে অংশগ্রহণ করেছি। উল্লিখিত আয়াতে প্রথমে এ কথা স্বরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আজ তোমাদের উপর যত বিপদাপদ এসে উপস্থিত হয়েছে, তোমরা ইতিপূর্বে বদর যুদ্ধকালে তোমাদের প্রতিপক্ষের উপর এর দ্বিগুণ বিপদ চাপিয়েছিলে। তার কারণ, ওহুদ যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন সত্তরজন অথচ বদরের যুদ্ধে মুশরিকদের সত্তরজন সরদার তো নিহত হয়েই ছিল, তদুপরি আরো সত্তরজন বন্দী হয়ে মুসলমানদের হাতে এসেছিল । এ বিষয় স্মরণ করিয়ে দেবার একটি উদ্দেশ্য হলো এই যে, এই ভেবে যেন মুসলমানদের বর্তমান প্রানি কিছুটা লাঘব হয়ে যায় যে, যারা দ্বিগুণ বিজয় অর্জন করেছে, তারা যদি একবার অর্ধেক পরাজিত হয়ে যায়, তবে তাতে তেমন দুঃখিত কিংবা বিস্মিত হওয়া উচিত নয় । দ্বিতীয় ও প্রকৃত উদ্দেশ্যটি ব্যক্ত করা হয়েছে আয়াতের শেষ 4% ১ ১০ বাক্যে । এতে বাতলে দেওয়া হয়েছে যে, বিপদাপদ যাই এসেছে আসলে তা শক্রর শক্তি ও ংখ্যাধিক্যের কারণে আসেনি, বরং তোমাদের নিজেদেরই কোন কোন ক্রটি-বিচ্যুতির দরুন এসেছে। যেমন, রাসুলুল্লাহ (সা)-এর নির্দেশ পালনে তোমাদের শিথিল হয়ে যাওয়া । অতঃপর এ ১১: আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, এসব যাই কিছু হয়েছে, সবই আল্লাহ্র ইচ্ছা ও সমর্থন হয়েছে, যাতে নিহিত রয়েছে বহু হিকমত ও রহস্য । সেসব রহস্যের কিছু কিছু ইতিপূর্বেও বর্ণিত হয়েছে। তবে একটি রহস্য হচ্ছে এই যে, এভাবে আল্লাহ্ নিঃস্বার্থ মু'মিনগণকেও দেখে নেবেন অর্থাৎ যাতে মু'মিনদের নিঃস্বার্থতা এবং মুনাফিকদের প্রতারণা এমনভাবে প্রকৃষ্ট হয়ে যায়, যাতে যে কোন লোক তা দেখে নিতে পারে। এখানে আল্লাহ্র দেখে নেওয়ার অর্থ হলো এই যে, পৃথিবীতে দেখার যেসব উপায় প্রচলিত রয়েছে, সে অনুযায়ী দেখে নেওয়া । অন্যথায় আল্লাহ্ তো সর্বক্ষণই প্রত্যেক বস্তু ও বিষয় দেখছেন। বস্তুত এই রহস্যটি এভাবে প্রকাশ পেয়েছে যে, কঠিন বিপদের সময় মুনাফিকরা সরে দাড়িয়েছে, আর নিঃস্বার্থ মু’মিনরা যুদ্ধে অনড়-অটল রয়েছেন। এভাবে সান্তনা দেওয়ার আরো একটি কারণ এই যে, এ যুদ্ধে যেসব মুসলমান শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ্ তাআলা এমন সব প্রতিদান দিয়েছেন, অন্যদেরও তার প্রতি ঈর্ষা সৃষ্টি হওয়া উচিত । এরই প্রেক্ষিতে পরবর্তী Si dh ০ ৯ ১% ১১৩)। ১১০5 7১ আয়াতে শহীদদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। আল্লাহ্র রাহে শাহাদত বরণকারীদের বিশেষ মর্যাদা £৪ এ আয়াতে শহীদানের বিশেষ মর্যাদার বিবরণ বিধৃত হয়েছে। এছাড়া বিশুদ্ধ হাদীসেও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। ইমাম কুরতুবী (র) বলেছেন, শহীদদের অবস্থা ও মর্যাদার মধ্যেও পার্থক্য রয়েছে৷ কাজেই হাদীসের রেওয়ায়েতে যেসব দিক বর্ণিত হয়েছে, তাও বিভিন্ন অবস্থারই প্রেক্ষিতে বলা হয়েছে। এখানে শহীদানের ফযীলত বর্ণনা প্রসঙ্গে প্রথম ফযীলত স্বরূপ বলা হয়েছে যে, তারা মরেন নি, বরং অনন্ত জীবনের অধিকারী হয়ে গেছেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় এই যে, তাদের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।