তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী পত্ৰ সূরা আলে-ইমরান ২০৭ আধুনিককালের মানুষ যদি আধ্যাত্মিকতা বিমুখ এবং বস্তুবাদিতার দাসে পরিণত না হতো, তবে এ বিষয়টি কোন ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখত না ; যে কোন বুদ্ধিমান মানুষ এই মহা অনুঘহের তাৎপর্য সম্পর্কে অবহিত হতে পারত। কিন্তু আধুনিককালের মানুষ যেহেতু পৃথিবীর জীব-জন্তুসমূহের মধ্যে একটি অতি বিচক্ষণ জীব অপেক্ষা অধিক কিছু রয়নি, কাজেই তাদের দৃষ্টিতে অনুগ্রহ ও ইন‘আম বলতেও সে সমস্ত বস্তু-সামণীকেই মনে করা হয়, যাতে তাদের পেট ও জৈবিক কামনা-বাসনা চরিতার্থ করার উপকরণ সংগৃহীত হয়। তারা সেগুলোর অস্তিত্বের মূল তাৎপর্য বা তার প্রাণ ও তার ভালমন্দ সম্পর্কে সম্পূর্ণ গাফেল । সে কারণেই এই বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে। মানুষকে প্রথম একথা বাতলে দেওয়া দরকার হয়ে পড়েছে যে, তাদের মূল তত্ব শুধু কয়েকটি হাড়গোড় ও চর্ম-মাংসের সমষ্টি নয়, বরং মানুষের প্রকৃত তাৎপর্য হলো সে আত্মা, যা তার দেহের সাথে যুক্ত । যতক্ষণ এ আত্মা তার দেহে বর্তমান রয়েছে, ততক্ষণই সে মানুষ এবং ততক্ষণই তার মানবাধিকার প্রতিষ্ঠিত থাকে। সে যতই দুর্বল, সামর্থ্যহীন ও মুমুর্যু হোক, দেহে আত্মা থাকা পর্যন্ত তার সম্পত্তি করায়ত্ত করে নেবার কিংবা তার অধিকার ছিনিয়ে নেবার ক্ষমতা কারোরই নেই । পক্ষান্তরে যখনই তার দেহ থেকে এই RY তখন সে যত বড় বীর-পাহলোয়ানই হোক, তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ যতই সুগঠিত ও সুসংহত থাক, সে আর মানুষ থাকে.না---নিজের বিষয়-সম্পত্তিতেও আর তার কোন অধিকার অবশিষ্ট থাকে না। আম্বিয়া (আ) পৃথিবীতে আগমন করেছেন, মানবাত্মার যথার্থ প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করার জন্য, যাতে তাদের দেহের দ্বারা সম্পাদিত প্রতিটি কাজকর্ম মানবতার পক্ষে কল্যাণকর প্রতিপন্ন হতে পারে। তারা যেন বিষাক্ত হিংস্র জীব-জানোয়ারের মত অন্যান্য মানুষকে কষ্ট দিয়ে না বেড়ায় এবং নিজের পরিণতি সম্পর্কে অবহিত হয়ে আখিরাতের অনস্ত জীবনের জন্য নিজেই যেন উপাদান সংগ্রহ করে নিতে পারে। আঁর মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার কাজেও মহানবী হযরত রাসূলে মকবুল (সা)-এর মর্যাদা অন্যান্য নবী-রাসূল অপেক্ষা স্বতন্ত্র । তিনি তার মক্কী জীবনে শুধু মানব সমাজের জন্য ক্যাডার গঠনের কাজই সম্পাদন করেছেন এবং মানব সম্প্রদায়কে এমন এক সমাজ গঠন করে দিয়েছেন, যার মর্যাদা ফেরেশতাদের চাইতেও উর্ধ্বে । সারা দুনিয়া এর পূর্বে আর কখনও এমন ধরনের মানুষ প্রত্যক্ষ করেনি । তাঁদের একেকজন রাসূলে করীম (সা)-এর প্রত্যক্ষ মু‘জিযার ফসলে প্রতীয়মান হয়েছেন। তাঁদের পরবর্তীদের জন্যও তিনি যে শিক্ষা এবং শিক্ষাদান পদ্ধতি রেখে গেছেন, তার পূর্ণ বাস্তবায়ন করা হলে সাহাবায়ে-কিরামের অনুরূপ স্থান লাভ করা যেতে জন্যই অনুগহ স্বরূপ । অবশ্য এর দ্বারা প্রকৃত মু'মিনগণই পরিপূর্ণ উপকার লাভ করেছে। ওছদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের কারণ ৪ ১%: ০15... আয়াতের পূর্বেও কয়েক স্থানে এ বিষয়টির আলোচনা এসে গেছে। এখানে পুনরায় অধিকতর তাকীদের সাথে বিষয়টি আলোচিত হচ্ছে । কারণ, এ ঘটনায় মুসলমানদের মধ্যে কঠিন গ্লানি বিদ্যমান ছিল। এমনকি কোন কোন সাহাবীর মুখে.এ কথাও উচ্চারিত হলো যে, 1১৯ 5 অর্থাৎ এ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।