তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সৃটী-পত্ৰ ১৯৬ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 দ্বিতীয় খণ্ড কিন্তু বর্তমান ধাঁচের গণতান্ত্রিক ব্যবস্থাসমূহ যেহেতু রাজতান্ত্রিক উৎপীড়ন-নিপীড়নেরই প্রতিক্রিয়ায় অস্তিত্ব লাভ করেছে এবং তাও এত অসমঞ্জসভাবে বিকাশ লাভ করেছে যে, জনসাধারণকে সর্বময় ক্ষমতার অধিকারী সাব্যস্ত করে দিয়ে রাষ্ট্রীয় আইন ও শাসন বিধানের মুক্ত-মালিকানা দান করেছে, ফলে তাদের মনমস্তি্ধক আসমান, যমীন ও মানবজাতির সৃষ্টা আল্লাহ্‌ এবং তার প্রকৃত মালিকানা ও রাষ্ট্রাধিকারের কল্পনা থেকেও বিমুক্ত হয়ে পড়েছে। এখন তাদের গণতন্ত্র আল্লাহ্‌ তা‘আলারই দেওয়া গণঅধিকারের উপর আল্লাহ্‌ কর্তৃক আরোপিত বাধ্যবাধকতাসমূহকে পৰ্যন্ত মনের উপর কঠিন চাপ এবং ন্যায়ের পরিপন্থী বলে ধারণা করতে শুরু করেছে। ইসলামী সংবিধান যেভাবে বনী-আদমকে ‘কায়সার’ ও ‘কিসরার' এবং ব্যক্তি শাসনের নিপীড়ন-নির্যাতনের নিগড়, থেকে মুক্ত 'করেছে, তেমনিভাবে আন্লাহ্র অস্তিত্ব সম্পূর্কে অজ্ঞ পাশ্চাত্য গণতন্ত্রকেও দেখিয়েছে আল্লাহ্র আনুগত্যের পথ । কোন দেশের বিধিব্যবস্থা হোক কিংবা জনসাধারণ __সবাইকে একথা বাতলে দেওয়া হয়েছে যে, তারা সবাই আল্লাহ্‌ তা'আলার আইনেরই অনুগত । জনসাধারণ এবং গণসংসদের অধিকার, আইন-প্রণয়ন, মনোনয়ন, অপসারণ সবই আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত সীমারেখার ভেতরে হতে হবে। শাসক বা নেতার নির্বাচনে, পদ ও দফতর বণ্টনের ব্যাপারে একদিকে তাদের সামর্থ্য ও যোগ্যতার প্রতি যেমন পরিপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে, তেমনিভাবে তাদের আমানতদারী, বিশ্বস্ততারও পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। এমন লোককেই নিজেদের. শাসক বা নেতা নির্বাচন করতে হবে, যিনি ইল্‌ম ও পরহিযগারী, আমানতদারী, বিশ্বস্ততা, সামর্থ্য ও যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতার দিক দিয়ে হবেন সর্বোত্তম । তদুপরি এ নেতা নির্বাচন স্বেচ্ছাচারিতামূলক হবে না, বরং বিচার-বুদ্ধিসম্পন্ সৎ লোকদের পরামর্শের উপর নির্ভরশীল হবে। কোরআনে করীমের উল্লিখিত আয়াত এবং রাসূলে..করীম (সা) ও খোলাফায়ে রাশেদীনের নীতিই তার প্রমাণ । এ প্রসঙ্গে হযরত উমর (রা) ইরশাদ করেছেন £ ১১,১ ০০ ১! ২5১.২১ অর্থাৎ পরামর্শকরণ ব্যতীত খিলাফত হতে পারে না । -(কানযুল-উম্মাল) আলোচনা ও পরামর্শ করাকে ইসলামী রাষ্ট্রের জন্য একটি মৌলিক বিষয় হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রপ্রধান যদি কোন সময় পরামর্শের উর্ধ্বে চলে যায় কিংবা এমন ধরনের লোকের সাথে পরামর্শে প্রবৃত্ত হয়, যারা শরীয়তের দৃষ্টিতে পরামর্শের যোগ্য নয়, তবে তাকে অপসারিত করা অপরিহার্য । al 0 dt ADL HE cl sh Slab lS 4 BE YE lin অর্থাৎ ইবনে আতিয়্যাহ বলেন যে, পরামর্শ করা হলো শরীয়তের মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত ।৷ (যে আমীর বা রাষ্ট্রপ্রধান, জ্ঞানী ও ধার্মিক লোকদের পরামর্শ না নেবেন) তাকে অপসারণ করা ওয়াজিব। আর এটি এমন একটি মাস‘আলা যাতে কারো মতবিরোধ নেই । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।