তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ১৯৫ হয়েছে যে, যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বা কাজকেই ‘আমর’ বলা হয়। তাছাড়া বিধি-বিধান বা রাষ্ট্রের অর্থেও এ কাজটি ব্যবহৃত হয়ে থাকে। ‘আমর'’-এর প্রথম অর্থই উদ্দেশ্য হোক অথবা দ্বিতীয় অর্থই ব্যবহৃত হোক যে কোন অবস্থায় রাষ্ট্রীয় ব্যাপারে পরামর্শ করে নেওয়া অপরিহার্য বলে প্রতীয়মান হয়। বিধি-বিধান অর্থ নেওয়া হলে তো কথাই নেই, যদি সাধারণ অর্ঘথেও ‘আমর’ শব্দের ব্যবহার হয়, তবুও বিধি-বিধান এবং রাষ্ট্রীয় গুরুতৃপূর্ণ প্রতিটি বিষয়ই পরামর্শযোগ্য বলে সাব্যস্ত হবে। কাজেই গুরুত্বপূর্ণ বিষয়ে বিচক্ষণ ও বিচার-বুদ্ধিসম্পন্ন লোকদের সাথে আয়াত এবং রাসূল করীম (সা) ও খোলাফায়ে-রাশেদীন রাযিয়াল্লাহু আনহুমের কার্যধারাই এর প্রকৃষ্ট সনদ । এতদুভয় আয়াতে যেভাবে রাষ্ট্রীয় ব্যাপারে "পরামর্শের অপরিহার্যতা প্রতীয়মান হয়, তেমনিভাবে এতে ইসলামের রাষ্ট্রব্যবস্থা ও বিধান সংক্রান্ত কয়েকটি মূলনীতিও 'সামনে এসে যায়। তা হলো এই যে, ইসলামী রাষ্ট্র হলো এ একটি পরামর্শভিত্তিক রাষ্ট্র, যাতে পরমর্শেঁর ভিত্তিতে নেতা বা রাষ্ট্রপ্রধানের নির্বাচন সম্পন্ন হয়ে থাকে ; বংশগত উত্তরাধিকারের ভিত্তিতে নয়। অধুনা ইসলামী শিক্ষারই দৌলতে সমগ্র বিশ্বে এই মূলনীতি সৰ্বজনস্বীকৃত সত্যে পরিণত হয়ে গেছে। তদুপরি ব্যক্তি-শাসিত রাজতন্ত্রী সাম্রাজ্যসমূহ জোরে হোক, জবরদস্তিতে হোক এ-দিকেই চলে আসতে বাধ্য হচ্ছে। কিন্তু আজ থেকে চৌদ্দশ বছর আগেকার যুগের প্রতি লক্ষ্য করুন, যখন সমগ্র বিশ্বের উপর বর্তমান তিন বৃহতের স্থলে দুই বৃহতের শাসন বিদ্যমান ছিল। তার একটি হলো কিসরার শাসন আর অপরটি হলো কায়সারের শাসন । এতদুভয়ের বিধি-বিধানই ব্যক্তি, রাষ্ট্র ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সাম্রাজ্য হিসাবে একই ' পর্যায়ভুক্ত ছিল । এতে এক ব্যক্তি লক্ষ কোটি বনী-আদমের উপর শসন করতো, নিজের মেধা ও যোগ্যতার বলে নয়, বরং উত্তরাধিকারের নৃশংস ও উৎপীড়নমূলক নীতির ভিত্তিতে । আর মানুষকে গৃহপালিত জানোয়ারের মর্যাদা দেওয়াকেও মনে করা হতো একাস্ত রাষ্ট্রীয় সম্মান ও ইন‘আম । রাষ্ট্রীয় এই মতবাদ দুনিয়ার অধিকাংশ এলাকার উপর চাপিয়ে রাখা হয়েছিল । শুধু গ্রীসে গণতন্ত্রের কিছু নমুনার একটা অসম্পূর্ণ রেখা বিদ্যমান ছিল ৷ কিন্তু তাও ছিল এতই অস্পষ্ট ও ক্ষীণ'যে, তার : উপর কোন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা ছিল একান্তই দুরূহ ব্যাপার । সে কারণেই গ্রীক 'রাষ্ট্রনীতির ভিত্তিতে কোন-স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভবপর হয়নি । বরং সে সমস্ত মূলনীতি এরিস্টটলের দর্শনের একটি শাখা হিসাবে বিদ্যমান রয়ে গেছে। পক্ষান্তরে ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রে উত্তরাধিকারের অপ্রাকৃতিক নীতি-পৃদ্ধতিসমূহ বাতিল করে দিয়ে রাষ্ট্রথধানের নিয়োগ-অপয়ারণের বিষয়টি একান্তভাবে জনসাধারণের অধিকারে তুলে দিয়েছে, যে অধিকারকে তারা নিজেদের প্রতিনিধি এবং বিচক্ষণ বিচার-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে ব্যবহার করতে পারে। সাম্রাজ্যবাদের পথে আটকেপড়া পৃথিবী ইসলামের শিক্ষারই দৌলতে এই ন্যায়সঙ্গত ও প্রকৃতিখ্রাহ্য ব্যবস্থা সম্পর্কে অবহিত হয়েছে। আজকের পৃথিবী যাকে গণতন্ত্র নামে অভিহিত করছে, সে রাষ্ট্রব্যবস্থার প্রকৃত প্রাণই হলো এটি । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।