তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ১৯৪ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড দিকে যাত্রা করতে বলেন, তবে তাতেও আমরা আপনার সাথী হবো । মূসা (আ)-এর সাথীদের মত আমরা এ কথা বলবো না যে-“আপনি এবং আপনার পালনকর্তা গিয়ে কাফিরদের সাথে লড়াই করুন ৷” বরং আমরা নিবেদন করবো--“আপনি তশরিফ নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে আপনার অগ্রে-পশ্চাতে, ডানে-বায়ে শত্রুর মুকাবিলা করবো” এমনিভাবে ওহুদ যুদ্ধের সময় পরামর্শ করা হয় যে, মদীনা নগরীর অভ্যন্তর থেকে শত্রুকে প্রতিহত করা হবে, না মদীনার বাইরে গিয়ে ? তাতে সাধারণভাবে সাহাবীগণের মত হলো বাইরে বেরিয়ে যাবার পক্ষে । তখন হুযুর (সা) তাই কবূল করে নিলেন। পরিখার যুদ্ধকালে কোন একটি বিশেষ চুক্তির ভিত্তিতে সন্ধি করার বিষয় ইপস্থিত হলে হযরত সা'দ ইবনে মা‘আয (রা) এবং হযরত সা‘দ ইবনে ওবাদাহ্‌ (রা) এ চুক্তিকে সমীচীন মনে করতে পারলেন না,-তারা বিরোধিতা করলেন। বস্তুত হুযূরে আকরাম (সা)-ও এদের মতই গ্রহণ করলেন হুদায়বিয়ার কোন একটি ব্যাপারেও পরামর্শ গ্রহণ করা হয়েছিল এবং তাতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর মতানুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল । এসব কয়টি বিষয় এমন ছিল যাতে হুযূর (সা)-এর জন্য ওহীর মাধ্যমে বিশেষ কোন দিক সাব্যস্ত করা হয়নি। সারকথা হলো এই যে, নবুয়ত, রিসালাত এবং ওহীর অধিকারী হওয়া পরামর্শ গ্রহণের জন্য কোন অন্তরায় নয় । তাছাড়া এমনও নয় যে, এসব পরামর্শ শুধু বাহ্যিক ও মনস্তুষ্টির নিমিত্ত হবে ; আসল কাজের ব্যাপারে এ-সবের কোন প্রভাবই থাকবে না। বরং বহু ক্ষেত্রে পরামর্শদাতাদের মতামতকেই মহানবী (সা) নিজের মতের বিপরীতে গ্রহণ করে নিয়েছেন। এমন কি কোন কোন ব্যাপারে হুযূর (সা)-এর জন্য সরাসরি ওহীর মাধ্যমে কোন বিশেষ কর্মপন্থা নির্ধারণ না করে পরামর্শক্রমে সাব্যস্ত করার নির্দেশ দানের পেছনে এ তাৎপর্য এবং হিক্মতও নিহিত ছিল যে, এতে ভবিষ্যত উম্মতের জন্য যেন রাসূলের কাজের মাধ্যমেই একটি সুন্নাতের প্রচলন হয়ে যায়। মহানবী (সা) যখন পরামর্শের ব্যাপারে মুক্ত নন, তখন অপর কেউ কেমন করে এ ব্যাপারে মুক্ত বলে দাবি করতে পারে! কাজেই হুযূরে আকরাম (সা) ও সাহাবায়ে-কিরামের মাঝে এ ধরনের ব্যাপারাদিতে পরামর্শ রীতি সর্বদা অব্যাহত রয়েছে, যাতে শরীয়তের কোন স্থির সিদ্ধান্ত ছিল না৷ তাছাড়া মহানবী (সা)-এর পরে সাহাবায়ে-কিরামের মাঝেও এ রীতি অব্যাহতভাবে প্রচলিত রয়েছে। এমনকি পরবর্তীকালে শরীয়তের সে সমস্ত বিধি-বিধান অনুসন্ধান করার ব্যাপারেও পরামর্শের রীতি প্রচলিত থাকে যাতে কোরআন ও হাদীসের কোন প্রকৃষ্ট সিদ্ধান্ত বিদ্যমান ছিল না । কারণ, হযরত আলী (রা)-এর প্রশ্নের উত্তরে মহানবী (সা) এই পদ্থাই বাতলে দিয়েছিলেন। চতুৰ্থ বিষয় £ ইসলামী রাষ্ট্রে পরামর্শের মান কি হবে £ উপরে যেমন বলা হয়েছে যে, কোরআন.করীমে দু'জায়গায় পরামর্শের ব্যাপারে পরিষ্কার নির্দেশ রয়েছে। তার একটি হলো এ : আয়াতে আর অপরটি হলো সূরা শূরার যে আয়াতে মুসলমানদের গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা প্রসঙ্গে একটি বৈশিষ্ট্য সম্পর্কে এই বলে উল্লেখ করা হয়েছে ১4১ ৫১১% ১% অর্থাৎ “আর সাথে ‘আমর' শব্দটি উল্লেখ করা হয়েছে। আর _.! শব্দের বিস্তারিত পর্যালোচনা উপরে করা www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।